এক্সপ্লোর

Business Rivalry : সিঙাড়ায় কন্ডোম, গুটখা, পাথর ! গ্রেফতার ৫ ; নেপথ্যে কী

Samosa Supply Contract: পুলিশ জানিয়েছে, ওই অটোমোবাইল সংস্থায় সিঙ্গাড়া সরবরাহের দায়িত্ব পেয়েছিল Catalyst Service Solutions Pvt Ltd।

পুণে : সিঙাড়া খেতে ভালবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে ! কিন্তু, পছন্দের সেই সিঙাড়াতেই এবার মিলল কন্ডোম, গুটখা ও পাথর ! ঘটনার জেরে শোরগোল পড়ে গেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনকে ইতিমধ্যেই গ্রেফতারও করেছে পুলিশ। পুণের পিম্পরি ছিঁছওয়াড়ের এক অটোমোবাইল সংস্থায় ওই সিঙাড়া সরবরাহ করা হয়েছিল। 

অভিযুক্তদের মধ্যে রয়েছে একটি ফার্মের (সাবকন্ট্রাকটিং বা মূল ঠিকার অধীনে থাকা সংস্থা) দুই কর্মী এবং তাদের সঙ্গী তিনজন যারা অপর একটি সংস্থার সঙ্গে জড়িত এবং তাদের আগেই ভেজাল মেশানোর অভিযোগে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এমনই জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এই তিন অভিযুক্তই বাকি দুই জনকে সংশ্লিষ্ট সংস্থায় নিয়োগের ব্যবস্থা করেছিল। যাতে সিঙাড়া চুক্তির বরাত পাওয়া সংস্থার নাম খারাপ করা যায়।

পুলিশ আরও জানিয়েছে, ওই অটোমোবাইল সংস্থায় সিঙাড়া সরবরাহের দায়িত্ব পেয়েছিল Catalyst Service Solutions Pvt Ltd। এই সংস্থা আবার Manohar Enterprises নামে অপর একটি সংস্থাকে সেই বরাত দেয়। শনিবার, ওই অটোমোবাইল সংস্থার কিছু কর্মী দেখতে পান, সরবরাহ হওয়া সিঙাড়ায় কন্ডোম, গুটখা ও পাথর রয়েছে।

চিখলি থানার আধিকারিক জানিয়েছেন, এই ঘটনা নিয়ে Manohar Enterprises-এর কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে জানা যায়, ফিরোজ শেখ ও ভিকি শেখ নামের দুই কর্মী সিঙাড়ায় কন্ডোম, গুটখা ও পাথর রেখেছিল। 

ঘটনায় ৩২৮ ধারা (বিষয় মিশিয়ে কারো ক্ষতি করা) ও ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা করা হয়েছে।

ভেজাল তরমুজ চেনার উপায় -

বাজারে অন্যান্য ভেজাল খাবারের মতো এখন ভেজাল তরমুজও পাওয়া যায়। সেই ভেজাল তরমুজ খেলে অবশ্য শরীরের কোনও উপকার হয় না। বরং অপকার বেশি হয়। কী করে চিনবেন আসল তরমুজ আর নকল তরমুজ ? রয়েছে বেশ কিছু উপায়।

তরমুজ পাকা দেখাতে অসাধু ব্যবসায়ীরা লাল এরিথ্রোসিন রং মিশিয়ে দেন। একটি তুলো নিয়ে এটি চেনা যায়। আসল তরমুজের লাল অংশে তুলো ধীরে ধীরে ঘষলে কোনও রং উঠবে না। কিন্তু নকল তরমুজ থেকে লাল রং উঠে আসবে। 

আসল তরমুজ স্বাদ দিয়ে যায় চেনা। স্বাদে কমতি হবে না। কিন্তু ভেজাল রং দেওয়া তরমুজে কোনও স্বাদ পাবেন না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget