এক্সপ্লোর

Microsoft Engineer Drives Auto: উইকএন্ডে অটো চালান মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার ! নেপথ্যে অবাক করা কারণ

Bengaluru News: জীবন থেকে একাকিত্ব দূর করতে উইকএন্ডে অটো চালান মাইক্রোসফট কোম্পানির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সোশ্যাল মিডিয়াতে তাঁর জীবনের কাহিনী ভাইরাল হতেই দুঃখপ্রকাশ করেছেন অনেক নেটিজেন।

বেঙ্গালুরু: আজকের ইঁদুর দৌড়ে টিকে থাকতে গিয়ে বেশিরভাগ মানুষই মন থেকে একা হয়ে গেছেন। জীবন থেকে সেই একাকিত্ব দূর করার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি আমরা। কখনও সিনেমা বা খেলা দেখতে যাই তো কখন ভালো গান শুনে দিন কাটাই। কিন্তু, জীবন থেকে একাকিত্ব দূর করার জন্য ছুটির দিনগুলিতে কোনও ইঞ্জিনিয়ার অটো চালাচ্ছেন (Microsoft Engineer Drives Auto) এরকম ঘটনার কথা মনে হয় কেউ কোনও দিন শুনিনি বা দেখিনি। এবার সেই ঘটনার কথাই জানা গেল সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। যা দেখে অনেক নেটিজেনই দুঃখপ্রকাশ করেছেন।

আরও পড়ুন: NEET-UG Lowest Score: নিটে ১১ হাজারের বেশি পরীক্ষার্থী পেয়েছে শূন্য বা তারও কম, সবথেকে কম মাইনাস ১৮০ পেয়েছে বিহারে

ভেঙ্কটেশ গুপ্তা নামে একজন ইঞ্জিনিয়ার নিজের এক্স হ্যান্ডেল থেকে একজন অটোচালকের ছবি পোস্ট করেছেন। যাতে তিনি লিখেছেন, "৩৫ বছর বয়সী মাইক্রোসফটের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে পরিচয় হল। যিনি নিজের একাকিত্ব দূর করার জন্য উইকএন্ডে কোরামানগালা এলাকায় নাম্মা যাত্রী চালান।"

 

বেঙ্গালুরুতে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে, ওই ইঞ্জিনিয়ার একটি অটোর মধ্যে মাইক্রোসফটের হুডি পরে বসে আছেন। সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি ভাইরাল হতেই অনেক নেটিজেন ওই ইঞ্জিনিয়ারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আবার কেউ কেউ এই ঘটনায় মর্মাহত হওয়ার কথা উল্লেখ করেছেন। 

অঙ্কিত শ্রীবাস্তব নামে একজন ইঞ্জিনিয়ার লিখেছেন, "যদি বিষয়টি সত্যি হয় তাহলে সত্যিই দুঃখজনক।" অন্য আরেকজন আবার মজা করে লিখেছেন, "এটা তখনই ঘটে যখন আপনি কোনও একটি শহরে মাত্র একটি ভাষাই বলতে পারেন। যেখানে ৫০ শতাংশ মানুষই বহিরাগত।"

তবে বেশিরভাগ নেটিজেনই বর্তমান সমাজে মানুষের জীবনে ব্যস্ততার সঙ্গে সঙ্গে একাকিত্ব কীভাবে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টির কথাই উল্লেখ করেছেন। যার ফলশ্রুতিতে ওই ইঞ্জিনিয়ারকে অটো চালিয়ে একাকিত্ব দূর করতে হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: PM Modi: 'কণ্ঠস্বর রুদ্ধ করবেন না...', বাজেটের আগে বিরোধীদের দিকে তাকিয়ে মোদি?

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget