এক্সপ্লোর

School Student's Food: পড়ুয়াদের খাবারে নিজের মল-মূত্র মিশিয়ে দিতেন ! চরম সাজা স্কুল পরিচারকের

School Janitor Sentenced to 8 Years in Prison: এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আদালতে তাঁকে পেশ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে এর জন্য তাঁকে অনেক বড় সাজা পেতে হবে।

School Meal: প্রাথমিক স্কুলের এক পরিচারককে চরম সাজা দেওয়া হয়েছে। পড়ুয়াদের খাবারে (School Meals) মল-মূত্র মেশানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, শিশুদের যৌন নির্যাতনের অভিযোগও উঠেছে এই স্কুল পরিচারকের বিরুদ্ধে আর এই অভিযোগের (School Janitor) ভিত্তিতেই নিউ জার্সির এক স্কুল পরিচারককে ৮ বছরের কারাদণ্ড (Imprisonment) দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে জানা গিয়েছে, নিউ জার্সির ব্রিগেটনের এলিজাবেথ এফ মুর স্কুলে পরিচারকের কাজ করতেন এই ব্যক্তি যার নাম জিওভানি ইম্পেলিজারি। তাঁর বয়স ২৭ বছর। এনবিসি ফিলাডেলফিয়ার একটি প্রতিবেদন অনুসারে, জানুয়ারি মাসে তাঁর উপরে সেকেন্ড ডিগ্রির আনুষ্ঠানিক অসদাচরণ এবং থার্ড ডিগ্রির শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকী এই অভিযোগ তিনি স্বীকারও করেছেন নিজে।

কাম্বারল্যান্ড কান্ট্রি প্রসিকিউটরের অফিস একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানিয়েছে যে, প্যারোল পাওয়ার জন্য নির্বাচিত হওয়ার আগে জিওভানি ইম্পেলিজারিকে অবশ্যই ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তাঁর গ্রেফতারির পরে পরেই পুলিশ সেই স্কুলের পড়ুয়াদের সঙ্গে ঘটা এক ঘৃণ্য কাজের নমুনা জানতে পারে সিসিটিভি ফুটেজ দেখে। স্কুলের মধ্যেই জড়বস্তুর সঙ্গে যৌনাচার করতে দেখা যায় তাঁকে। এরপরে আরও তদন্তে উঠে আসে, তাঁর ফোনে এমন কিছু আপত্তিকর মেসেজ রয়েছে এবং ভিডিয়োও রয়েছে।

জিওভানি জানিয়েছেন, 'সত্যি বলছি। আমি আগে ওদের খাবারে মূত্র মিশিয়েছিলাম। তারা একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তারা আদপে ঠিকই ছিল। এটা আমার সমস্যা নয়।' এই বয়ান যে জিওভানির নিজেরই তা নিশ্চিত করেছেন কাউন্টি অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর লিন্ডসে সিডেল। এমনকী জিওভানি নাকি নিজেই স্বীকার করেছেন যে তাঁর মাথার ঠিক নেই, তিনি মানসিকভাবে অসুস্থ।

জিওভানি এও জানান, 'এর আগে সেই স্কুলের শিশুদের ট্যাকো মাংস দেওয়া হত আর আমি তার মধ্যে সামান্য মল মিশিয়ে দিয়েছিলাম। কিন্তু কেউই খেয়ে কিছু ফারাক করতে পারেনি। পুরো থালা চেটে খেয়েছিল তারা'। শুধু এখানেই শেষ নয়, সেই স্কুল পরিচারক স্কুলের রান্নার বাসনকেও দূষিত করেছিল নিজের মল-মূত্র ও থুতু দিয়ে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পাউরুটি নিয়ে প্রথমে সে নিজের যৌনাঙ্গ, পায়ুদ্বারে স্পর্শ করিয়ে তারপরে তার উপরে থুতু ফেলছে।

এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আদালতে তাঁকে পেশ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে এর জন্য তাঁকে অনেক বড় সাজা পেতে হবে। তাঁর উকিলও এই কথায় সমর্থন জানিয়েছেন। আদালতের রায়ে তাঁকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget