এক্সপ্লোর

Swiggy: এক অর্ডারে ১১ হাজার বড়া-পাও ডেলিভারি, গিনেস বুকে নাম তুলল সুইগি

Swiggy Guinness World Record: সুইগি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা মুম্বইতে দুস্থ শিশুদের একদিনে ১১ হাজার বড়া পাও ডেলিভারি করেছে। আর এর মাধ্যমেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে সুইগি।

Swiggy World Record: 'সিংঘম এগেইন' ছবির টিম অর্থাৎ কলাকুশলীদের সঙ্গে একযোগে সুইগি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা মুম্বইতে দুস্থ শিশুদের একদিনে ১১ হাজার বড়া পাও ডেলিভারি করেছে। আর এর মাধ্যমেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Record) নাম তুলেছে সুইগি। এই মহারাষ্ট্রের জনপ্রিয় ফাস্ট ফুড একটাই অর্ডারে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেছে সুইগি। এম এম মিঠাইওয়ালা নামের দোকান থেকে এই ১১ হাজার বড়া পাও নিয়ে খাওয়ানো হয়েছিল দুস্থ শিশুদের। মুম্বইতে যথাযথ খাদ্যবণ্টনের (Swiggy Online Delivery) মাধ্যমে খাদ্যের অভাব, শিশু, পথচারীদের না খেয়ে থাকা কমিয়ে আনতে কাজ করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিন হুড আর্মি। এই সংস্থার উদ্যোগেই ফুড ডেলিভারি (Swiggy Record) করেছে সুইগি।

প্রথম স্টপেজ ছিল ভাইল পার্লের এয়ারপোর্ট হাই স্কুল ও জুনিয়র কলেজ যেখানে অজয় দেবগণ, রোহিত শেট্টি, সুইগির সহ-প্রতিষ্ঠাতা ফণী কিষেণ সেই অর্ডার গ্রহণ করেন। সেই স্কুল থেকেই এই বড়া পাওগুলি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বান্দ্রা, জুহু, আন্ধেরি ইস্ট মালাড ও বোরিভেলিতে সরবরাহ করা হয়েছিল। 'সিংঘম এগেইন' ছবির পরিচালক রোহিত শেট্টি জানান, 'আমরা সুইগির সঙ্গে একত্রে এই বড়া পাও ডেলিভারি করে রেকর্ড গড়তে উচ্ছ্বসিত হয়েছি। সিংঘমের লার্জার দ্যান লাইফ ব্যক্তিত্বের মত এই শুভ উদ্যোগ এতটা অর্থবহ হয়ে উঠেছে।

সুইগির চিফ গ্রোথ অফিসার এবং সহ প্রতিষ্ঠাতা ফণী কিষেণ জানান যে সুইগির ১০ বছর পূর্তি উপলক্ষ্যে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তারা বড়া পাও ডেলিভারি করেছে। সিংঘম এগেইন ছবির কলাকুশলীদের সঙ্গে একযোগে একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে সুইগি। এটাই এখনও পর্যন্ত সবথেকে বড় সিঙ্গল বড়া পাও অর্ডার। ছোট হোক বা বড় সুইগির অর্ডার ডেলিভারি করার প্রতি প্যাশন ও কমিটমেন্টের প্রমাণ দেয় সুইগি। মুম্বইয়ের অনবদ্য স্ট্রিট ফুড বড়া পাওয়ের প্রতি ভালবাসারও প্রমাণ দেয় এই সুইগির কর্মকাণ্ড।

হাভাস প্লে নামের এক সংস্থাই প্রথম মুম্বইয়ের দুস্থ শিশুদের এভাবে বড়া পাও খাওয়ানোর পরিকল্পনা দিয়েছিলেন, এমনকী এই পরিকল্পনা ফলপ্রসূ করতেও সাহায্য করেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Smriti Irani: ১৫ বছর পরে ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি ? এই জনপ্রিয় শো-তে থাকবে নজর !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget