এক্সপ্লোর

Viral News:অমলেট উল্টোনোর সহজ অথচ স্মার্ট উপায় জানতে চান? ভাইরাল ভিডিও

Omelet Flip Hack:অমলেট উল্টোনোর সহজ অথচ স্মার্ট উপায় হালেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক যুবতী, নিজ হাতে, কৌশলটি ভিডিও করে দেখিয়েছেন।

কলকাতা: ওমলেট (Omelet Flip) খেতে ভালোবাসেন না, এমন মানুষ হয়তো হাতে গোনা। পোড়খাওয়া রাঁধুনিদের কাছে অমলেট বানানোও তেমন কঠিন নয়। কিন্তু অমলেট উল্টোতে গেলে নাকানিচোবানি খেতে হয়, এমনও রয়েছেন। সে ক্ষেত্রে কী করবেন? অমলেট উল্টোনোর সহজ অথচ স্মার্ট উপায় হালেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক যুবতী, নিজ হাতে, কৌশলটি ভিডিও করে দেখিয়েছেন।

কী ভাবে করা গেল?
ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কী দেখা হবে এই ভিডিওয়? প্রথমে একটি ফ্রাইংপ্যান গরম করে নিয়ে তাতে অল্প তেল ছড়িয়ে নিতে হবে। তার পর সেটি গরম হলে, প্যানের উপর আড়াআড়ি ভাবে দুটি সরু সুতো বসিয়ে দিলে কাজ অনেকটাই এগিয়ে গেল। এবার ওই সুতোর উপর, গোল করে ফেটানো ডিমের গোলা ছড়িয়ে দিয়ে যেমন ভাবে ভাজতে হয়, ভেজে নিন। এক দিক ভাজা হয়ে এলে সুতোগুলির কোনা ধরে উল্টো দিক করে নিন। সুতোর প্রান্ত ধরে থাকায় অমলেটটি উল্টোনো সহজ হবে। এবার অন্য দিকটিও ভাজা ভাজা হয়ে গেলে ওই সুতো দিয়েই সমান ভাবে সেটিকে চার টুকরো করে কেটে নিতে পারেন। অবশ্যই আপনার প্রয়োজন মতো অমলেট কাটবেন। ফ্রেঞ্চ অমলেট হোক বা স্প্যানিশ অমলেট, নানা ভাবে, নানা স্বাদে এটি খাওয়া সম্ভব। বিশ্বের নানা প্রান্তের মানুষই কম-বেশি এই খাবার পছন্দ করেন। সবথেকে বড় কথা, অমলেট তৈরি করতে রান্নাঘরে বিস্তর উপকরণ কিছু লাগে না। ডিম (ফেটিয়ে নিতে হবে), পেঁয়াজকুচি, লঙ্কা ও নুন--এই কয়েকটি সামগ্রী থাকলেই অমলেট তৈরি করা সম্ভব। তবে আপনার স্বাদের উপর নির্ভর করছে, এতে আরও কিছু উপাদান যোগ করবেন কিনা। শুধু অমলেট উল্টোনোর সময় এবং তরিকা, দুটোই সঠিক হওয়া দরকার। না হলে পছন্দের এই খাবার ভেঙে যেতে পারে, ফ্রাইংপ্যানে আঁঠার মতো লেগেও গিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। সেই কাজই সহজ করার উপায় ভিডিওয় দেখিয়েছেন এক যুবতী। তার পর থেকে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রতিক্রিয়া...
এই ভিডিও ঘিরে তীব্র আলোড়ন সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, 'দিদি, আপনার নাসায় যাওয়া উচিত।' কারও আবার রসিকতা, 'আপনার প্রচুর গোপন প্রতিভা আছে। দয়া করে সেটি গোপনই থাকতে দিন।' সব মিলিয়ে তীব্র হইচই। 

আরও পড়ুন:মহিলাদের অসম্মানের অভিযোগ, সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন, কালই প্রার্থী করে BJP

 
 
 

সেরা শিরোনাম

Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget