এক্সপ্লোর

Missing Man: ২৮ বছর ধরে নিখোঁজ, গলতে থাকা হিমবাহের মধ্যে মিলল পাক তরুণের দেহ !

Body Of Man Missing For 28 Years Found: স্থানীয় রাখাল ওমর খান জানিয়েছেন যে তিনি যা দেখেছেন তা এক কথায় অবিশ্বাস্য, দেহটি সম্পূর্ণরূপে অক্ষত ছিল, পোশাকও ছেঁড়েনি একটুও।

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে গলতে থাকা হিমবাহের মধ্যে পাওয়া গিয়েছে এক তরুণের মৃতদেহ, আজ থেকে ২৮ বছর আগে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অদ্ভুত প্রাকৃতিক রহস্যের কারণে সেই মৃতদেহ অটুটভাবে সংরক্ষিত রয়ে গিয়েছে যেন। পরিবারের সঙ্গে একটি জায়গায় ঘুরতে গিয়ে হিংসাত্মক আক্রমণ থেকে বাঁচতে পালাতে শুরু করেছিলেন এই তরুণ, আর তখনই তাঁকে শেষবারের মত দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁর পরিবারও তাঁকে খুঁজে পায়নি। এই তরুণের নাম জানা গিয়েছে নাসিরুদ্দিন। ৩১ জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহিস্তান এলাকার স্থানীয় কিছু বাসিন্দা লেডি মিডোর হিমবাহর কাছে এই সংরক্ষিত মৃতদেহটি আবিষ্কার করেন। এই হিমবাহটি ক্রমেই গলতে শুরু করেছে। এই মৃতদেহের সঙ্গে একটি পরিচয়পত্রও পাওয়া গিয়েছে আর তা থেকেই তাঁর নাম ও তিনি কোন দেশের বাসিন্দা তা জানা গিয়েছে।

বিবিসি সংবাদমাধ্যমকে স্থানীয় রাখাল ওমর খান জানিয়েছেন যে তিনি যা দেখেছেন তা এক কথায় অবিশ্বাস্য, দেহটি সম্পূর্ণরূপে অক্ষত ছিল, পোশাকও ছেঁড়েনি একটুও। পুলিশ এই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পরে স্থানীয় মানুষরা নাসিরুদ্দিন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানায়। পুলিশ জানিয়েছে যে ১৯৯৭ সালের জুন মাসে তুষারঝড়ের সময় নাসিরুদ্দিন হিমবাহের একটি ফাটলে পড়ে যান এবং নিখোঁজ হন।

দুই সন্তানের বাবা নাসিরুদ্দিন নামের এই তরুণ ১৯৯৭ সালে তাঁর ভাই কাথিরুদ্দিনের সঙ্গে ঘোড়ায় চড়ে ভ্রমণ করছিলেন এবং সেই সময়ই তিনি একটি হিমবাহের ফাটলের মধ্যে পড়ে যান। গ্রামের হিংসাত্মক আক্রমণ, সংঘাতের হাত থেকে বাঁচতে তারা পাহাড়ে পালিয়ে গিয়েছিলেন এবং কাথিরুদ্দিন এই যাত্রায় বেঁচে যান। সংবাদসংস্থাকে নাসিরুদ্দিনের ভাগ্নে মালিক উবেইদ জানান, ‘আমাদের পরিবার তাঁকে খুঁজতে কোনও চেষ্টার ত্রুটি রাখেনি। আমাদের কাকারা এবং খুড়তুতো ভাইয়েরা তাঁর মৃতদেহ উদ্ধার করা যায় কিনা দেখতে বেশ কয়েকবার হিমবাহ অঞ্চল ঘুরে দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন’। অবশেষে তাঁর মৃতদেহ উদ্ধারের পরে তাঁর পরিবার কিছুটা স্বস্তি পেয়েছেন বলেই জানিয়েছেন মি. উবাইদ। বুধবার তাঁর মৃতদেহকে কবর দেওয়া হয়েছে।

সাধারণত কোনও মৃতদেহ যখন হিমবাহের মধ্যে পড়ে, তখন তা বরফ হয়ে গিয়ে পচন প্রক্রিয়া বন্ধ করে দেয়। ইসলামাবাদের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক মহম্মদ বিলালের মতে, হিমবাহের আর্দ্রতা এবং অক্সিজেনের অভাব তখন দেহটিকে মমি বানিয়ে দেয়, এটিকে সংরক্ষণ করে। আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর পাকিস্তানের কোহিস্তান অঞ্চলে একসময় ধারাবাহিকভাবে তুষারপাত হত। তবে এখন ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রার কারণে হিমবাহের গলন ত্বরান্বিত হয়েছে। পাকিস্তানে ১৩ হাজারেরও বেশি হিমবাহ রয়েছে, যা মেরু অঞ্চলের বাইরে পৃথিবীর অন্য যে কোনও স্থানের তুলনায় বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget