এক্সপ্লোর

Japan Airlines: এক ধাক্কায় ২৬ হাজার ফুট নেমে আসে, যাত্রীবোঝাই বিমানে দুর্ঘটনার আতঙ্ক ! কী ঘটেছে ?

Japan Airlines Flight: যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় অক্সিজেন মাস্ক আর এতে অনেকেই ভেবে বসেন যে বিমানটি ক্র্যাশ করতে চলেছে। তুমুল আতঙ্ক দেখা দেয় যাত্রীদের মধ্যে।

Airlines: বোয়িং ৭৩৭ বিমান হঠাৎ করেই ২৬ হাজার ফুট নিচে নেমে আসে। সাংহাই থেকে টোকিও যাওয়ার বিমানে ভয়ঙ্কর কাণ্ড ! তুমুল আতঙ্কের মধ্যে যাত্রীদের অক্সিজেন মাস্ক দিতে হল। সাউথ চায়না মর্নিং পোস্ত সংবাদপত্র অনুসারে জাপান এয়ারলাইনস এবং এর সাশ্রয়ী সহযোগী সংস্থা স্প্রিং জাপানের মধ্যে একটি কোড শেয়ার চুক্তির অধীনে পরিচালিত বিমানটি সোমবার কানসাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কারণ মাঝ আকাশেই বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিমানে ছিলেন ১৯১ জন যাত্রী এবং ক্রু সদস্যরা। আর এই বিমানটিই ১০ মিনিটের মধ্যে প্রায় ৩৬ হাজার ফুট থেকে ১০,৫০০ ফুট উচ্চতায় নেমে আসে।

যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় অক্সিজেন মাস্ক আর এতে অনেকেই ভেবে বসেন যে বিমানটি ক্র্যাশ করতে চলেছে। তবে অক্সিজেন দেওয়া হয়েছিল মূলত বাতাসের চাপের মাত্রার বদলে কারও যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য। বিমানবন্দরে নিরাপদে সেই বিমান ল্যান্ড করার পরেই সমাজমাধ্যমে অনেক যাত্রী এই অভিজ্ঞতাকে 'প্রাণের ঝুঁকি' বলে দাবি করেছেন। এক যাত্রী লিখেছেন, 'আমার শরীর এখনও এখানে আছে, কিন্তু আমার আত্মা কিছুক্ষণ সাড়াও দেয়নি। আমার পা এখনও কাঁপছে। আপনি মৃত্যুর মুখোমুখি হলে অন্য সব কিছু তুচ্ছ মনে হয়।'

আবার অন্য এক যাত্রী এই বিমানের অবতরণের ঘটনাকে আকস্মিক বলে ব্যাখ্যা করে জানিয়েছেন যে সন্ধে সাতটার দিকে বিমানটি হঠাৎ করে নিচে নামতে শুরু করে এবং মাত্র ২০ মিনিটের মধ্যেই তা ৩ হাজার মিটার নিচে নেমে যায়। এমনকী সংবাদসূত্রে এও জানা গিয়েছে যে এক যাত্রী সেই সময় কান্নায় ভেঙে পড়ে উইল লিখতে শুরু করেছিলেন এবং নিজের বিমা ও ব্যাঙ্কের পিন লিখে পাঠানোর চেষ্টা করছিলেন।

ওসাকাতে এই বিমান অবতরণের সময় কোনও আহত বা আঘাতের খবর পাওয়া যায়নি। বিমানে থাকা ব্যক্তিদের পরিবহন ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার ইয়েন অর্থাৎ ১০৪ ডলার করে দেওয়া হয়, এমনকী এক রাতের থাকার ব্যবস্থাও করে দেওয়া হয় সকলকে। কেন এই দুর্ঘটনা ঘটল তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। সোমবার জরুরি অবতরণের সঙ্গে জড়িত বোয়িং ৭৩৭ সিরিজের বিমানটি বিশ্বব্যাপী অসংখ্য নিরাপত্তা জনিত ঘটনার সম্মুখীন হয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় মোট ১৭৯ জন মানুষ মারা যান এবং মাত্র দুজন ক্রু সদস্য প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget