এক্সপ্লোর

Viral News: যে দেশে ভ্রমণ সে দেশের ফুল উপহার স্ত্রী-কে, ইন্ডিগো পাইলটের ভালোবাসায় মুগ্ধ নেটপাড়া

Viral News: ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘা ঝা অর্থাৎ যিনি ভিডিওটি শ্যুট করছেন তাঁর দিকে এগিয়ে আসছেন তাঁর স্বামী। কাছে আসতেই এগিয়ে দিচ্ছেন উজ্জ্বল বেগুনি রঙের ওই ফুলের তোড়া।

ফেব্রুয়ারি প্রেমের মাস। আর সেই প্রেমের মাসেই সোশাল মিডিয়ায় (Social Media) ঘুরছে একটি সুন্দর মুহূর্তের ভিডিও (Video)। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিগো বিমানের (Indigo Flight) এক পাইলট তাঁর স্ত্রী-র হাতে তুলে দিচ্ছেন ফুলের তোড়া। সেই ফুল তিনি এনেছেন সুদূর বিদেশ থেকে। আর সেই ভিডিওর মিষ্টত্বেই মজেছে নেটপাড়া।   

মেঘ ঝা নামের এক মহিলা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে এই সুন্দর ফুল ও অনুভূতি বিনিময়ের ছবি। জানা যাচ্ছে, মেঘা ঝা নিজেও ইন্ডিগোর ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। তাঁর পোস্ট করা ভিডিও দেখে যারপরনাই মুগ্ধ নেটিজেনরা। মেঘার পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, তাঁর স্বামী যিনি পেশায় ইন্ডিগোর পাইলট (Pilot) - তিনি হাতে একটি ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসছেন। তাঁর মুখে রয়েছে ঝকঝকে হাসি। চোখে ভালোবাসার ঝিলিক। পরনে পাইলটের ইউনিফর্ম। তাঁর এক হাতে প্রেয়সীর জন্য আনা ফুলের তোড়া আর অন্য হাতে পাইলট স্যুটকেস এবং আর একটি ব্যাগ। ভিডিওতে দেখা যাচ্ছে, দরজা খুলে এগিয়ে আসছেন ব্যক্তি। হাসিমুখে স্ত্রীর দিকে এগিয়ে দিচ্ছেন ফুলের তোড়া।    

ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘা ঝা অর্থাৎ যিনি ভিডিওটি শ্যুট করছেন তাঁর দিকে এগিয়ে আসছেন তাঁর স্বামী। কাছে আসতেই এগিয়ে দিচ্ছেন উজ্জ্বল বেগুনি রঙের ওই ফুলের তোড়া। মেঘা তাঁর ইনস্টাগ্রাম ভিডিওতে লিখেছেন, 'এমন একজনকে বিয়ে করেছি যে বিভিন্ন দেশ থেকে আমার জন্য ফুল নিয়ে আসে'। যদিও ভিডিওটি খুবই ছোট, তবু ওইটুকু সময়ের মধ্যেই এই দম্পতির অনন্ত ভালোবাসার যে মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে, তা নিঃসন্দেহে ম্যাজিকাল।   
 
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি খুব তাড়াতাড়ি সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তা দেখে আপ্লুত নেটিজেনরা। অনেকেই সেই ভিডিওর নিচে কমেন্ট করেছেন। প্রায় সকলেই এই দম্পতিকে প্রাণভরে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিভিন্ন ইমোজির মাধ্যমেও দম্পতিকে নিজেদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনেকে। বর্তমানে মানুষ যখন ভীষণ ব্যস্ত, নিজের প্রাণের মানুষকে সময় দিতে পারেন না, সেই সময় দাঁড়িয়ে এই ভিডিওটি নিঃসন্দেহে মরুভূমিতে মরুদ্যান। কারণ নিজের পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেই স্ত্রীর জন্য বিদেশ থেকে ফুল নিয়ে আসা - এটাই তো ভালোবাসা, মনে করছেন অনেকেই। মুঠোফোন বন্দি জীবনে বিদেশি ফুল হাতে ভালোবাসার এই অকপট স্বীকারোক্তি - এই কী কম নাকি!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget