এক্সপ্লোর

Guinness World Record: নাকের মধ্যে গোঁজা ৬৮টি দেশলাই কাঠি! আশ্চর্য বিশ্বরেকর্ড যুবকের

World Record: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের বয়ান অনুসারে, ৩৯ বছরের পিটার ভন নতুন কিছু রেকর্ড গড়ার কথা চিন্তা করে  একেবারে অন্যভাবে এই দেশলাই কাঠির চ্যালেঞ্জ গ্রহণ করেন, যা একেবারে অভিনব।

Viral News: এক আশ্চর্য বিশ্ব রেকর্ড। ৩৯ বছর বয়সী একজন নাকের মধ্যে ঢুকিয়ে ফেললেন একটা-দুটো নয়, ৬৮ টি দেশলাই। আর তাতেই গড়লেন বিশ্বরেকর্ড (Guinness World Record)। গিনেস বুকে নাম উঠে গেল তাঁর। কী এমন কাজ করে তাক লাগালেন সেই তরুণ ?

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট জানাচ্ছে, তরুণের নাম পিটার ভন ট্যাঙ্গেন বাসকভ। ডেনমার্কে বাড়ি তাঁর। আর তিনিই সবথেকে বেশি সংখ্যক দেশলাই নিজের দুই নাকের ফুটোয় ঢুকিয়ে রেকর্ড গড়েছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি এই রেকর্ড গড়েছেন এবং ন্যূনতম ৫৪ বছর বয়স হলে তবেই এই রেকর্ড করা যেত, কিন্তু তাঁর অনেক আগেই রেকর্ড (Guinness World Record) গড়ে ফেলেছেন সেই ড্যানিশ যুবক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থাকে পিটার ভন জানিয়েছেন যে এতগুলি দেশলাই একসঙ্গে নাকে ঢোকানোর ফলে কোনও সমস্যাই হয়নি তাঁর। এমনকী তিনি এও জানিয়েছেন যে তাঁর নাকের ফুটো সাধারণের থেকে একটু বড় এবং তাঁর ত্বক এতটাই নমনীয় যে কোনও সমস্যা হয়নি। তাঁর কথায়, 'আমার বিশ্বাস যে এই জন্মগত সুবিধের কারণেই এমন ঘটনা ঘটতে পেরেছে।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness World Record) বয়ান অনুসারে, ৩৯ বছরের পিটার ভন নতুন কিছু রেকর্ড গড়ার কথা চিন্তা করে  একেবারে অন্যভাবে এই দেশলাই কাঠির চ্যালেঞ্জ গ্রহণ করেন, যা একেবারে অভিনব। পিটার ভন স্বীকার করেছেন যে এই আইডিয়াটা একেবারেই হঠাৎ করে এসেছে। এমনকী ছোটবেলাতেও নাকের মধ্যে কোনও জিনিস ঢোকানোর ইচ্ছা বা ধারণা পিটারের মাথাতেও আসত না।

তবে তিনি এও জানিয়েছেন যে, এই রেকর্ড (Guinness World Record) আরও বাড়ানোর ইচ্ছে রয়েছে তাঁর। আর এই দেশলাই কাঠির সংখ্যা আরও বাড়াতে গেলে খানিক প্রশিক্ষণ প্রয়োজন আর প্রয়োজন খানিক সময়। তাঁর বিশ্বাস যে বয়সের সঙ্গে সঙ্গে তাঁর নাকের আকৃতি ও নাকের ফুটোর আকার আরও বড় হবে। এছাড়াও এই নতুন রেকর্ড গড়ার আনন্দে উচ্ছ্বসিত পিটার ভন। তাঁর কথায়, 'আমি সবসময়ই জীবনে কিছু না কিছু অভিনব, উদ্ভট করার কথা ভেবে এসেছি। অনেক কিছু জিনিস আছে যা আমার অভিজ্ঞতাতেও আসেনি এখন, চোখ-কান খোলা রেখে দেখে যাও এবং সেসব করে যাও।'

এই দেশলাই কাঠি ঢোকানোর মত আরও নতুন কিছু রেকর্ড আবার করতে চাইছেন এখন পিটার ভন বাস্কভ। তবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি এখনও।

আরও পড়ুন: Viral Video: সমুদ্র ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ! কী ঘটল কানাডার এই মহিলার জীবনে ?

সেরা শিরোনাম

Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget