এক্সপ্লোর

Viral News:১০৩ বছরের পাত্রের হাতে হাত ৪৯ বছরের পাত্রীর! বয়সকে তুরি মেরে ওড়ান ওঁরা ...

Centenarian Gets Married Thrice:১০৩ বছরে বিয়ে, তাও তৃতীয় বার! এমনই 'নিকাহ'-র সাক্ষী থাকলেন ভোপালের ইটওয়ারার বাসিন্দারা। পাত্র হাবিব নাজর আবার স্বাধীনতা সংগ্রামী।

নয়াদিল্লি: ১০৩ বছরে বিয়ে, তাও তৃতীয় বার! এমনই 'নিকাহ'-র সাক্ষী থাকলেন ভোপালের ইটওয়ারার বাসিন্দারা। পাত্র হাবিব নাজর আবার স্বাধীনতা সংগ্রামী। সব জেনে প্রস্তাবে আর না করেননি ৪৯ বছরের ফিরোজ জাহান। 

বিশদে...
হাবিব-ফিরোজের বিয়ে হয়েছে গত বছর। তবে চলতি মাসেই সেই বিয়ের ভিডিও ভাইরাল হয়। ভিডিও-য় দেখা যাচ্ছে, বিয়ের পর ফিরছেন 'নবদম্পতি।' সেই ক্লিপ নিয়েই হইচই। সংবাদমাধ্যমের একাংশের দাবিক, হাবিবের তৃতীয় বিয়ে এটি। প্রথমবার বিয়ে করেছিলেন মহারাষ্ট্রের নাসিকে। দ্বিতীয় বিয়ে হয় উত্তরপ্রদেশের লখনৌয়ে। শতায়ু বৃদ্ধের কথায়, 'আমার ১০৩ বছর বয়স, স্ত্রী ৪৯ বছরের। প্রথম বার বিয়ে করেছিলাম নাসিকে। স্ত্রীর মৃত্যু হলে লখনৌয়ে দ্বিতীয় বিয়ে করি। কিন্তু তিনিও পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান। একা লাগছিল। তাই আবার বিয়ে করেছি।'  ফিরোজেরও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর মৃত্যু হয়েছে। সাফ সাফ জানিয়ে দিলেন, একেবারে স্বেচ্ছায় এই সম্পর্কে রাজি হয়েছেন। কেউ কোনও রকম জোর খাটায়নি। তাঁর আরও দাবি, 'আমার স্বামী সব দিক থেকে সুস্থ। কোনও রকম রোগ নেই তাঁর।' ফিরোজের যুক্তি, শতায়ু স্বাধীনতা সংগ্রামীর দেখভাল করতেই এই সিদ্ধান্ত। যে ভিডিও ক্লিপ ঘিরে শিরোনামে এই দম্পতি, তাতে ক্যামেরায় থাকা ব্যক্তিকেও দুজনকে শুভেচ্ছা জানাতে শোনা যায়।

সোশ্যাল মিডিয়া...
দুজন মানুষ, যাঁরা সাহচর্যের তাগিদে একে অন্যের সঙ্গে থাকতে চাইছেন, তাঁদের কাছে যে বয়স কোনও বাধা নয়, সে কথা হাতেকলমে প্রমাণ করে দিয়েছেন হাবিব-ফিরোজ। পাড়াপ্রতিবেশিদের কেউ কেউ যে ভুরু কোঁচকাননি, তা নয়। বাঁকা চোখ, তির্যক হাসিও এসেছে। কিন্তু শতায়ু হাবিব ও পঞ্চাশ ছুঁই-ছুঁই ফিরোজের মত স্পষ্ট। একসঙ্গে থাকার আর্জিই এখানে শেষ কথা, বয়স কোনও বাধা নয়। সোশ্য়াল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া। যদিও অনেকে এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন। কারও কারও আবার মনে পড়ে যাচ্ছে, 'প্রেম গীত' ছবির সেই গান...'না উমর কি সীমা হো, না জন্মো কা হো বন্ধন..'। ছবির গল্পের সঙ্গে সরাসরি হয়তো হাবিব-ফিরোজের বাস্তব আখ্য়ানের মিল নেই, কিন্তু ভালোবেসে কাছে থাকার পথে যে কোনও বাধাকেই যে তুচ্ছ করার সম্ভব, সেটা পর্দার মতো ওঁরাও প্রমাণ করে দিয়েছেন। 
তবে রিয়েল কখনও সখনও রিলকেও ছাপিয়ে যায়। যেমন, ছাপিয়ে গেলেন হাবিব-ফিরোজ।

 

আরও পড়ুন:মেডিক্যালে ভর্তিতে ১৪টি শংসাপত্র জাল, অবশেষে সুপ্রিম কোর্টে কবুল রাজ্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget