এক্সপ্লোর

Viral News:টোকাটুকি হইতে সাবধান! 'অ্যান্টি চিটিং হ্যাট'-এ অভিনব বার্তা পড়ুয়াদের

Anti Cheating Hats:টোকাটুকি হইতে সাবধান! বার্তা দিচ্ছেন পড়ুয়ারাই। তবে অভিনব কায়দায়। পরীক্ষার হলে টোকাটুকি আটকাতে নিজেরাই বিশেষ ধরনের টুপি তৈরি করে ফেলেছেন।

ম্যানিলা: টোকাটুকি (cheat) হইতে সাবধান! বার্তা দিচ্ছেন পড়ুয়ারাই (students)। তবে অভিনব কায়দায়। পরীক্ষার (examination) হলে টোকাটুকি আটকাতে নিজেরাই বিশেষ ধরনের টুপি তৈরি করে ফেলেছেন। সহজ কথায় যার নাম 'অ্যান্টি চিটিং হ্যাট' (Anti Cheating Hats)। একবার সেই টুপি পরলে ডান-বাঁ, উপর-নিচ কোনও দিকেই আপনার দৃষ্টি যাবে না। ফলে টোকাটুকির রাস্তা প্রায় বন্ধ। আপাতত সেই হ্যাটের ছবিতেই মজেছে নেটদুনিয়া। রীতিমতো ভাইরাল (viral) তার ছবিগুলি। 

কোথায় ঘটেছে?
ফিলিপিন্সের (Philippines) ঘটনা। সেখানকার লেগাজপি শহরের বিকল ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাই এই কাণ্ডের নেপথ্যনায়ক। যদিও এ জন্য খানিকটা কৃতিত্ব তাঁদের অধ্যাপকেরও রয়েছে, মানছেন পড়ুয়ারা। আসলে অধ্যাপক মারি জয় মান্ডেন-ওটিজের মাথাতেই খেলেছিল ভাবনাটি। মিড-টার্ম পরীক্ষায় পড়ুয়ারা যে ভাবে টোকাটুকি করে তা আটকাতে তিনি এই অভিনব টুপি তৈরির দায়িত্ব দিয়েছিলেন তাঁদেরই। শিক্ষকের নির্দেশ অমান্য করা চলে না। পড়ুয়ারাও চ্যালেঞ্জটি নিয়ে নেন। তার পর? এক এক জন এক এক রকম ভাবে নিজের  'অ্যান্টি চিটিং হ্যাট' তৈরি করে ফেলেন। সেই টুুপিগুলিই এখন তোলপাড় ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অধ্যাপক নিজেই পড়ুয়াদের টুপি পরা ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। কারও মাথায় অনেকটা হেলমেট-আকৃতির টুপি, কারও আবার পেল্লায় হ্যাট, কেউ কার্ডবোর্ড থেকে কার্টুন বানিয়েছে। ছবিগুলির সঙ্গে ক্যাপশনও দিয়েছেন অধ্যাপক। লেখা, 'অ্যান্টি চিটিং হ্যাট আসলে সকলকে মনে করাতে চায় টোকাটুকি নয়, মন দিয়ে লেখাপড়া করো। সততা এবং বিশ্বাসযোগ্যতার মতো বিষয়গুলিকে যেন সব সময় আমরা গুরুত্ব দিতে পারি।' পড়ুয়াদের তৎপরতা দেখে তাঁদের বোনাস পয়েন্টও দিয়েছেন অধ্য়াপক মান্ডেন-ওটিজ।

হাসির ফোয়ারা...
তবে শুধু গুরুগম্ভীর বার্তা নয়, লেখাপড়ার প্রবল চাপের মধ্য়েও তাঁর ছাত্রছাত্রীরা অভিনব টুপি তৈরি করতে গিয়ে যে সৃজনশীলতা ফুটিয়ে তুলেছেন তাতে যারপরনাই খুশি শিক্ষক। সে কথাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। হালকাচ্ছলেই লিখেছেন, 'এত কিছু সত্ত্বেও ওঁরা রং ও হাসির উপাদান খুঁজে এনেছে। ওঁদের জন্য গর্বিত। অনেক ধন্যবাদ।' অদ্ভুত 'অ্যান্টি চিটিং হ্যাট'-র ছবি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটদুনিয়াতেও। কমেন্টের জোয়ার পোস্টে। অনেকে অবশ্য প্রশ্ন করছেন, এই ধরনের কৌশল নিয়ে আদৌ কি পরীক্ষায় টোকাটুকি আটকানো সম্ভব? তবে সিংহভাগই মনে করেন, হাসি ও আনন্দের উপাদান ছড়িয়ে রয়েছে 'অ্যান্টি চিটিং হ্যাট'-র আড়ালে। আপাতত সেটুকুই বা কম কি?

আরও পড়ুন:সীমান্তে অতন্দ্র প্রহরীদের সঙ্গে দীপাবলিযাপন, কার্গিলে প্রধানমন্ত্রী

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget