এক্সপ্লোর

National Spoon: গৃহস্থের হেঁশেলে একেবারে বাঁধাধরা, এবার ‘জাতীয় চামচ’ পেল দেশ

Viral News: সাধারণ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, প্রায় সব হেঁশেলেই একটি জিনিস থাকে, যা হল হাতলে নকশা করা লম্বা স্টিলের চামচ।

 নয়াদিল্লি: জাতীয় পাখি, জাতীয় পশুর মতো এবার 'জাতীয় চামচে'রও ঘোষণা? সরকার নয়, নেটিজেনরা নিজে থেকেই এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছেন। প্রত্যেক বাড়ির হেঁশেলে পাওয়া যায় যে লম্বা হাতলের চামচ, সেটিকেই 'জাতীয় চামচ' ঘোষণা করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই 'জাতীয় চামচ' নিয়েই এই মুহূর্তে উত্তাল নেট দুনিয়া। (National Spoon of India)

মডিউলার কিচেনের যুগে সব রান্নাঘরই আজকাল পরিপাটি। থালা,বাটি, গ্লাস সব হয় এক ধরনের, যাতে বেমানান না লাগে। ছুরি-কাঁটা দিয়ে যাঁরা খাবার খান, তাও হয় সাযুজ্যপূর্ণ। কিন্তু সাধারণ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, প্রায় সব হেঁশেলেই একটি জিনিস থাকে, যা হল হাতলে নকশা করা লম্বা স্টিলের চামচ। এই চামচের অবতল অংশটি আকারে বেশ বড় এবং গভীর হয়। ফলে একসঙ্গে অনেকটা খাবার তোলা যায়। 

বাংলার ঘরে ঘরে তো বটেই, দেশের সর্বত্রই, প্রায় প্রত্যেক বাড়ির হেঁশেলে এই চামচ পাওয়া যায়। তাই ওই চামচকে 'জাতীয় চামচ' ঘোষণার দায়িত্ব পালন করতে দেখা গেল নেটিজেনদের। নিজেদের হেঁশেল থেকে ওই চামচের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। একজন লেখেন, 'আর কেউ? এই চামচ আর কার বাড়িতে রয়েছে'? অন্য আর এক জন লেখেন, 'কেন ভারতের সব বাড়িতে এই চামচ রয়েছে, তার রহস্যভেদ করেই ছাড়ব আমি। নিশ্চয়ই কোনও কাহিনি আছে এর নেপথ্যে'।

আরও পড়ুন: NEET Success Story: অবসরের পর নতুন করে শুরু, ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে ৬৪ বছরেও নিট উত্তীর্ণ জয় কিশোর

এর পরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তড়িঘড়ি সম্মতি জানাতে শুরু করেন বহু মানুষ। কেউ লেখেন, 'ভারতের জাতীয় চামচ। প্রত্যেক বাড়িতেই আছে'। আরও একজন লেখেন, 'হতে পারে মণিহারি পণ্যের সঙ্গে এসেছিল প্রথম। আমাদের বাড়িতেই তিন-চারটি রয়েছে। কোন জিনিসের সঙ্গে এসেছিল মনে পড়ছে না, তবে নয়ের দশকে আমদানি হয়ে থাকবে। মাকে জিজ্ঞেস করে দেখতে হবে'। চা এবং সাবানের সঙ্গেই ওই চামচ বাড়িতে এসে থাকবে বলে অনুমান কারও কারও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
Wedding Guests Fight Over Mutton: মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
মাটন খাওয়ানোর কথা ছিল, পাতে চিকেন পড়তেই হুলস্থুল, বিয়েবাড়িতে মারামারি, আহত ১২
Viral Video : মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget