এক্সপ্লোর

Hospital Bill: বেসরকারি হাসপাতালে গেলেই লক্ষ লক্ষ টাকার বিল ! রোগীদের প্রতারণা চলছে ? সমাজমাধ্যমে এক প্রাক্তন আধিকারিক যা জানালেন…

Indian Hospital Treatment Cost: সম্প্রতি সুপার হেলথ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তথা অ্যাপোলোর প্রাক্তন এক্সিকিউটিভ বরুণ দুবে জানিয়েছেন কীভাবে হাসপাতালগুলি অন্যায্যভাবে চার্জ নেয় রোগীদের থেকে।

হাসপাতালের বিল পরিবারের জন্য একটি বড় উদ্বেগের বিষয়, বেসরকারি হাসপাতালের বিল নিয়ে অনেকেই উদ্বেগে থাকে। আর আজকাল অনেকেই হাসপাতালের বিল নিয়ে চিন্তায় থাকেন। সম্প্রতি সুপার হেলথ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তথা অ্যাপোলোর প্রাক্তন এক্সিকিউটিভ বরুণ দুবে জানিয়েছেন কীভাবে হাসপাতালগুলি অন্যায্যভাবে চার্জ নেয় রোগীদের থেকে। তিনি ব্যাখ্যা করে জানিয়েছেন যে কীভাবে একই ব্যক্তির আলাদা আলাদা অংশের এক্সরে-র জন্য আলাদা আলাদা খরচ ধার্য করা হয় যা নিতান্তই অযৌক্তিক। আবার বহির্বিভাগের রোগীর জন্য একরকম খরচ, আভ্যন্তরীণ রোগীর জন্য একরকম খরচের কাঠামো স্থির করা থাকে যা এক কথায় প্রতারণার সামিল।

সমাজমাধ্যমে একটি ভিডিয়োতে বরুণ দুবে বলেছেন যে একজন আউট পেশেন্টের জন্য এক্সরে খরচ যেখানে ৩০০০ টাকা হতে পারে, সেখানে একই পরীক্ষা হাসপাতালে ভর্তি আছেন এমন রোগীর ক্ষেত্রে খরচ পড়বে ৭০০০ টাকা। প্রাইভেট স্যুটে রোগী থাকলে এর খরচ বেড়ে হতে পারে ২০ হাজার টাকা পর্যন্ত। মেশিন, টেকনিশিয়ান, পদ্ধতি সম্পূর্ণ এক, তা সত্ত্বেও কীভাবে আলাদা আলাদা চার্জ ধার্য করা হয় তাতে যুক্তি খুঁজে পান না বরুণ দুবে।

তিনি আরও বলেন, ‘বুকের এক্সরে আর পায়ের এক্সরের দাম আলাদা হয় কেন ? মেশিন কীভাবে জানে যে সে পায়ের এক্সরে করছে নাকি বুকের। প্লেটের দামও তো একই থাকছে। একমাত্র হাসপাতালের নিজস্ব নিয়মেই এই দাম আলাদা হয়। কখনও কেউ এই নিয়ে প্রশ্ন তোলেনি। এই পোস্টের নিচে কমেন্টে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। অনেক নেটিজেন বরুণ দুবের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন কমেন্টে লিখেছেন, ‘এমবিএরা যখন হাসপাতাল চালায় তখন এই ঘটনা ঘটে, তাদের সর্বোচ্চ মুনাফা অর্জন করতে বলা হয়। তারা সংখ্যা নিয়ে কাজ করে, কোনও আবেগ নিয়ে নয়।’

Instagram-এ এই পোস্টটি দেখুন
 
Revant Himatsingka (@foodpharmer) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে

আবার অন্য একজন কমেন্টে লিখছেন যে তিনি গর্বিত এতদিনে কেউ একজন অন্তত এই সত্য জনগণের সামনে তুলে আনলেন। জনৈক নেটিজেন ভিডিয়ো পোস্টের নিচে কমেন্টে লেখেন, “যখন আপনি কোনও গর্ভবতী মহিলার আলট্রাসাউন্ড করাতে যান তখন যমজ সন্তান থাকলে চার্জ দ্বিগুণ হয়ে যায়। জিজ্ঞেস করলে বলবে যমজ সেই জন্য খরচ বেশি। একই কাজ একই প্রক্রিয়া ঘটছে একটি শিশুর ক্ষেত্রেও, সেখানে যমজ সন্তানের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু না থাকা সত্ত্বেও খরচ বেশি হবে কেন ?”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget