এক্সপ্লোর

Asteroid to Pass Earth: পৃথিবীর কান ঘেঁষে গ্রহাণু! আয়তনে টেক্কা ১০টা ফুটবল মাঠকে

Space Facts: আমেরিকার নিউইয়র্কে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে তার আয়তনেরও দ্বিগুণ ওই গ্রহাণু।

নয়াদিল্লি: পৃথিবী থেকে 'ঢিল ছোড়া দূরত্বে' বিশাল আয়তনের গ্রহাণু (Asteroid)।  আয়তন জানলে চোখ কপালে উঠতে পারে। বিজ্ঞানীরা বলছেন ওই গ্রহাণুর আয়তন প্রায় ১০টা ফুটবল মাঠের মতো। কিংবা আমেরিকার নিউইয়র্কে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রয়েছে তার আয়তনেরও দ্বিগুণ ওই গ্রহাণু। 

নাম-পরিচয়:
এই গ্রহাণুর একটি খটমট নাম রয়েছে।  asteroid (199145) 2005 YY128। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় সবচেয়ে কাছাকাছি গ্রহাণুর যে অবস্থান হবে, সেটাও প্রায় ৪.৫ মিলিয়ন কিলোমিটার। চাঁদ ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব, এটা তার থেকেও ১২ গুণ বেশি। 

ধন্দ কোথায়?
গ্রহাণুটির একটি আপাত আয়তনের কথা বলা হয়েছে। কিন্তু এই গ্রহাণুটি আদতে কত বড় তা নিয়ে একটা ধন্দ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। Earthsky.org-এর তরফে বলা হয়েছে গ্রহাণুটির ব্যাস ৫৮০ থেকে ১৩০০ মিটারের মধ্যে। গড় ব্যাস প্রায় সাড়ে ন'শো মিটার। আর এই হিসেবের উপর ভিত্তি করেই মনে করা হচ্ছে এই গ্রহাণুটির আয়তন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Centre)-এর দ্বিগুণেরও বেশি।     

সতর্কবার্তা নাসার:
নাসার (NASA) তরফে  এই গ্রহাণুটিকে Near Earth Object (NEO) বলা হয়েছে। কেন? কারণ পৃথিবীর কক্ষপথের ৪৮ মিলিয়ন কিলোমিটারের মধ্যে এসেছে ওই গ্রহাণুর কক্ষপথ। তারই সঙ্গে এই গ্রহাণুটিকে 'potentially hazardous object' বলেও চিহ্নিত করা হয়েছে। কারণ এটি ১৫০ মিটারেরও বেশি বড় এবং এই গ্রহাণুর কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাড়ে সাত মিলিয়ন কিলোমিটারের মধ্যে নিয়ে এসেছে। যা মহাকাশ বিজ্ঞানের ভাষায় ০.৫ অ্য়াস্ট্রোনমিক্যাল ইউনিট (Astronomical Unit)। পৃথিবী ও সূর্যের মধ্যের গড় দূরত্বকে ১ অ্য়াস্ট্রোনমিক্যাল ইউনিট হিসেবে ধরা হয়।

তবুও বিপদ নেই:
এতবড় গ্রহাণু হলেও বিপদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। NASA-কোনও গ্রহাণুর গতিপথ বহু আগে থেকেই নজরে রাখে। অন্তত ১০০ বছরের গতিপথ অঙ্ক কষে বলেন মহাকাশবিজ্ঞানী। সেই অঙ্কই বলছে, ১৫-১৬ ফেব্রুয়ারি রাতে পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আপাতত এই গ্রহাণুর দেখা পাওয়ার সম্ভাবনা কম। আবার তার দেখা মিলতে পারে ২১৭১ সালের ২৮ সেপ্টেম্বরে- পৃথিবী থেকে ১০ মিলিয়ন কিলোমিটার দূরত্বে।    

asteroid (199145) 2005 YY128- এটি আবিষ্কৃত হয়েছিল ২০০৫ সালে। অ্য়ারিজোনার kitt Peak Observatory থেকে এটি আবিষ্কৃত হয়। নতুন কোনও গ্রহাণুর খোঁজ পেলেই তা জানাতে হয় International Astronomical Union's Minor Planet Center-এ।  তাহলেই তাদের মাধ্যমে সারা বিশ্বের মহাকাশ সংস্থাগুলি এগুলির গতিপথ অনবরত নিরীক্ষণ করে চলে। পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে উঠছে কিনা সেটাও নজরে রাখে তারা।

আরও পড়ুন:  ৭ হাজার বছর আগে ছিল মানুষের বাস, নিলামে উঠল ‘ভালবাসার দ্বীপ’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget