এক্সপ্লোর

Stones on Railway Tracks: আকারে এবড়ো খেবড়ো, রেললাইনে পাথর ছড়ানো থাকে যে কারণে

Ballast Stones: রেললাইনের উপর যে পাথর বিছনো থাকে, এবড়ো খেবড়ো সেই পাথরকে একত্রে ব্যালাস্ট বলা হয়।

কলকাতা: শুধুমাত্র অপু-দুর্গাই নয়, প্রথম বার রেলগাড়ি দেখার অভিজ্ঞতা গেঁথে রয়েছে আমাদের সকলের মনেই। গ্রামেগঞ্জে বড় হয়েছেন যাঁরা, রেললাইন ধরে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁদের। লাইনের পাতের ফাঁকে ব্যবধান থাকে কেন, বিজ্ঞানের বইতে পড়ে ফেলেছি তা-ও। কিন্তু রেললাইনের উপর পাথর বিছনো থাকে কেন, তা কখনও ভেবে দেখেছেন? এর পিছনেও রয়েছে বিজ্ঞান (Stones on Railway Tracks)।

এবড়ো খেবড়ো পাথরকে একত্রে ব্যালাস্ট বলা হয়

রেললাইনের উপর যে পাথর বিছনো থাকে, এবড়ো খেবড়ো সেই পাথরকে একত্রে ব্যালাস্ট বলা হয়। লাইনের দুই পাশে, মাটির উপর বিছনো স্লিপারের মাঝে মাঝে এই পাথর ফেলে রাখা হয়।  স্লিপারের উপর বসানো হয় লোহার পাতের রেললাইন। সেই লোহার পাত ধরে রাখে স্লিপার। তারই ভিত্তি তৈরি করতে ব্যবহৃত হয় পাথর (Ballast Stones)।

এর নেপথ্যে যে কারণ উছঠে এসেছে, তা হল, স্লিপারগুলি মোটামুটি আয়তকার হয়। দুই লাইনের মাঝে উল্লম্ব ভাবে সেগুলি পাতা থাকে। আগে এই স্লিপার কাঠের তৈরি হতো। এখন সবই কংক্রিটের।  কোনও ভাবে যাতে স্লিপার নড়ে না যায়, তার জেরে ট্রেন চলাচলের সময় লাইন যাতে এদিক ওদিক না হয়, তার জন্যই পাথর ফেলা হয়। এই পাথর মাটির উপর শক্তভাবে স্লিপারকে ধরে রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: Air Ticket Prices: নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First, বিমানযাত্রা আরও মহার্ঘ হওয়ার আশঙ্কা

রেললাইনের এই পাথরও সর্বত্র একই রকমের হয়। যে কোনও পাথর ব্যবহার করা যায় না। নুড়ির মতো, মসৃণ এবং গোলাকার পাথর হলে, তা গড়িয়ে যেতে পারে। ট্রেন যাওয়ার সময় পরস্পরের সঙ্গে ঘষা লেগেও নড়ে যেতে পারে। তাই স্লিপার ধরে রাখার জন্য যে সাপোর্টের প্রয়োজন, সেই উদ্দেশ্য সফল হবে না। এবড়ো খেবড়ো পাথর এক্ষেত্রে খাঁজে আটকে গিয়ে সেঁটে থাকে। নড়ে যায় না। তাই একই রকমের কালো পাথর ব্যবহার করা হয়।

একই রকমের কালো পাথর ব্যবহার করা হয় রেললাইনে

ট্রেনের ভারী ওজন বইতে, রেললাইনকে সাপোর্ট জোগানোই নয় শুধু, আরও গুণ রয়েছে এই ব্যালাস্ট পাথরের। পাথর বিছনো থাকার ফলে লাইনের উপর গাছ-গাছালি গজিয়ে উঠতে পারে না। ফলে মাটি নড়বড়ে হয় না একেবারেই। পাথর বিছিয়ে রাখার ফলে বৃষ্টির জলে লাইনের নীচের মাটি ভেজে না এবং নরম হয়ে যায় না।

সেরা শিরোনাম

Lightning Viral Video: সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
China Demographic Crisis: এখন থেকে ব্যাঙ্কে গিয়ে বিয়ে করা যাবে, বিয়ের ব্যবস্থা হাসপাতাল, নাইটক্লাব, মেট্রো স্টেশনেও, কী চাইছে চিন সরকার?
এখন থেকে ব্যাঙ্কে গিয়ে বিয়ে করা যাবে, বিয়ের ব্যবস্থা হাসপাতাল, নাইটক্লাব, মেট্রো স্টেশনেও, কী চাইছে চিন সরকার?
Extramarital Relationship: ‘ভালবাসা চুরি’র অভিযোগ, স্বামীর প্রেমিকার কাছ থেকে ৫০ কোটি ক্ষতিপূর্ণ চাইলেন স্ত্রী, আদালত বলল…
‘ভালবাসা চুরি’র অভিযোগ, স্বামীর প্রেমিকার কাছ থেকে ৫০ কোটি ক্ষতিপূর্ণ চাইলেন স্ত্রী, আদালত বলল…
Viral News: ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন
ট্রেনের ধাক্কায় দুই হাত কাটা গেল ১৯ বছরের মেয়ের, রেললাইনে রিল বানাতে গিয়েছিলেন

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget