এক্সপ্লোর

Viral Video: সমুদ্রের তলায় বাচ্চা অক্টোপাসের সঙ্গে স্কুবা ডাইভারের জলকেলি, ভাইরাল ভিডিওয় মন মজেছে নেট দুনিয়ার

Octopus: সমুদ্রের তলায় একটি বাচ্চা অক্টোপাসের সঙ্গে খেলায় মেতেছেন এক স্কুবা ডাইভার। সেই ভিডিওই ভাইরাল হয়েছে।

Viral Video: জলের তলায় অক্টোপাসের (Octopus) সঙ্গে জলকেলিতে মেতেছেন এক স্কুবা ডাইভার (Scuba Diver)। আর সেই ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারের ওই ভিডিয়োতে মন মজেছে নেটিজেনদের। সমুদ্রপ্রেমীদের মনে এমনিতেও তার তলদেশে নিয়ে প্রচুর কৌতূহল রয়েছে। চোখ জুড়িয়ে যাওয়া নীল জলের অতলে কোন রহস্য লুকিয়ে রয়েছে তার টানে ছুটে যান অনেকেই। ভারতে এবং বিদেশের বিভিন্ন দেশে স্কুবা ডাইভিং করা এখন পর্যটকদের ট্রেন্ড। আর সেই স্কুবা করতে নেমেই জলের তলায় অক্টোপাসের সঙ্গে খেলায় যোগ দিয়েছেন এক ডাইভার। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছোট্ট একটি অক্টোপাসের সঙ্গে খেলা করছেন ওই স্কুবা ডাইভার।

 

সমুদ্রের তলায় কিন্তু অনেক ধরনের জলজ প্রাণীই থাকে। মানুষ অবশ্য তাদের সকলের ব্যাপারেই কৌতূহলী। শুধু তাই নয়, তাদের সঙ্গে একটু ভাবের আদান প্রদানেও আগ্রহী থাকেন অনেকে। তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অক্টোপাস। কারণ এর আগেও অক্টোপাসের যত ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তার সবই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নতুন ভিডিওর ক্ষেত্রেও তাই দেখা গিয়েছে। ট্যুইটারে Buitengebieden নামের একটি পেজ থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। নেটিজেনদের বেশিরভাগই জানিয়েছেন যে এই ভিডিও দেখে তাঁরা খুবই মজা পেয়েছেন।

ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ অক্টোপাসের তুলনায় এই অক্টোপাসটি আকার-আয়তনে বেশ ছোট। বারবার নিজে থেকেই স্কুবা ডাইভারের হাতের মুঠোয় ধরা দিচ্ছিল সে। তার সঙ্গে মজা করে খেলায় মেতেছিলেন স্কুবা ডাইভারও। শেষ পর্যন্ত একবার নিজের আটখানা শুঁড় বের করে স্কুবা ডাইভারের হাতের উপর বসেছিল অক্টোপাসটি। সত্যিই এই দৃশ্য বেশ মনোমুগ্ধকর। প্রথমে যখন অক্টোপাসটি স্কুবা ডাইভারের হাতের তালুতে এসে বারবার ধাক্কা খাচ্ছিল, তখন নিজের শুঁড়গুলো প্রসারিত করেনি সে। তবে একবারে হাতের তালু থেকে অক্টোপাসটি বেরিয়ে যাওয়ায় স্কুবা ডাইভারটি একটি শুঁর ধরে টান মেরেছিল। আর তার পরেই নিজের সমস্ত শুঁড় প্রসারিত করে স্কুবা ডাইভারের হাতের উপর বসেছিল সে।

আরও পড়ুন- টি-শার্টের দাম ১৫০ টাকা বলার 'অপরাধে' মার প্রেমিককে, দিল্লি মেট্রোর ভিডিও ভাইরাল

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget