এক্সপ্লোর

PM Modi: 'কণ্ঠস্বর রুদ্ধ করবেন না...', বাজেটের আগে বিরোধীদের দিকে তাকিয়ে মোদি?

Union Budget 2024: দেশের জনগণ তাঁদের কাজের সুযোগ দিয়েছেন, তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার বার্তা দিলেন তিনি।

কলকাতা: বাজেট অধিবেশন (Budget Session 2024) শুরুর আগে বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের জন্য উন্নয়নের জন্য় সবাইকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। ২৩ জুলাই যে বাজেট পেশ হবে সেটা অমৃতকালের জন্য বাজেট বলে তাঁর দাবি। তিনি বলেন, 'আমাদের ৫ বছরের যে সুযোগ মিলেছে। এই বাজেট সেই লক্ষ্য়েই তৈরি হয়েছে। বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য ওই বাজেট তৈরি হচ্ছে।'

এবার আগে থেকে আসন সংখ্যা অনেকটা কমলেও তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে মোদি সরকার (PM Modi)। সেই কথা উল্লেখ করে এদিন মোদি বলেন, '৬০ বছর পর কোনও সরকার তৃতীয়বারের জন্য ফেরত এসেছে। তৃতীয় বারের জন্য প্রথম বাজেট (Budget 2024 Live) তৈরির সৌভাগ্য হয়েছে। এটা অত্যন্ত গৌরবের কথা।' রাজনৈতিক মহলের অনুমান ছিল নিট থেকে রেল দুর্ঘটনা- একাধিক ইস্যুতে প্রথম থেকেই সরগরম থাকবে সংসদের ২ কক্ষ। তারই মধ্য়ে বাজেট পেশ করার চাপ থাকবে সরকারের উপর। এই আবহেই সংসদ অধিবেশন শুরুর আগে বিরোধীদের প্রতি বার্তা দিলেন মোদি। বললেন, 'নির্বাচিত সব সাংসদ ও রাজনৈতিক দলগুলির কর্তব্য হল আগামী ৫ বছর দেশের জন্য লড়াই করা। আসুন আমরা আগামী ৪ থেকে সাড়ে ৪ বছর রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করি। ভোটের সময় যা করার করবেন, কিন্তু তার আগে পর্যন্ত ২০৪৭-এর স্বপ্ন পূরণের জন্য লড়াই করুন। ১৪০ কোটি দেশবাসী যে সরকারকে সেবার সুযোগ দিয়েছে, তার কণ্ঠস্বর রুদ্ধ করবেন না।' তিনি আরও বলেন, 'সব দলের কাছে আবেদন যাঁরা প্রথম সংসদে এসেছেন তাঁদের সংসদে আলোচনার সুযোগ দিন। এই সদন দেশের জন্য, দলের জন্য নয়।'

যদিও বিরোধীদের প্রথম থেকেই অভিযোগ, মোদি সরকার বিরুদ্ধপক্ষ মানতে চান না। এর আগের দফায়, রেকর্ড সংখ্যক বিরোধী দলের সাংসদ সংসদ থেকে বহিষ্কার হয়েছিলেন। ফাঁকা সংসদেই একের পর এক বিল পাশ করিয়েছিল আগের মোদি সরকার। তখন বিজেপির হাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। এবার ছবিটা একটু অন্যরকম, সংসদে বিরোধী দলনেতা রয়েছেন। আড়েবহরে শক্তি বাড়িয়েছে বিরোধীরা। উল্টোদিকে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা থেকে দূরে মোদি সরকার। দুই শরিকের কাঁধে ভরসা করে সরকার করেছেন মোদি। উল্টোদিক অখিলেশ যাদব বারবার বলে এসেছেন এই সরকার টিকবে না, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অখিলেশকে পাশে নিয়ে সেই কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। সেই আবহেই সংসদ চলতে দেওয়ার জন্য বিরোধীদের বার্তা দিলেন মোদি।

 

একসঙ্গে কাজ করার বার্তা দিলেও বিরোধীদের নিশানা করতেও ছাড়েননি তিনি। মোদির তোপ,'প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করার কোনও অধিকার তাঁদের নেই। দেশবাসী বিরোধীদের দেশের জন্য পাঠিয়েছে, দলের জন্য পাঠায়নি। দেশ নেতিবাচক রাজনীতি চায় না, উন্নতির বিচারধারা চায়। কণ্ঠরোধ করা হলেও বিরোধীদের কোনও অনুশোচনা নেই বলেও অভিযোগ তাঁর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আগামীকাল কেন্দ্রীয় বাজেট পেশ করলেই রেকর্ড নির্মলার! আমআদমির জন্য কি থাকবে তাঁর ঝুলিতে?

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget