এক্সপ্লোর

Viral News: ভ্যালেনটাইনস ডে-তে কেন পেঙ্গুইন সাজ এই ব্যক্তির ?

Viral Post Man Dresses Up As Penguin: ভ্য়ালেনটাইনস ডে-তে পেঙ্গুইন সাজল এই প্রেমিক! একটি বিশেষ কারণে এমনটা সাজতে হয় তাঁকে।

কলকাতা: প্রেমে পড়লে লোকে কত কিছুই না করে। এমনকি পছন্দের মানুষকে ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লাগে। তেমনই এক ঘটনার কথা জানা গেল এবার। ভ্যালেনটাইনস ডে উপলক্ষে সকলেই দিনটিকে নানাভাবে উদযাপন করছে। তেমনই উদযাপনের আমেজ দেখা গেল কটসওল্ড ওয়াইল্ড লাইফ পার্কে। সেখানের একটি ঘটনা সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ওই চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

যুগলের পেঙ্গুইনের দেখতে যাওয়া

অ্যান্ড্রিউ ও কেট তখন সবে একে অপরের প্রেমে মজেছে। দুজনের দুজনকে ভাল লাগে। দুজনেই তা বুঝতে পারছে। এর মধ্যেই একদিন দুজনে মিলে ঘুরতে যায় কটসওল্ড ওয়াইল্ড লাইফ পার্কে। সেখানে পেঙ্গুইন দেখার জন্য টিকিট বুক করেন অ্যান্ড্রিউ। তবে এই টিকিট বুক করার পিছনে একটি কারণ রয়েছে। সেই কারণটি হল কেটের পছন্দ। বিভিন্ন প্রাণীর মধ্যে কেট পেঙ্গুইনকে খুবই পছন্দ করেন। সেই পছন্দ নাকি প্রেমিককে পছন্দ করার মতোই। তাই তার জন্য় পার্কে পেঙ্গুইন দেখার ব্যবস্থা করেন অ্যান্ড্রিউ। কিন্তু চমক তখনও বাকি ছিল! 

প্রেমিক হাজির পেঙ্গুইনের সাজে

এর পর পার্কে ঢুকে পেঙ্গুইন দেখতে চলে যান দুজনেই। সেখানেই দায়িত্বে থাকা কিছু ব্যক্তিকে অ্যান্ড্রিউ বলেন, তার প্রেমিকাকে কিছু ক্ষণ ব্যস্ত রাখতে । কেটকে তিনি একটি কাজের কথা বলে সেখান থেকে বেরিয়ে আসেন। এদিকে কেট তখন পুরোপুরি পেঙ্গুইন নিয়ে ব্য়স্ত হয়ে পড়েছে। এই অবস্থায় হঠাৎ একগাদা পেঙ্গুইনের মধ্যে থেকে একজনকে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। হাতে আবার উপহার। তাই দেখে অবাক হয়ে যায় কেট। হাঁটু গেড়ে সেই পেঙ্গুইনটি প্রপোজ করে কেটকে। আদতে সেটি আর কেউ নয়। অ্যান্ড্রিউ (Man dresses up as penguin)। তিনিই পেঙ্গুইন সেজে প্রপোজ করেন কেটকে। এর প্রত্যুত্তরে হ্যাঁ বলেন কেট।

চিড়িয়াখানার পোস্ট 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ওই পোস্টে লেখেন, বেশ কয়েক বছর আগের ঘটনা এটি। সেই দিন কেট হ্যাঁ বলার পর চিড়িয়াখানার কর্মীরা সবাই মিলে দিনটিকে উদযাপন করেন। সেই স্মৃতিই ভ্যালেনটাইনস ডে-তে উস্কে দেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। একই সঙ্গে পোস্টে তারা লেখেন, এই ধরনের উদযাপন তারা মাঝে মাঝেই করে থাকেন। পশুপ্রাণীদের মধ্যেও প্রেমপর্ব চলে। তাও উদযাপন করা হয় ওখানে। এই দিন ইন্সটাগ্রামের (Viral instagram post) লেখার সঙ্গে কেট ও অ্যান্ড্রিউয়ের ছবিও পোস্ট করা হয়।

আরও পড়ুন - Viral Video: জুতোর নিচে আটকানো আস্ত খাঁচা, তাতে আবার জ্যান্ত ইঁদুর ! এ কেমন শখ বিদেশিনীর ?

সেরা শিরোনাম

Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget