এক্সপ্লোর

Online Delivery: ঠিকানা নিয়ে ঝামেলা, বাড়িতে জিনিস দিতে এসে বেধড়ক মার ! গ্রাহকের মুখ ফাটিয়ে দিল ডেলিভারি বয়

Bengaluru Zepto Delivery Boy Assaults Customer: সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, সেই অভিযুক্ত ডেলিভারি বয় গ্রাহককে সজোরে চড় ঘুষি মারছেন। জানা যাচ্ছে এই গ্রাহক ব্যক্তির নাম শশাঙ্ক।

বেঙ্গালুরু: আশঙ্কাজনক ঘটনা। ডেলিভারি দিতে এসে গ্রাহককে বেধড়ক মার। এমনকী মেরে মাথা ফাটিয়ে দিল ডেলিভারি বয়। ঠিকানা ভুল দেওয়ার কারণে বচসা বাধে ডেলিভারি বয়ের সঙ্গে গ্রাহকের। আর এই বচসার জেরেই হাতাহাতি শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় গ্রাহক ব্যক্তির উপরে (Online Delivery) চড়াও হয়েছেন এই ডেলিভারি বয়। আর এই ফুটেজ সমাজমাধ্যমে (Zepto Delivery Boy) ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল।

সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, সেই অভিযুক্ত ডেলিভারি বয় গ্রাহককে সজোরে চড় ঘুষি মারছেন। জানা যাচ্ছে এই গ্রাহক ব্যক্তির নাম শশাঙ্ক। আর সেই ডেলিভারি বয়ের নাম বিষ্ণুবর্ধন। জানা যাচ্ছে এই ঘটনা ঘটেছে ২১ মে বেঙ্গালুরুর বাসবেশ্বর নগরে। সেই ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই ডেলিভারি বয় শশাঙ্ক নামের ব্যক্তিকে চড়-ঘুষি মেরে চলেছেন। তাঁর পরিবারের লোকজন এই বচসা থামাতে এলেও সেই ডেলিভারি বয় কিছুতেই থামছেন না। তাঁর মার আরও বাড়ছে। প্রাথমিকভাবে এক মহিলাকে দেখা যায় সেই জেপ্টো ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলতে। আর তারপরেই শশাঙ্ক নামের সেই ব্যক্তি কথা বলতে আসেন। যেইমাত্র তিনি পার্সেলটা নিয়ে ঘরের ভিতরে যান, শশাঙ্ক আসেন কথা বলতে আর তারপরেই সেই ডেলিভারি বয়ের সঙ্গে তাঁর বচসা শুরু হয় যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

এরপরে শশাঙ্ক সেই ডেলিভারি বয়ের টু-হুইলারের নম্বর প্লেটের ছবি তুলে রাখেন। সেই সময় অন্য এক মহিলা এসে তাঁর কাছ থেকে ফোনটা নিয়ে নেন। তারপর ডেলিভারি বয় শশাঙ্ককে সাত-সাতটি ঘুষি মারেন। পরিবারের লোকেরা বারবার অনুরোধ করা সত্বেও থামেননি তিনি। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তেই জেপ্টো সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয় টুইটে।

এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে জেপ্টো। আর এই এই ভুক্তভোগীকে আরও সহায়তা করার জন্য সম্ভাব্য পদক্ষেপের আশ্বাস দিয়েছে অনলাইন ডেলিভারি সংস্থা। সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে জেপ্টো। শশাঙ্ক নামের সেই ব্যক্তি জানিয়েছেন যে এই আক্রমণের ফলে তাঁর মাথা ফেটে গিয়েছে এবং চোখের নিচের অংশ ফেটে গিয়েছে। এমনকী তিনি জানিয়েছেন যে যদি এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ না হন, তাহলে তাঁকে অস্ত্রোপচারও করতে হতে পারে।

ইতিমধ্যেই বাসবেশ্বর নগর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে সেই ডেলিভারি বয়ের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে খুঁজছে বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget