এক্সপ্লোর

Viral Video: জুতোর নিচে আটকানো আস্ত খাঁচা, তাতে আবার জ্যান্ত ইঁদুর ! এ কেমন শখ বিদেশিনীর ?

Rat Cage Heel: হাই হিল জুতো। সেই জুতোয় আবার লাগান ইঁদুরের খাঁচা। ভাবা যায় ? এই ভিডিয়ো দেখেই উত্তাল নেটপাড়া। আসল রহস্যটা কী ?

কলকাতা:  অদ্ভুত শখ, অদ্ভুত স্টাইল ! নানা ধরনের জুতো পড়তে দেখা যায় মানুষকে, কিন্তু তা বলে জুতোর সঙ্গে লাগানো থাকবে এমন এক ইঁদুরের খাঁচা ? এ কি বিশ্বাস হয় ? আস্ত একখানা করে ইঁদুরের খাঁচা লাগান জুতোর নিচে। আর তাই নিয়েই হেঁটে চলে বেড়াচ্ছেন এক বিদেশিনী মহিলা। সমাজমাধ্যমে এই ভিডিয়ো (Viral Video) ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল। হিল জুতো পড়ার এ কেমন স্টাইল ?

ঘটনাটা কী ?

স্কাই-হাই হিল পড়ে আছেন এক বাদামি চুলের বিদেশিনী মহিলা। রাস্তার ধারে ফুটপাথে দাঁড়িয়ে আছেন। আর দূর থেকে তার একটি ভিডিয়ো (Viral Video) করেছেন একজন। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে বিদেশিনীর অদ্ভুত ধরনের সেই জুতো। জুতোর নিচে উঁচু হিল রয়েছে, আর সেই হিলেই শেষ নয়, তার নিচে লাগানো আছে একটি করে খাঁচা। তাতে আবার একটি আস্ত ইঁদুরও দেখা যাচ্ছে ভিডিয়োতে। ফ্যাশনিস্তা এবং নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছে এই ভিডিয়ো আর স্বাভাবিকভাবেই একদল মানুষের কাছে 'প্রাণীর উপর অত্যাচার'-এর মর্মে কটাক্ষ শোনা গিয়েছে।

কী লিখেছেন নেটিজেনরা ?

অনেকেই এই ভিডিয়ো (Viral Video) দেখে প্রশ্ন তুলেছেন কীভাবে সেই মহিলা এমন ইঁদুর নিয়ে ঘুরতে পারেন ! কেউ কেউ ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন যাতে সেই ইঁদুর যেন জীবন্ত না হয়, সেটা যেন পুতুল হয় এটা ভেবে। কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সেই পোস্ট। কেউ কেউ লিখেছেন, 'ঐ ইঁদুরগুলি যদি জীবন্ত নাও হয়, তাহলেও কেন তিনি এই ফ্যাশন ট্রেন্ড করতে চাইছেন সেটা বুঝতে পারছি না'। আবার এক বয়স্ক নেটিজেন কমেন্ট করে জানান যে তিনি নাকি বহু আগে এরকমই একজনকে জুতো পড়তে দেখেছিলেন যার নিচে কাচের অ্যাকোয়ারিয়াম লাগান ছিল। আর সেই কাচের বয়ামে রাখা ছিল গোল্ডফিশ।

আসল রহস্য

তবে আসল রহস্য অন্য জায়গায়। সংবাদসূত্রে জানা গিয়েছে যে দৃষ্টি আকর্ষণের জন্যেই মূলত এই জুতো বানিয়েছিল আনকমন ক্রিয়েটর স্টুডিও নামের একটি সংস্থা। তাঁরা একটি সাক্ষাৎকারে জানিয়েছে যে নিউ ইয়র্কে বর্তমানে ৩ মিলিয়ন ইঁদুর এবং ৮ মিলিয়ন মানুষ বসবাস করে, জুতোটি যদি নিউ ইয়র্ক বলে ধরে নেওয়া যায়, তাহলে আসল চিত্রটা বুঝতে পারবেন যে কেউ।

সমাজমাধ্যমে প্রায়ই এমন সব ভিডিয়ো ভাইরাল হয়। কদিন আগেই এমনই একটি ভিডিয়োতে (Viral Video) দেখা গিয়েছইল ভারতের ব্যস্ত রাস্তায় একজন আরোহী বাইকে শুয়ে শুয়ে হাতে মোবাইল এবং পা দিয়ে বাইকের হ্যান্ডল ধরে গাড়ি চালাচ্ছেন। সেই ভিডিয়ো দেখেও উত্তাল হয়ে উঠেছিল নেটপাড়া।

আরও পড়ুন: Viral News: গুগল ম্যাপেই ধরা পড়ল চোর ! তামিলনাড়ুর যুবকের আশ্চর্য কীর্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget