এক্সপ্লোর

Viral Video: বিশাল আকার-আয়তনের মথ দেখে চমকে গেল নেট দুনিয়া, ভাইরাল ভিডিও

Viral: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা।

Viral News: সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন কিছু ভিডিও (Viral Video) মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে চমকে যান নেটিজেনরা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। জনপ্রিয় ট্যুইটার ইউজার Tansu Yegen তাঁর অফিশিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে বিশাল আকার, আয়তনের একটি মথ দেখা গিয়েছে। এক ব্যক্তির হাতের উপর বসে রয়েছে ওই মথ। Tansu Yegen এই ভিডিও শেয়ার করে জানিয়েছেন এটি একটি atlas প্রজাপতি। এই বিশেষ ধরনের প্রজাপতি দেখা যায় শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়। এছাড়াও তিনি জানিয়েছেন যে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাপতি যার ডানা ৩০ সেন্টিমিটার এলাকা জুড়ে প্রসারিত হয়।
 
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
 

 
তবে জানা গিয়েছে, এটি আদতে প্রজাপতি নয়। এটি আসলে মথ। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া পতঙ্গটি আসলে একটি Atlas মথ। একে অনেকে Attacus atlas নামেও জানেন। এশিয়ার বিভিন্ন এলাকার বনাঞ্চলে পাওয়া যায় এই বৃহৎ আকারের মথ। Atlas Moths বিশ্বের বৃহৎ মথগুলির মধ্যে একটি প্রজাতি। বর্তমানে চিন, বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং, ভারত, লাওস, মালয়েশিয়া, নেপাল এবং তাইওয়ানে দেখা যায় বিশেষ প্রজাতির মথ। প্রায় ১২ ইঞ্চি এলাকা পর্যন্ত পাখনা বা ডানা ছড়াতে পারে এই মথ। এর পাশাপাশি ৬২ বর্গ ইঞ্চি এলাকা জুড়ে অবস্থান করে এই মথ। মূলত আকার, আয়তনের জন্য এই মথ এতটা নজরকাড়া পতঙ্গ। 
 
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। এই মথের চওড়া ডানাই এর মূল আকর্ষণ। ডানার একদম শেষ অংশ অনেকটা কেউটে সাপের মাথার মতো দেখতে। কোনও ভাবে প্রাণ সংশয় আছে টের পেলে এই মথরা এমনভাবে নিজেদের ডানা ছড়ায় যে দেখে একঝলকে কেউটে সাপ বলে ভুল হতে পারে। অনেক ট্যুইটার ইউজার জানিয়েছেন, এই বিশাল আকার আয়তনের মথ জাপানি ফিকশনাল মনস্টার ক্যারেক্টার কাইজু বা মথরা- কে মনে করাচ্ছে। একাধিক Toho tokusatsu ছবিতে এর দর্শন মিলেছে। পরে Godzilla ছবিতেও একটি চরিত্র দেখা গিয়েছিল। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget