এক্সপ্লোর

Viral News:পোল্যান্ডে নাৎসিদের ইহুদি-নিধন নিয়ে কি সবটা জানতেন পোপ দ্বাদশ পিউস? চিঠি ঘিরে জল্পনা

World War II: নাৎসি-জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে যে হারে ইহুদি-নিধন করেছিল, তা নিয়ে কি সবটা জানতেন তৎকালীন পোপ দ্বাদশ পিউস?

কলকাতা: নাৎসি-জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে যে হারে ইহুদি-নিধন করেছিল, তা নিয়ে কি সবটা জানতেন তৎকালীন পোপ দ্বাদশ পিউস? হালে হদিস পাওয়া একটি চিঠি থেকে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে, দাবি ইতালির এক সংবাদপত্রের। 'Corriere della Sera' নামে ওই সংবাদপত্রটি এই সপ্তাহান্তে 'চিঠির' কথা প্রকাশ করে। তাদের দাবি, এই চিঠি খোদ ভ্যাটিক্যানের আর্কাইভ থেকে পাওয়া যায় যার পর থেকে ফের মাথাচাড়া দিয়েছে 'হলোকস্ট' ও পোপ দ্বাদশ পিউসের ভূমিকা। তবে এবিপি আনন্দ 'চিঠিপত্রের' আলাদা করে এর সত্যতা যাচাই করেনি।

কী জানা গেল?
যে চিঠি ঘিরে শোরগোল, তার তারিখ ১৯৪২ সালের ১৪ ডিসেম্বর। ইতিহাস বলছে, নাৎসি-জার্মানি সে সময় পোল্যান্ডে নির্বিচারে ইহুদিনিধন চালাচ্ছে। সেই সময়ই এক জেসুইট যাজক, পোপ দ্বাদশ পিউসের সচিবকে চিঠিটি লিখেছিলেন বলে দাবি ইতালির ওই সংবাদপত্রের। গিওভানি কোকো নামে ভ্যাটিকান-সংক্রান্ত বিষয়ের এক জন গবেষকের আগামী বইতে এই চিঠির কথা থাকবে বলে সূত্রের খবর। তবে বইপ্রকাশের আগেই কোকো ইতালির সংবাদপত্রটিকে জানান, সে সময় নাৎসিরা যতটা সুচারুভাবে ইহুদিদের শেষ করছিল, তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে ওই চিঠিতে। জার্মানিতে ক্যাথলিকদের যে অংশ হিটলার-বিরোধিতা করতেন, তাঁদেরই একটি চার্চের সূত্রে এই বিশদ তথ্য জোগাড় করেছিলেন ওই জেসুইট যাজক। লেখকের নাম রেভারেন্ড লোথার কোয়েনিগ। ঘটনাচক্রে, তখন যিনি পোপ দ্বাদশ পিউসের সচিব, তিনিও ছিলেন এক জন জার্মান জেসুইট যাজক। নাম রেভারেন্ড রবার্ট লেইবার। চিঠিতে রেভারেন্ড লেইবারকে 'প্রিয় বন্ধু' সম্বোধন করতে দেখা যাচ্ছে বলে দাবি করেন গিওভানি কোকো। তার ছত্রে ছত্রে বিবরণ, কী ভাবে প্রত্যেক দিন পোল্যান্ডের 'রাভা রাসকা' এলাকার হাজার ছয়েক ইহুদিকে শেষ করছে নাৎসি বাহিনী। তাঁদের পাঠানো হচ্ছে 'বেলজেক ডেথ ক্যাম্প'-এ।

কেন বিতর্ক?
এহেন অবস্থায় ক্যাথলিক জগতের তৎকালীন ধর্মগুরুর ভূমিকা ঠিক কী ছিল, তা নিয়ে কার্যত আড়াআড়ি বিভক্ত ইতিহাসবিদরা। একদল মনে করেন, নীরব কূটনীতি অনুসরণ করে আসলে তিনি ইহুদিদের প্রাণ বাঁচিয়েছিলেন। অন্য দলের বক্তব্য, হলোকস্টের নির্মমতা দিনের পর দিন বেড়ে যাওয়া সত্ত্বেও চুপ ছিলেন পোপ দ্বাদশ পিউস। এই চিঠি সেই বিতর্ক আরও উসকে দিল বলে মনে করছেন অনেকে। ভ্যাটিক্যানের তরফে সে সময় অবশ্য় দাবি করা হয়েছিল, নাৎসি বাহিনীর নির্যাতন নিয়ে কোনও কূটনৈতিক রিপোর্ট 'নিশ্চিত' করতে পারেনি তারা। তাই তার সমালোচনাও করতে পারেনি। কিন্তু এই চিঠির সত্যতা প্রমাণিত হলে সেই দাবিও প্রশ্নের মুখে পড়ে, বলে মনে করছেন অনেকে। 

আরও পড়ুন:'ইন্ডিয়া' জোটের সমন্বয় কমিটিতে সিপিএমের প্রতিনিধি থাকবেন না, সিদ্ধান্ত পলিটব্যুরোর বৈঠকে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget