এক্সপ্লোর

Viral Video: পিচে পরপর ছক্কা হাঁকান, তারপরেই ঢলে পড়েন মাটিতে ! খেলার মাঝেই হৃদরোগে মৃত্যু ক্রিকেটারের; ভাইরাল ভিডিয়ো

Cricketer Heart Attack: তারপরেই সেই ব্যাটসম্যান অজ্ঞান হয়ে পড়েন, ঢলে পড়েন মাটিতে। তাঁকে এই অবস্থায় লুটিয়ে পড়তে দেখেই অন্যান্য ক্রিকেটাররা ছুটে আসেন তাঁর কাছে।

Heart Attack: এক হৃদয়বিদারক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পিচে দাঁড়িয়ে খেলতে খেলতেই এক ক্রিকেটার ঢলে পড়েন মৃত্যুর কোলে। ছক্কা হাঁকানোর পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। পঞ্জাবের ফিরোজপুরে একটি ক্রিকেট ম্যাচ (Batter Died) চলাকালীন সেই ব্যাটসম্যান হঠাৎ করে মাটিতে ঢলে পড়েন এবং সেখানেই (Viral Video) মারা যান। এমনকী ভিডিয়োতে দেখা যাচ্ছে যে সেই ব্যাটসম্যান বোলারের বলকে ব্যাটে মেরে ছক্কা হাঁকান আর তারপর পিচের মাঝখান অবধি হেঁটে যেতেই হাঁটু মুড়ে বসে (Heart Attack) পড়েন এবং তাঁর দেহে প্রচণ্ড অস্বস্তির প্রকাশ দেখা দেয়।

তারপরেই সেই ব্যাটসম্যান অজ্ঞান হয়ে পড়েন, ঢলে পড়েন মাটিতে। তাঁকে এই অবস্থায় লুটিয়ে পড়তে দেখেই অন্যান্য ক্রিকেটাররা ছুটে আসেন তাঁর কাছে। বাকিরা তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনও ফল হয় না। পরে দেখা যায় সেই ব্যাটসম্যান পিচের মধ্যেই সেই সময় আকস্মিক হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। পরে জানা যায় সেই ব্যক্তির নাম হরজিৎ সিং, তিনি ফিরোজপুরের বাসিন্দা ছিলেন।

একই রকম একটি ঘটনা ঘটেছিল আগের বছর অর্থাৎ ২০২৪ সালে। সেখানে দেখা গিয়েছিল এক ৩৫ বছর বয়সী ক্রিকেটার হার্ট অ্যাটাকে মারা যান পুনের গারওয়ারে স্টেডিয়ামে একটি ম্যাচ খেলতে খেলতেই। সেই খেলোয়াড়ের নাম জানা গিয়েছিল ইমরান প্যাটেল। ওপেনিং করতে নেমেছিলেন তিনি সেই ম্যাচে। তারপরেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। অন-ফিল্ড আম্পায়ারকে এই ব্যাপারে জানান তিনি এবং তারপর পিচ ছেড়ে বিশ্রামের জন্য প্যাভিলিয়নে যাওয়ার জন্য এগোতেই পিচের উপর ঢলে পড়েন তিনি। যেহেতু সম্পূর্ণ ম্যাচটি লাইভ স্ট্রিমিং হচ্ছিল, ফলে ইমরান নামের সেই ক্রিকেটারের এই অবস্থাটিও ধরা পড়ে ক্যামেরায়। সকলে তাঁর কাছে ছুটে আসেন কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা সেখানে ইমরানকে মৃত বলে দাবি করেন। এই বছর এপ্রিল মাসে একইভাবে এক বিটেক পড়ুয়ার মৃত্যু হয়েছে আকস্মিক হার্ট অ্যাটাকে।  ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীনই এই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget