এক্সপ্লোর

Viral Video: স্কুটারে পিৎজা ডেলিভারি বয়ের সফরসঙ্গী তাঁর সারমেয় বন্ধু! ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরা

Viral: ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে সেখা গিয়েছে এক পিৎজা ডেলিভারি বয়ের সঙ্গে তাঁর স্কুটারে সওয়ার হয়েছে একটি কুকুর।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় হামেশাই কত ধরনের ভিডিও ভাইরাল (Viral Video) হয়। তবে এর মধ্যে কিছু ভিডিও থাকে যা একপলকে আপনার মন ভাল করে দেয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও (Video) দেখা গিয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে স্কুটারে চড়ে বাড়ি বাড়ি খাবার ডেলিভারি (Delivery Boy) করতে যাচ্ছেন এক যুবক। আর তার সফর সঙ্গী হয়েছে এক সারমেয়। স্কুটারেই বসে থাকতে দেখা গিয়েছে ওই কুকুরটিকে। আর এখানেই রয়েছে মজা। যেহেতু ডেলিভারি বয়ের স্কুটারের পিছনের অংশে খাবার রাখার বাক্স ছিল, তাই স্কুটারের সামনে বসেছে কুকুরটি। অনেকসময় দেখা যায় বাড়ির ছোট্ট সদস্যকে স্কুটারের সামনের ফাঁকা অংশে দাঁড় করিয়ে নিয়ে সফরে বেরোন ওই খুদের বাবা কিংবা অন্য কেউ। এখানেই গল্পটা যেন অনেকটা সেই রকমই।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, স্কুটার থেকে নেমে একটি বাড়িতে খাবার দিতে গিয়েছিলেন ওই ডেলিভারি বয়। তাঁর পিছনে পিছনে হাজির হয়েছিল সারমেয়টিও। দেখেই বোঝা যাচ্ছিল যে ভারী পোষ মেনেছে সে। যুবকের সঙ্গে তার বন্ধুত্বও দারুণ। যতক্ষণ না যুবক খাবার ওই বাড়ির লোকের হাতে তুলে দিয়েছে ততক্ষণ চুপ করে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেছে কুকুরটি। কোনওরকম অভব্য আচরণ করেনি। খাবার দেওয়া হয়ে গেলে নিজের মতো গিয়ে স্কুটারে চড়ে বসেছে। তারপর ওই যুবকও স্কুটারের কাছে গিয়ে বাক্সে সব খাবার গুছিয়ে রেখে স্টার্ট দিয়ে বেরিয়ে গিয়েছেন পরের গন্তব্যের দিকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shivang (@beanbag_jr)

শিবাঙ্গ নামের এ যুবক ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন। গত ৩১ জুলাই এই ভিডিও শেয়ার করা হয়েছে। নিমেষেই তা ভাইরাল হয়েছে। সত্যিই ওই যুবক এবং তাঁর পোষ্য সারমেয়র বন্ধুত্ব কিন্তু দেখার মতো। অনেক কিছু শেখারও রয়েছে এই দু’জনের অটুট বন্ধন থেকে। ভিডিও থেকেই জানা গিয়েছে, সবসময়ই নাকি ওই যুবকের সঙ্গে খাবার ডেলিভারি দিতে আসে কুকুরটিও। যেন নিজের বন্ধুর নিরাপত্তার দেখভাল তার হাতেই রয়েছে। আর তাই পরম বন্ধুর সুরক্ষার জন্য সবসময় তার সঙ্গে সফরসঙ্গী হয় পোষ্য সারমেয়টি।

ভিডিও দেখে বোঝা গিয়েছে, ওই ডেলিভারি বয় বিখ্যাত পিৎজা সংস্থা ডমিনোজের সঙ্গে যুক্ত। পিৎজা ডেলিভারি করতেই বেরিয়েছিলেন তিনি। আর স্কুটিতে তাঁর সঙ্গী হয়েছিল ওই সারমেয় বন্ধু। এই ভাইরাল ভিডিও দেখে দারুণ খুশি হয়েছেন নেটিজেনরা। সকলেরই মনজয় করে নিয়েছে ওই ডেলিভারি বয় এবং সারমেয়র বন্ধুত্ব।

আরও পড়ুন- স্মার্টফোন দেখে আত্মহারা বাঁদর ছানা! কী করল সে, দেখুন ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget