এক্সপ্লোর

Viral News: মোমো ফ্যাক্টরির ফ্রিজে মিলল কুকুরের কাটা মাথা ! সাংঘাতিক ঘটনা; চলছে তদন্ত

Momo Factory: মাতাউরের একটি মোমো ফ্যাক্টরিতে মোহালির বেশ কিছু আধিকারিক হঠাৎ করেই অভিযান চালায় এবং সেই অভিযানের সময়েই ফ্যাক্টরির ফ্রিজ থেকে বেরিয়ে আসে কুকুরের কাটা মাথা।

মোহালি:  ফাস্ট-ফুড বা স্ট্রিট ফুড খেতে কে না ভালবাসে ! আর এখনকার দিনে স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম জনপ্রিয় খাবার হল মোমো। ভেজ, নন-ভেজ দুই রকমেরই মোমো হয়। নন-ভেজ মোমোয় কোথাও মাংস, কোথায় ভেটকি মাছ পুর দেওয়া হয়। কিন্তু যদি আপনাকে বলা হয় সেই মোমোর (Momo Factory) ভিতরে দেওয়া হয়েছে কুকুরের মাংস ? ঘেন্নায় আপনিও মুখ চাপবেন। আর এমন সন্দেহের তির উঠেছে মোহালির এক মোমো ফ্যাক্টরিতে। পঞ্জাবের মোহালির (Mohali News) একটি মোমো কারখানার ফ্রিজ থেকে পাওয়া গিয়েছে আসত একটা কুকুরের কাটা মাথা।

কীভাবে পাওয়া গেল

মাতাউরের একটি মোমো ফ্যাক্টরিতে মোহালির (Momo Factory) বেশ কিছু আধিকারিক হঠাৎ করেই অভিযান চালায় এবং সেই অভিযানের সময়েই ফ্যাক্টরির ফ্রিজ থেকে বেরিয়ে আসে কুকুরের কাটা মাথা। আর এই ঘটনার পরেই ব্যাপক তদন্ত শুরু হয়েছে। দফতরের পক্ষ থেকে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ধরার জন্য অভিযান চালায়। এই অভিযান চলাকালীন বিপুল পরিমাণ খাবার নষ্ট করেন আধিকারিকরা কারণ সেগুলি গুণমানসম্পন্ন ছিল না। আর তারপর এই মোমো ফ্যাক্টরির ফ্রিজ থেকে কুকুরের কাটা মাথা উদ্ধার করে আধিকারিকরা নিজেরাই আশ্চর্য হয়ে গিয়েছেন। এই কারখানার কর্মীরা কুকুরের মাংস খেয়েছেন নাকি গ্রাহকদের এই মাংস খাইয়েছেন তা নিয়েই তৈরি হয় সন্দেহ।

রবিবার স্থানীয় লোকজনের অভিযোগের পরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে একটি দল একটি বাড়ির ভিতর চলা মোমো কারখানায় অভিযান চালায়। আর যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তাতে মোমো প্রস্তুতকারীদের (Momo Factory) নোংরা অপরিস্কার জল এবং পচা সবজি ব্যবহার করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে এই কারখানা থেকেই চণ্ডীগড়, পঞ্চকুলা এবং কালকায় মোমো সরবরাহ করা হয়। গত ২ বছর ধরে চলছিল এই কারখানাটি। এখান থেকে প্রতিদিন এক কুইন্টালেরও বেশি মোমো, স্প্রিং রোল তৈরি করে চণ্ডীগড়, পঞ্চকুলা এবং কালকায় সরবরাহ করা হত। এই কারখানার ভিতরে অভিযানকারী দল বরফ জমা মাংস, ক্রাশার মেশিন এবং পুনর্ব্যবহৃত রান্নার তেল খুঁজে পেয়েছে। ফ্রিজের ভিতরে এখানেই মেলে সেই কুকুরের কাটা মাথা।

তবে কারখানার লোকদের বক্তব্য যে এই মাংস কোনওভাবেই গ্রাহকদের খাদ্যে ব্যবহার করা হয়নি, তবে কারখানায় কর্মরত নেপালি কর্মীদের খাবার হিসেবে রাখা হয়েছিল। তবে এই বিষয়ে ব্যাপক তদন্ত শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget