এক্সপ্লোর

Sadhvi Bhagawati Saraswati: টাইমস স্কোয়ারে রামমন্দিরকে রাষ্ট্রীয় মন্দির অ্যাখ্যা বিদেশিনী সাধ্বীর! আর কী বললেন তিনি

Sadhvi Bhagawati Saraswati on Ram Mandir: নিউইয়র্কের টাইমস স্কোয়ারে রামমন্দিরকে রাষ্ট্রীয় মন্দির অ্যাখ্যা দিলেন সাধ্বী ভাগবতী সরস্বতী। আর কী বললেন তিনি।

কলকাতা: এবার রামমন্দির উদ্বোধনের আঁচ পৌঁছে গেল নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও। সাধ্বী ভাগবতী সরস্বতীর কথার সুর ধরেই টাইমস স্কোয়ারে রামের নামে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গেল। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন সাধ্বী। এর পর তিনি ভারতে চলে এসে ধর্মচর্চায় মন দেন। সোমবার রাত সাড়ে নটা নাগাদ সংবাদমাধ্যম এএনআইই তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে। তাতে সাধ্বী ভাগবতী সরস্বতীকে টাইমস স্কোয়ারে বক্তব্য রাখতে দেখা যায়। রামমন্দির নিয়ে আবেগে আপ্লুত হতে দেখা যায় তাকে। তার বক্তব্যের পর উপস্থিত শ্রোতারা ‘জয় শ্রীরাম’ ধ্বনিও তোলেন। 

টাইমস স্কোয়ারে রামমন্দিরের জয়গান

বর্ষবরণের রাত হোক বা বর্ষশেষ। বড়দিন হোক বা প্রেসিডেন্ট ইলেকশন। সারা বিশ্বের কাছেই টাইমস স্কোয়ারের ওই চৌহদ্দি অন্যতম আকর্ষণীয় স্থান। ওই স্কোয়ারের যে কোনও ঘটনাই সারা বিশ্বের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২২ জানুয়ারি দুপুর বারোটা নাগাদ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে একটি বিশেষ বক্তৃতার আয়োজন হয়। সেখানেই সাধ্বী ভাগবতী সরস্বতী রামমন্দির নিয়ে বক্তব্য রাখেন।

কী বললেন সাধ্বী ?

টাইমস স্কোয়ারের বক্তৃতায় সাধ্বীকে বলতে শোনা যায়, রামলালা আজ তাঁর ঘরে ফিরেছেন। তবে শুধু রামমন্দিরের উদ্বোধন হয়নি আজ (২২ জানুয়ারি), রাষ্ট্রীয় মন্দিরের উদ্বোধন হয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, এটাই ঐক্যের মন্দির। এই মন্দিরের জন্য সবাই অপেক্ষা করছিল। অপেক্ষা করা হচ্ছিল দীর্ঘ ৫০০ বছর ধরে। সাধ্বীর কথায়, রামের ভক্তরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মন্দির উদ্বোধনের অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে বলে জানান তিনি। ৫০০ বছর পর মন্দির প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তার বক্তব্য শেষ হতেই  ‘জয় শ্রীরাম’-এর পাশাপাশি ‘ভারতমাতা কি জয়’ স্লোগানও দেয় উপস্থিত জনতা। 

আর কী হল টাইমস স্কোয়ারে ?

এই দিন টাইমস স্কোয়ারের সাজ ছিল নজরকাড়া। শ্রীরামের বিশাল অবয়ব ফুটিয়ে তোলার আলোর মাধ্যমে। উপস্থিত শ্রোতাদের হাতে ছিল গেরুয়া বর্ণের পতাকা। সাধ্বীর বক্তৃতার মাঝে মাঝেই সেই পতাকা ওড়াতে দেখা যায় শ্রোতাদের।

কে এই সাধ্বী ভাগবতী সরস্বতী ?

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পাশ সাধ্বী আসলে একজন বিদেশিনী। বরাবর নিরামিষ খাবারের দিকে আগ্রহ ছিল বলে বন্ধুরা খ্যাপাত। ভারতের সংস্কৃতির কথা তুলে টিটকিরি শুনেই ভারতের প্রতি আগ্রহ জন্মায় সাধ্বীর। এর পর ২৫ বছরে সন্ন্যাস নেন তিনি। ভারতে বর্তমানে হিমালয়ের ঋষিকেশে পরমার্থ নিকেতনে তাঁর বাস। প্রায় ৩০ বছর ধরে সেখানেই তিনি আধ্যাত্মিক চর্চায় নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন - Acidity Instant Relief: অ্যাসিডিটির ঠেলায় গলা, বুক জ্বলছে ? ৫ ঘরোয়া উপাদানেই চটজলদি আরাম পাবেন

সেরা শিরোনাম

Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget