এক্সপ্লোর

Panchayat Scam: ১২,৫০০ টাকার ইঁটে ১ লক্ষ ২৫ হাজারের বিল ! ২ পাতার ফোটোকপির বিল ৪ হাজার ! মধ্যপ্রদেশের গ্রাম পঞ্চায়েতে চরম দুর্নীতি

Madhya Pradesh Panchayat Bill Viral: বুধার ব্লকের ভাটিয়া গ্রাম পঞ্চায়েতে ১.২৫ লক্ষ টাকার একটি ইঁটের বিল গৃহীত হয়েছে। যেখানে ২৫০০টি ইঁটের দাম ধরা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা। দশগুণ দাম ধরা হয়েছে ইঁটের।

মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের শাহদোল জেলার গ্রাম পঞ্চায়েতের একটি বিল সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। গণিতের কৃতিত্ব নাকি দুর্নীতি, কী বলবেন একে ? নেটিজেনরা অনেকেই তা ধরতে পারছেন না। আর এই সব কিছুর মূলে রয়েছে ইঁট। বুধার ব্লকের ভাটিয়া গ্রাম পঞ্চায়েতে ১.২৫ লক্ষ টাকার একটি ইঁটের বিল গৃহীত হয়েছে। যেখানে ২৫০০টি ইঁটের দাম ধরা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা, অথচ প্রতিটি ইঁটের দাম লেখা রয়েছে ৫ টাকা। অর্থাৎ একেকটা ইঁটের দাম দশগুণ বাড়িয়ে ধরা হয়েছে বিলে।

জানা গিয়েছে এই ইঁট কেনার বিলটি পেরিবাহারা গ্রামের চেতন প্রসাদ কুশওয়াহার নামে করা হয়েছে, আর পাটেরা টোলায় একটি অঙ্গনওয়াড়ি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য এই ইঁট কেনা হয়েছে বলে জানা গিয়েছে। বিলে ভাটিয়া গ্রামের পঞ্চায়েত প্রধান ও সচিবের স্বাক্ষরও রয়েছে। এই ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়।

মাত্র কয়েক সপ্তাহ আগে দুই পাতার ফোটোকপির জন্য ৪ হাজার টাকা মঞ্জুর করার পরে কুদ্রি গ্রাম পঞ্চায়েতকে ঘিরে আলোচনা শুরু হয়। এর আগে জুলাই মাসে ভাধওয়াহি গ্রামে বিল অনুযায়ী এক ঘণ্টার জল গঙ্গা সম্বর্ধন অভিযানের সময় ১৪ কেজি ড্রাই ফ্রুট, ৩০ কেজি খাস্তা, ৯ কেজি ফল খাওয়া হয়। এই সমস্ত কিছু বিল যে যে দোকানের নামে জারি করা হয়েছে সেই দোকানগুলিও কেউ চেনে না। কেউ নামও শোনেনি কখনও।

কাজু ও বাদাম সরবরাহকারী হিসেবে একটি মুদির দোকান এমন একটি সামান্য ঠেলাগাড়িতে পরিণত হয়েছিল যার কোনও বিল বই নেই, জিএসটি নম্বর নেই। সেখানে এক কেজি ড্রাই ফ্রুটও মজুত ছিল না। ঘি আর ফলের আরেকটি বিল অন্য আরেক দোকান থেকে আনা হয়েছে আর সেই দোকানে আসলে ইঁট, বালি, সিমেন্ট বিক্রি হয়। আর এই ড্রাই ফ্রুট বিল নিয়ে কেলেঙ্কারির ঘটনা কমে আসতে শুরু করার মুহূর্তেই মৌগঞ্জ জেলায় আরেকটা ঘটনা ঘটে।

সেখানেও দেখা যায় একইভাবে ৪০ মিনিটের জল গঙ্গা সম্বর্ধন অভিযানের খরচ হয়েছিল ১০ লক্ষ টাকারও বেশি। প্রদীপ এন্টারপ্রাইজেস নামে একটি অচেনা দোকানের নামে বিল করা হয়েছিল সেখানে যাতে মুদিখানার সামগ্রী থেকে শুরু করে তাঁবু, মিষ্টি এমনকী একটি ইলেকট্রনিক দোকান এবং ভাড়া করা গদি ও বিছানার চাদরও অন্তর্ভুক্ত ছিল।

শাহদোলের কালেক্টর ড. কেদার সিং স্বীকার করেছেন যে কিছু একটা ভুল হয়েছে বলে মনে হচ্ছে। তিনি ক্লাস্টার স্তরের কর্মকর্তাদের প্রতিদিন ১০-১২টি পঞ্চায়েত পরিদর্শনের নির্দেশ দিয়েছেন যাতে বোঝা যায় এই বিলগুলি অবহেলার কারণে নাকি ইচ্ছাকৃত জালিয়াতির উদ্দেশ্যে করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget