এক্সপ্লোর

Rs. 500 Notes: ৫০০ টাকা ও ১০ টাকার নোট নিয়ে বড় আপডেট, কী জানাল RBI ?

RBI Update: এর আগেও ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকার নোট নিয়ে আপডেট দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই নোটগুলিতে গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর সহ বাজারে এসে গিয়েছে নয়া নোট।

RBI Big Update: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি বড় ঘোষণা করেছে। বাজারে আসতে চলেছে নতুন ৫০০ টাকা ও ১০ টাকার নোট। বড় আপডেট দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল বাজারে নতুন ১০০ টাকা ও ২০০ টাকার নোট নিয়ে আসবে রিজার্ভ ব্যাঙ্ক। এবার ৫০০ টাকা ও ১০ টাকার নোট (Rs. 10 Notes) নিয়েও বড় ঘোষণা দিল আরবিআই (RBI Update)। মহাত্মা গান্ধী সিরিজের এই ব্যাঙ্ক নোটে (Rs. 500 Notes) থাকবে একটি বিশেষ বদল। নতুন নোটে অন্তর্ভুক্ত থাকবে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর।

কী বদল আসবে নোটে ?

এর আগেও ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকার নোট (RBI Update) নিয়ে আপডেট দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই নোটগুলিতে গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর সহ বাজারে এসে গিয়েছে নয়া নোট। এবার পালা ৫০০ টাকা ও ১০ টাকার নোটের। কেন্দ্রীয় ব্যাঙ্কের (Rs. 500 Notes) তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'এই সমস্ত নোটগুলির ডিজাইন একইরকম। মহাত্মা গান্ধী সিরিজের এই নোটগুলিতে একই থাকবে সমস্ত বিষয়, তবে নতুন যোগ হবে গভর্নর সঞ্জয় মলহোত্রার স্বাক্ষর'।

নতুন ৫০০ টাকার ও ১০ টাকার নোটের ডিজাইনে কোনো বদল আসছে না। সুরক্ষা ও জাল ঠেকাতে যে যে চিহ্ন রয়েছে বর্তমান ৫০০ টাকার নোটে, তা একই থাকবে। নোটের সামনের দিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি এবং পিছনের দিকে থাকবে সাংস্কৃতিক ইতিহাসের কোনো মোটিফ।

পুরনো নোটগুলি কি বাতিল হবে ?

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নতুন নোটগুলি বাজারে এলেও আগের চলতি সমস্ত নোটই বৈধ থাকবে। সরকারের তরফ থেকে কোনও নোট বাতিল করা হচ্ছে না।   

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী যখন যিনি গভর্নর পদে থাকেন তার স্বাক্ষর থাকে ব্যাঙ্ক নোটে। যেমন ৫০ টাকার নোটে প্রথম ২০১৬ সালে স্বাক্ষর আসে গভর্নর উরজিত পটেলের। তার আগে ২০০৪ সালে এই নোটে স্বাক্ষর ছিল ওয়াই ভি রেড্ডির।

সঞ্জয় মলহোত্রা পরবর্তী ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত হয়েছেন। তার আগে শক্তিকান্ত দাস মোট ৬ বছর এই পদে কর্মরত ছিলেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে আসীন হওয়ার আগে সঞ্জয় মলহোত্রা ভারতের রাজস্ব সচিব ছিলেন।

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget