এক্সপ্লোর

Goa top tourist spot: প্রজাতন্ত্রের ছুটিতে ভ্রমণ তালিকার শীর্ষে এই পাঁচ স্থান ! আপনিও যাচ্ছেন ?

Goa at top in Republic day weekend: সামনেই প্রজাতন্ত্র দিবস। আর এই ছুটিতেই ভ্রমণ তালিকার শীর্ষে রয়েছে গোয়াসহ বেশ কয়েকটি স্থান।

কলকাতা: প্রজাতন্ত্র দিবস ২০২৪ সালে শুক্রবার পড়েছে। আবার তার পর দুই দিন শনিবার, রবিবার ছুটি। অর্থাৎ টানা তিনদিন এমনিই ছুটি। তাই কোথাও ঘুরতে যাওয়ার থাকলে আদর্শ সময় জানুয়ারি মাসের এই তিনটে দিন। বছরের প্রথম লম্বা ছুটি প্রজাতন্ত্র দিবসের এই ছুটি। তবে এই তিনদিনে দেশের কোন স্থানে সবচেয়ে বেশি ঘুরতে যাচ্ছেন ভারতীয়রা ? সম্প্রতি তারই হদিশ দিল একটি ভ্রমণ সংস্থা। সংবাদমাধ্যম আইএএনএসকে এই নিয়ে বিশদে সাক্ষাৎকার দেয় ওই সংস্থা কর্তা। 

ভারতীয়দের কাছে গোয়াই প্রথম !

সাক্ষাৎকারে ওই সংস্থার তথ্য অনুযায়ী, গোয়াই এই বছরের সেরার সেরা। গত বছরেও ভারতীয়দের প্রিয় ঘোরার জায়গা হিসেবে গোয়া র‌্যাঙ্কে প্রথম ছিল। চলতি বছরেও ওই সংস্থার র‌্যাঙ্কিংয়ে গোয়াই প্রথম স্থান দখল করে নিল। ভারতের সেরা পাঁচ স্থানের তালিকা প্রকাশ করেছে ওই সংস্থা। তাতে প্রথমে গোয়া থাকলেও তার পরের চার স্থানে রয়েছে পুদুচেরি, জয়পুর, উটি ও মহাবালেশ্বর।

বিচের মোহেই কি গোয়া ?

বিচের সৌন্দর্য ভারতীয়দের বরাবরের পছন্দ। একাধিক ঘটনায় তার প্রমাণ রয়েছে। মলদ্বীপ নিয়ে বিতর্কের মাঝেও লাক্ষাদ্বীপ নিয়ে আগ্রহ বাড়ছিল ভারতীয় পর্যটকদের। উল্লেখ্য, লাক্ষাদ্বীপ, মলদ্বীপ বিচের সৌন্দর্যের জন্য প্রাথমিকভাবে জনপ্রিয়। গোয়াতেও পর্যটকরা সেই সৌন্দর্যের খোঁজেই যান বলে সংস্থার মত। তবে বিচ ছাড়াও, সেখানকার সংস্কৃতি, রাতের সৈকতে গানবাজনার আয়োজন, জম্পেশ খাওয়াদাওয়াও নজর কাড়বে পর্যটকদের। সেই কারণেই পর পর দুই বছর গোয়া শীর্ষে রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যস্থানও কিছু কম নয় !

বাকি চারের মধ্যে রয়েছে পুদুচেরি,  জয়পুর, উটি ও মহাবালেশ্বর। এই চার স্থানে চাররকমের পরিবেশ। একেকটির সৌন্দর্য একেকরকম। 

  • যেমন পুদুচেরির কথাই ধরা যাক। ভারতের এই অঞ্চল কেন্দ্রশাসিত। তবে বিচের সৌন্দর্যের পাশাপাশি পুদুচেরির বড় আকর্ষণ ফরাসি সংস্কৃতি। দীর্ঘদিন ধরে পুদুচেরির এই সৌন্দর্য রক্ষিত হচ্ছে। এই পর্যটন যেন ভারতের মধ্যে মিনি ফ্রান্স।
  • আবার জয়পুর বিখ্যাত তার প্রাচীন ইতিহাসের জন্য। রাজপুতানার প্রাচীন স্থাপত্য, ভাস্কর্য আজও টানে পর্যটকদের। ভারতের পিঙ্ক সিটি তাই পর্যটকদের অন্যতম গন্তব্য প্রতি বছরই।
  • উটি দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত হিল স্টেশন। কফির সুগন্ধের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উটির অন্যতম আকর্ষণ। দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলেই এই অঞ্চল সে তালিকায় থাকবেই।
  • মহাবালেশ্বরের পাহাড়ি সৌন্দর্যও একই কারণে পর্যটক আকর্ষণ করে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে স্ট্রবেরির বিশাল এলাকাজোড়া মোহ।

সমুদ্র ও পাহাড়, এই দুই স্থানই ডেস্টিনেশন হিসেবে ভারতীয়দের তালিকায় প্রথম স্থান দখল করে থাকে। সংস্থার কথায়, ২০২৪ সালের গোড়াতেও তাঁর ব্যতিক্রম হল না।

তথ্যসূত্র - আইএএনএস

আরও পড়ুন: Sadhvi Bhagawati Saraswati: টাইমস স্কোয়ারে রামমন্দিরকে রাষ্ট্রীয় মন্দির অ্যাখ্যা বিদেশিনী সাধ্বীর! আর কী বললেন তিনি

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget