এক্সপ্লোর

Viral Video: সমুদ্র ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ! কী ঘটল কানাডার এই মহিলার জীবনে ?

Viral Video of Canadian Woman: সমুদ্রে হারিয়ে গিয়েছিল টাকার ব্যাগ। ৮ মাস পর সেই ব্যাগই ফিরে পেলেন সমুদ্রের ধারে। কীভাবে এই ঘটনা ঘটল কানাডার এই মহিলার জীবনে ? কী জানালেন তিনি ?

Canadian Woman Video: সমুদ্র সবই ফিরিয়ে দেয়। কিছুই সে নাকি নিজে নিয়ে যায় না। একথা মুখে মুখে প্রচলিত হলেও বাস্তবেই সত্যি হয়ে দেখা দিল কানাডার এই মহিলার জীবনে। ব্রিটিশ কলম্বিয়ার টফিনোয় থাকেন তিনি। হঠাৎ করেই সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে ৮ মাস আগে হারিয়ে যাওয়া টাকার ব্যাগ খুঁজে পান তিনি। অবিশ্বাস্য কাণ্ড ! স্থানীয় একটি সমুদ্র উপকূলে নিজের পোষ্য কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি আর তখনই এমন অভাবিত ঘটনা ঘটে যায়। আর সেই ব্যাগ পেয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো দিতেই মুহূর্তে ভাইরাল সেই কানাডার মহিলা। এ যেন সৌভাগ্যের বর্ষণ হয়েছে তাঁর উপর।

মহিলার নাম মার্সি কালওয়ার্ট জন। টিকটক এবং সমাজমাধ্যমে তিনি একটি ভিডিয়ো শেয়ার করে নিজের জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন। ১৫ ফেব্রুয়ারি সেই ভিডিয়ো দিতেই মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে।

ঘটনাটা ঘটেছিল ২০২৩ সালের জুন মাসে। টফিনোর পশ্চিম দ্বীপ থেকে একটি নৌকায় চড়ে যাচ্ছিলেন মার্সি আর তখনই আকস্মিকভাবে তাঁর হাত থেকে পড়ে যায় তাঁর ওয়ালেটটি। সমুদ্রের মাঝখানে পড়েই কোথায় যে জলে তলিয়ে যায়, বুঝে উঠতে পারেন না মার্সি। তারপর বেশি দেরি না করেই মার্সি ব্যাগ খোঁজার জন্য উদ্যোগী হন। স্কুবা ডাইভারের সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনওভাবেই পাওয়া যায়নি সেই ওয়ালেট। হয়ত অন্য কোনও পরিকল্পনা ছিল সমুদ্রের।

এই ঘটনার ৮ মাস পরে ১৪ ফেব্রুয়ারি সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতেই নিজের সেই হারিয়ে যাওয়া ওয়ালেট খুঁজে পান মার্সি। তার ভিতরেও জিনিসপত্র যেমন ছিল, তেমনই ছিল। মার্সি এই ঘটনা বিবৃত করে সমাজমাধ্যমে লেখেন, 'গতকাল সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার সেই ৮ মাস আগে হারিয়ে যাওয়া ওয়ালেট খুঁজে পাই যেটা হারিয়ে গিয়েছিল নৌকাভ্রমণের সময়। আমি বহু চেষ্টা করেছিলাম সেই ওয়ালেট পাওয়ার জন্য কিছুতেই পাওয়া যায়নি। আমি আশা করেছিলাম যে আশেপাশেই হয়ত এটা কোথাও ভেসে উঠবে। সমুদ্রের তীরে ফের উঠে আসবে সেই ব্যাগটা।'

এমনই অদ্ভুত সব ঘটনা দেখা যায় সমাজমাধ্যমে। আর সেইসব ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে মুহূর্তের মধ্যে। মার্সির এই হারিয়ে যাওয়া ব্যাগ সমুদ্র থেকে ফিরে পাওয়া এক আশ্চর্য ঘটনা যা নেটিজেনদের স্মৃতিতে হয়ত থেকে যাবে বেশ কিছুদিন। 

আরও পড়ুন: Viral Video: বিশাল বোয়িং বিমান আর তার ভিতরে বিলাসবহুল ভিলা ! রাশিয়ান যুবকের কাণ্ড দেখুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget