এক্সপ্লোর

Viral Video: আসল গাড়িকেই 'খেলনা' ভেবে খেলায় মেতেছে হাতি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

Viral: জানা গিয়েছে এই ভিডিও অসমে তোলা হয়েছে। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন।

Viral Video: খেলনা গাড়ি নিয়ে খেলতে বাচ্চারা কিন্তু বেশ ভালবাসে। হাতে একটা খেলনা গাড়ি পড়লে তা নিয়ে কত মাতামাতিই না হয়। তবে এবার আসল একটা গাড়ি (Car) নিয়ে রীতিমতো খেলা করেছে একটি হাতি (Elephant)। গজরাজের সামনে অবশ্য আসল গাড়িটাও মনে হচ্ছিল খেলনা গাড়ি। ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল Viral Video) হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শুঁড়ের ধাক্কায় একটা আসল গাড়িকে একদম খেলনা গাড়ির মতো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে হাতিটি। অনেকটা খোলা একটা জায়গায় দাঁড় করানো ছিল গাড়িটি। সেখানেই হাজির হয়েছিল হাতিটি। ধীরে ধীরে গাড়িটির দিয়ে এগিয়ে এসেছিল সে। তারপর শুঁড় দিয়ে ধাক্কা মেরে একদম গোল করে গাড়িটিকে ঘুরিয়ে একপ্রান্ত থেকে অন্যত্র নিয়ে গিয়েছে সে। যদিও ভাইরাল হওয়া ভিডিওতে হাতিটিকে কখনই দেখে খুব রেগে আছে বা ক্ষেপে গিয়েছে বলে মনে হয়নি। নেহাতই খেলার ছলে গাড়িটিকে নিয়ে খেলা শুরু করেছিল সে। 

দেখে নিন গাড়ি নিয়ে হাতির খেলাধুলোর সেই ভাইরাল ভিডিও

 

জানা গিয়েছে এই ভিডিও অসমে তোলা হয়েছে। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। ট্যুইটারে হামেশাই পশুপাখিদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেছেন এই আইএফএস আধিকারিক। তার মধ্যে কোনওটা হয় দারুণ মজার। কিছু ভিডিও দেখলে শিউরে উঠতে হয়। আবার কিছু ভিডিও দেখে মন ভাল হয়ে যায়। মিষ্টি মুহূর্তের রেশ কাটতেই চায় না। সুশান্ত নন্দার শেয়ার করা নতুন ভিডিও দেখে কিন্তু নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। যেভাবে শুঁড় দিয়ে ঠেলে ঠেলে হাতিটি গাড়িটিকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল, কার্যত গোল করে গাড়িটিকে নিয়ে ঘুরছিল হাতিটি, তা দেখে সত্যিই অবাক হতে হয়। 

এ যাত্রায় গাড়ির ভিতরে কেউ ছিল না। তাই কোনও অঘটন ঘটেনি। আর হাতিটিও বেশ শান্তই ছিল। শুঁড়ে করে গাড়ি পেঁচিয়ে উপরে তুলে আছাড় মারার কোনও প্রবৃত্তি দেখা যায়নি তার মধ্যে। সোশাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভিডিও। বাড়ছে ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা। 

আরও পড়ুন- সুইমিং পুলের মধ্যে গরবা নাচ! ভাইরাল ভিডিও, কী বলছেন নেটিজেনরা

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget