এক্সপ্লোর

Indian Railways: ট্রেনের টয়লেট হয়ে গেল বেডরুম, বেসিনে পা তুলে দিব্যি শুয়ে শুয়ে যাত্রা, ভিডিও ভাইরাল

Indian Railway Viral Video: সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে এক ব্যক্তিকে ট্রেনের টয়লেট দখল করে বসে থাকতে দেখা গিয়েছে।

নয়াদিল্লি: ব্যাগপত্র, লেপ-কম্বল সাজানো একপাশে। জিনিসপত্র চাপিয়ে কমোডটিকে বানিয়ে ফেলেছেন বিছানা। দৈর্ঘ্য কম পড়ায় পা তুলে দিয়েছেন সটান বেসিনে। দূরপাল্লার ট্রেনের টয়লেট দখল করে এভাবেই যাত্রা করতে দেখা গেল এক ব্যক্তিকে। অন্য যাত্রীদের প্রশ্নের মুখে পড়েও একেবারে নিরুত্তাপ রইলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। (Indian Railway Viral Video)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে এক ব্যক্তিকে ট্রেনের টয়লেট দখল করে বসে থাকতে দেখা গিয়েছে। জিনিসপত্র সাজিয়ে সেটিকে রীতিমতো শয়নকক্ষে পরিণত করেন তিনি। নাইলনের একটি ফোল্ডিং খাট আবার দড়িতে বেঁধে ঝুলিয়ে দেন বাইরের জানলায়। অন্য় যাত্রীরা টয়লেট ব্যবহার করতে না পারলেও, একবারে নিরুত্তাপ ভঙ্গিতে সেভাবেই পা ছড়িয়ে আয়েশ করে বসেছিলেন ওই ব্যক্তি। (Indian Railways)

অন্য যাত্রীরা সেই নিয়ে আপত্তি করলে, প্রশ্ন করলেও বিচলিত হননি ওই ব্যক্তি। যিনি ভিডিওটি রেকর্ড করেন, তাঁকে বলতে শোনা যায়, “ভাই ওয়াশরুমকে বেডরুমে পরিণত করেছেন।” ওই ব্যক্তিকে প্রশ্ন করা হয়, “এসব কি বাড়ির জিনিসপত্র?” টয়লেটের ভিতর থেকে আধশোয়া অবস্থায় ওই ব্যক্তি বলেন, “হ্যাঁ।” ট্রেনের টয়লেট খালি করে দেওয়ার কোনও লক্ষণই দেখা যায়নি ওই ব্যক্তির মধ্যে। 

View this post on Instagram
 
A post shared by VishaL (@mr.vishal_sharma_)

ভিডিওটি সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বিষয়টিকে হালকা ভাবে নিলেও, অনেকেই এমন আচরণের নিন্দা করেছেন। দূরপাল্লার ট্রেনে অন্যদের সমস্যায় ফেলে টয়লেট দখল করে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। টয়লেটে শোয়া কতটা অস্বাস্থ্যকর, তা নিয়ে যেমন নিজের মতামত জানিয়েছেন অনেকে, তেমনই রেলযাত্রায় প্রাপ্ত সুবিধার অপব্যবহারের অভিযোগও উঠছে। একজন লেখেন, ‘অন্যদের দাঁড়ানোর জায়গা নেই। আর উনি এসব করছেন!’

গোটা ঘটনায় ভারতীয় ট্রেনের অবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। ওই ব্যক্তিকে রেলের কোনও কর্মী কেন আটকালেন না, উঠছে প্রশ্ন। এবিপি আনন্দ ভিডিওটির সত্যতা যাচাই করেনি। তবে হাজার হাজার মানুষ সেটি শেয়ার করেছেন। রেলের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ট্রেনের ভিতর এমন অভিযোগ নতুন নয়। সম্প্রতি একটি ঘটনা সামনে আসে, যেখানে বিনা টিকিটে উঠে ফার্স্ট ক্লাসের টয়লেট ব্যবহার করতে দেখা যায় এক মহিলাকে। টিকিট দেখতে চাইলে উল্টে জাত তুলে TC-কেই আক্রমণ করেন তিনি। সেই ভিডিও-ও ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget