এক্সপ্লোর

Viral Video: সাদা-তিমির বুদ্ধি দেখে অবাক নেটিজেনরা, খেলার বল নাগালে আনতে কী করেছে সে?

Viral: সাদা তিমির এমন বুদ্ধি দেখে অবাক নেটিজেনরা। সকলেই তিমি মাছের বল নাগালে আনার কৌশল দেখে তারিফ করেছেন।

Viral Video: বেলুগা হোয়েল (Beluga Whale) বা সাদা তিমি মাছ বিশেষ ভাবে পরিচিত তাদের ব্যবহারের জন্য। মানুষের সঙ্গে বেশ সহজেই মিশে যায় এই প্রাণীরা। দিব্যি তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। আদরও পায় এই জলজ প্রাণীরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে মাঝে মাঝেই সাদা তিমিদের ভিডিও ভাইরাল (Viral Video) হয়। এবারও তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও জানা গিয়েছে, এই ভিডিও পুরনো এবং এর আগেও ভাইরাল হয়েছিল। তবে পুরনো ভিডিও এখন হামেশাই নতুন করে ভাইরাল হয়। এটাই এখন ট্রেন্ড। সেইভাবেই ভাইরাল হয়েছে এই ভিডিও। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি সাদা তিমি মাছ সাঁতার কাটছে। অনুমান সে একটি বল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে সেই বল তিমি মাছের নাগালের অনেকটা বাইরে বেরিয়ে একটু দূরে পড়েছিল। সেই বলটাকে নাগালের মধ্যে আনার জন্য বেশ কসরত করেছে এই সাদা তিমি। তবে সবটাই ছিল বুদ্ধির খেলা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জলের মধ্যে থেকে মাথা উঁচু করে প্রথমে হলুদ রঙের বলটি কত দূরে রয়েছে তা দেখে নিয়েছে তিমি মাছটি। তারপর মুখে করে জল নিয়ে বারবার ছুড়ে দিয়েছে বলটার উপর। তার ফলে আস্তে আস্তে বলটিও ক্রমশ এগিয়ে এসেছে পুলের কাছাকাছি। নাগালের মধ্যে বল দেখেই সেটা মুখে করে তুলে নিয়েছে ওই তিমি মাছ। তারপর ফিরে গিয়েছে জলে। 

সাদা তিমির এমন বুদ্ধি দেখে অবাক নেটিজেনরা। সকলেই তিমি মাছের বল নাগালে আনার কৌশল দেখে তারিফ করেছেন। ২০ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ক্রমশ বাড়ছে ভিউ। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে লাইক, কমেন্টের সংখ্যাও। মুখে করে জল নিয়ে বারবার বলের দিকে ছুড়লে যে সেটা একটু একটু করে এগিয়ে আসবে এবং নাগালের মধ্যে থাকবে সেটা দিব্যি বুঝে গিয়েছিল এই সাদা তিমি। আর তাই সেই কৌশলের কার্যসিদ্ধি করেছে সে। 

আরও পড়ুন- বিশাল আকার-আয়তনের মথ দেখে চমকে গেল নেট দুনিয়া, ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget