এক্সপ্লোর

Viral Video: লাফিয়ে লাফিয়ে শিকারের পিছনে ধাওয়া কুমিরের! ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

Crocodile Viral Video: কুমির কি লাফায়তে পারে? যাঁরা মনে করেন না, তাঁরা একবার ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নিন।

Viral Video: কুমিরের (Crocodile) নাম শুনলে শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাওয়া কোনও অদ্ভুত ব্যাপার নয়। ভীষণ দর্শন এই প্রাণীর ধারালো দাঁতের সারি দেখলে যে কেউ ভিরমি খেতে পারেন। আর এমন এক সুবিশাল কুমির যদি আপনার পিছনে ধাওয়া করে, তাও একেবারে লাফিয়ে লাফিয়ে তেড়ে আসে, তাহলে যে কী অবস্থা হতে পারে সেটা কিছুটা আন্দাজ করা সম্ভব। কিন্তু কুমির কি লাফায়? এতদিন যাঁরা কুমিরকে শুধু বুকে ভর দিয়ে মাটির উপর স্ক্রল করতে দেখেছেন, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া একটি ভিডিও (Viral Video) দেখে চমকে গিয়েছেন তাঁরা। কারণ ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একদম লাফিয়ে লাফিয়ে এক ব্যক্তির পিছনে ধাওয়া করেছে একটি পূর্ণবয়স্ক কুমির। তার তাড়া খেয়ে প্রাণ বাঁচানোর তাগিদে ছুটতে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে।

 

ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। বন্য প্রাণীদের বিভিন্ন মজার বা চমকে দেওয়ার মতো ভিডিও মাঝে মাঝেই ট্যুইটারে শেয়ার করেন এই আইএফএস অফিসার। এবার তিনি এমন একটি কুমিরের ভিডিও শেয়ার করেছেন যেখানে কুমিরটিকে কার্যত লাফিয়ে লাফিয়ে এক ব্যক্তিকে তাড়া করতে দেখা গিয়েছে। নেটিজেনরাও কুমিরটিকে ওভাবে লাফাতে দেখে চমকে গিয়েছেন। আইএফএস অফিসার নিজেও জানিয়েছেন যে তিনি কোনওদিন এভাবে কুমিরকে লাফাতে দেখেননি।

ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি জায়গা তারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। রুক্ষ ভূমিতে দেখা গিয়েছে সামান্য সবুজ ঘাস। তার উপর দিয়েই ছুটতে দেখা গিয়েছে কুমিরটিকে। এক ব্যক্তিকে তাড়া করেছে সে। কোনওমতে প্রাণ বাঁচিয়ে ছুটে পালিয়েছেন ওই ব্যক্তি। এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বলেছেন, এভাবে তাঁদের পিছনে কুমির ধাওয়া করলে তাঁরা ছুটতে ভুলে যেতেন এবং কুমিরটির সামনে আত্মসমর্পণ করতেন। অনেকে আবার বলেছেন, যেভাবে ওই ব্যক্তিকে কুমিরের তাড়া খেয়েও ছুটে পালানোর সাহস দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। ওইরকম পরিস্থিতিতেও আত্মবিশ্বাস হারিয়ে নার্ভাস হয়ে যাননি তিনি। বরং নিজের প্রাণ বাঁচানোর তাগিদ দেখিয়েছেন।

আরও পড়ুন- স্কুটারে পিৎজা ডেলিভারি বয়ের সফরসঙ্গী তাঁর সারমেয় বন্ধু! ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরা

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget