এক্সপ্লোর

Air Ticket Prices: নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First, বিমানযাত্রা আরও মহার্ঘ হওয়ার আশঙ্কা

Go First Airways:TAAI জানিয়েছে, প্রথমে বিমানের সমস্ত বুকিং বাতিল। তার পর নিজেদের দেউলিয়া ঘোষণা, এর প্রভাব পড়বে সমগ্র উড়ান পরিষেবার উপরই।

নয়াদিল্লি: জেট এয়ারওয়েজের পর খাদের কিনারায় আরও এক বিমান সংস্থা। নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে Go First. তার প্রভাবে বিমানযাত্রা আরও মহার্ঘ হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাভেলস এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI) অন্তত তেমনই মনে করছে (Air Ticket Prices)।

TAAI জানিয়েছে, প্রথমে বিমানের সমস্ত বুকিং বাতিল। তার পর নিজেদের দেউলিয়া ঘোষণা, এর প্রভাব পড়বে সমগ্র উড়ান পরিষেবার উপরই। এতে গুটিকয়েক সংস্থার উপরই পরিবহণের ভার ব্যস্ত হবে। টিকিটের চাহিদা বাড়বে। সেই পরিস্থিতিতে প্রত্যেক সংস্থাই ভাড়া বাড়াবে নিশ্চিত। এতে অসুবিধায় পড়বেন বিমানযাত্রীরাই।

TAAI-এর প্রেসিডেন্ট জ্যোতি ময়াল এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন। তিনি বলেন, "বিমান পরিষেবায় যুক্ত ক্ষেত্রের জন্য অত্যন্ত খারাপ খবর। এমনিতেই অত্যন্ত অত্যন্ত পলকা একটি ক্ষেত্র। কিংফিশার, জেট এয়ারওয়েজ-এর হাত ধরে কোটি কোটি টাকা ডুবে গিয়েছে আগেই। আরও এক সংস্থা দেউলিয়া ঘোষণা করল নিজেদের। টিকিটের দামে এর প্রভাব গিয়ে পড়বে।"

আরও পড়ুন: Go First Airways: ব্যাঙ্ক, সরকারি কোষাগার থেকেও ঋণ, বাজারে সাড়ে ১১ হাজার কোটির দেনা, শোধ করতে অক্ষম Go First

দীর্ঘ ১৭ বছর ধরে বিমান পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত Go First. অন্তর্দেশীয় বিমানযাত্রার হার যে সময় সর্বোচ্চ স্তরে, সেই সময়ই নিজেদের দেউলিয়া ঘোষণা করল তারা। তাই জ্যোতি বলেন, "গ্রীষ্মের ছুটি পড়ছে। এই সময় টিকিটের চাহিদা সবচেয়ে বেশি হয়। এমন সময়েই নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First. তাই টিকিটের দাম ঊর্ধ্বমুখী হবেই। আগামী কয়েক সপ্তাহেই টিকিটের দাম বাড়বে।"

নিজেদের দেউলিয়া ঘোষণা করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে Go First। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানিয়েছে। এ ক্ষেত্রে টিকিটের টাকা গ্রাহকদের ফেরত দেওয়া নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। গ্রাহকরা টাকা ফেরত না পেলে ট্রাভেল এজেন্টদেরও তার আঁচ সইতে হবে বলে মত TAAI-এর। 

আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

বিমানের টিকিটে ইনস্যুরেন্সের দাবিতে বহু দিন থেকেই সরব TAAI. গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে, টিকিট বাতিল হলে যাতে টাকা ফেরত যায় গ্রাহকদের অ্যাকাউন্টে, তার জন্যই এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দাবি করে আসছে তারা। কিন্তু দেউলিয়া হয়ে যাওয়া বিমান সংস্থার ক্ষেত্রে আজও সেই নিয়ম প্রযোজ্য হয়নি। TAAI-এর মোট সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৮০০। ২৬ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন ছাড়ের মরশুম। এমন পরিস্থিতিতে Go First নিজেদের দেউলিয়া ঘোষণা করায় অশনি সঙ্কেত দেখছেন অনেকেই।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget