এক্সপ্লোর

Viral News: 'হাতের লেখা' দিয়ে যায় চেনা! ট্যুইটারে কী চেনালেন আনন্দ মাহিন্দ্রা?

Anand Mahindra Tweets: ফের ট্যুইটারে শোরগোল ফেললেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। এবারের বিষয়? ডাক্তারদের 'হাতের লেখা'। ভাবছেন তো, এই নিয়ে আবার কী ট্যুইট করলেন বিশিষ্ট শিল্পপতি?

নয়াদিল্লি: ফের ট্যুইটারে (twitter) শোরগোল ফেললেন শিল্পপতি (industrialist) আনন্দ মাহিন্দ্রা (anand mahindra)। এবারের বিষয়? ডাক্তারদের 'হাতের লেখা' (handwriting)। ভাবছেন তো, এই নিয়ে আবার কী ট্যুইট করলেন বিশিষ্ট শিল্পপতি? তা হলে একটু খোলসা করা যাক।

কী ট্যুইট শিল্পপতির?
রবিবার একটি ভিডিও ট্যুইট করেছেন মাহিন্দ্রা। কী দেখা যাচ্ছে তাতে? অল্প কথায় বললে, হাতের লেখার বিবর্তন। মানে ধরুন, এক জন স্কুলপড়ুয়া থেকে বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার পথে কী ভাবে হাতের লেখার অধঃপতন হয়, তারই একটা মজার ভিডিও শেয়ার করেছেন বিশিষ্ট শিল্পপতি। সঙ্গে ক্যাপশন,'মজার, কিন্তু নির্জলা সত্যি।' সকালে ট্যুইট হতে না হতেই মুহূর্তে তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রিট্যুইট, লাইক ও ভিউজের বান ডাকে। সঙ্গে পক্ষে-বিপক্ষে কমেন্টও আসে বিস্তর। অনেকে সহমত জানিয়ে কমেন্ট করেন। এক জন আবার লেখেন, 'ওপিডি-তে ৭ ঘণ্টায় ১০০ জনেরও বেশি রোগীর প্রেসক্রিপশন লিখতে হয় আমাদের...দেশের শহুরে অংশে তো আমরা এই কাজ এখন ডিকটেশন দিয়েই সেরে ফেলি...কিন্তু ভারতে যে পরিমাণ ডাক্তারের অভাব তাতে অদূরপ ভবিষ্যতে অন্তত এই সমস্যার সমাধান হবে না।' অন্য এক জন আবার জানিয়ে দেন, ভিডিওটি আদপেই হাস্যকর লাগেনি তাঁদের। বরং প্রত্যেক চিকিৎসককে যে চাপে কাজ করতে হয়, তাতে সকলেরই এই ভয়টা কাজ করে। তবে কম-বেশি সকলেই যে ভিডিওটির সঙ্গে একাত্ম বোধ করেছেন, সেটা স্পষ্ট। বহু ট্যুইটারেট্টি যে প্রেসক্রিপশন পড়তে গিয়ে কষ্টের মুখোমুখি হন, সেটাও জানিয়ে দেন শিল্পপতির পোস্টের নিচেই। 

বার বার তোলপাড় ট্যুইটার...
এর আগেও সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন আনন্দ মাহিন্দ্রা। গত জুলাইয়েই যেমন পরমজিৎ সিং নামে এক আপাত সাধারণ অটোচালককে নিয়ে তাঁর ট্যুইট হইচই ফেলে দেয়। ওই অটোচালককে নিজের 'স্টার্ট আপ হিরো' বলে পরিচয় দিয়েছিলেন শিল্পপতি। লিখেছিলেন, 'উনি যা করেছেন তার জন্য স্টার্ট আপ শুরু করার থেকেও বেশি সাহস লাগে। নতুন করে জীবনের দিকে এগিয়ে গিয়েছেন উনি। এক বার নয়, দুবার।' ঠিক কী করেছিলেন পরমজিৎ? কেন তাঁকে নিয়ে এত উচ্ছ্বসিত শিল্পপতি ? গল্পটিও লেখা ছিল পরতে পরতে। এক অসামান্য লড়াইয়ের গল্প, হার না-মানা মানসিকতাকে কুর্নিশ জানানোর কাহিনি। এরকমই নানা ধরনের ট্যুইট করে নেটিজেনদের মুগ্ধ করে রাখেন শিল্পপতি।

এবারও তাঁর ব্য়তিক্রম হল না।

আরও পড়ুন:অতিমারি পরিস্থিতিতে বাড়ির একমাত্র রোজগেরে কে ছিলেন? মুখ খুললেন কিং খান

   

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget