এক্সপ্লোর

Guinness World Record: টানা ১২ ঘন্টা ট্রেডমিলে ! কেন ৬৮ কিমি হাঁটলেন গিনেস রেকর্ডধারী সুমিত ?

Guinness Record By Odisha Man: টানা ১২ ঘন্টা ট্রেডমিলে হাঁটলেন ওড়িশার সুমিত সিংহ। মোট ৬৮ কিলোমিটার হেঁটে গিনেস বুকে নাম তুললেন তিনি।

কলকাতা: এক বা দুই ঘন্টা নয়, একটানা ১২ ঘন্টা। ম্যানুয়াল ট্রেডমিলের উপর একটানা ১২ ঘন্টা না থেমে হেঁটে গেলেন ওড়িশার রাউরকেল্লার যুবক সুমিত সিংহ। আর এই ১২ ঘন্টার হাঁটাই তাঁকে এনে দিল গিনেস সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম উঠল এবার।

গিনেস বুকে নাম তোলার জন্য সারা বিশ্ব জুড়েই নানা দুঃসাহসিক ও অসামান্য প্রচেষ্টা চলে। এবার ওড়িশার রাউরকেল্লাতেও তেমনটাই হল। গত ১২ মার্চ সুমিত সিংহ নামের ওই যুবক ম্যানুয়াল ট্রেডমিলে হাঁটতে শুরু করেন। সকাল আটটায় শুরু করার পর রাত আটটায় গিয়ে থামেন সুমিত। তাঁর সেই পরিশ্রমই তাঁকে এনে দিল গিনেস বুকের আন্তর্জাতিক সম্মান। 

কী বলছে গিনেস কর্তৃপক্ষ ?

গিনেসের অফিসিয়াল ওয়েবাসইটের তথ্য অনুযায়ী, সুমিত সিংহ ট্রেডমিলের উপর মোট ৬৮.০৪ কিলোমিটার হেঁটেছেন। যা এতদিনের রেকর্ডে বিরল ঘটনা। সকাল আটটা বেজে ১৫ মিনিটে ট্রেডমিলে হাঁটতে শুরু করেন সুমিত। রাত আটটা বেজে ২০ মিনিটে তিনি থামেন। এই গোটা সময় তিনি প্রতি ঘন্টায় চার কিমির বেশি হেঁটেছেন। বসন্ত পাঠাগারের উদ্যানে এই রেকর্ড গড়ার মতো ঘটনার আয়োজন করা হয়েছিল। সেখানেই সুমিত একটানা ১২ ঘন্টা হেঁটে দেখান। তাঁর সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, পুরুষদের বিভাগে গোটা বিশ্বে প্রথম হয়েছেন সুমিত সিংহ। তিনি মোট ৪২ মাইল হেঁটেছেন। তাঁর এই প্রচেষ্টাকে ‘অফিসিয়ালি আমেজিং’ বলেও উল্লেখ করেছে গিনেসের ওই সার্টিফিকেট।

কেন হঠাৎ ১২ ঘন্টা দৌড়ানোর পরিকল্পনা

কেন হঠাৎ ১২ ঘন্টা দৌড়ানোর পরিকল্পনা করলেন সুমিত সিংহ। গিনেস এই প্রসঙ্গে জানিয়েছে, সুমিত মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করতে চান। তাই এই উদ্যোগ নেন। একই সঙ্গে শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতেও এই উদ্যোগ তিনি নিয়েছেন বলে জানিয়েছেন সুমিত। 

অতীতেও রেকর্ড গড়ার মতোই নানা পদক্ষেপ

এর আগেও রেকর্ড গড়ার মতোই নানা পদক্ষেপ বিভিন্ন সময় নিয়েছেন সুমিত। বেশ কয়েকটি রিপোর্ট মোতাবেক, এর আগে সুমিত একটানা ১২ ঘন্টা ও ২৪ ঘন্টা দৌড়েছিলেন। ১২ ঘন্টায় ১০২ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। অন্যদিকে ২৪ ঘন্টয় ১৬১ কিলোমিটার পথ যান। তবে এবার তাঁর ম্যানুয়াল ট্রেডমিলে হাঁটা গিনেস সম্মান এনে দিল তাঁকে।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Lung Cancer: ধূমপান না করলেও কেন ফুসফুস ক্যানসার ? জানা গেল আসল কারণ

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget