এক্সপ্লোর

Viral News: লাখ টাকার চুরি করে ১ মাস পর সব ফেরতের প্রতিশ্রুতি দিয়ে গেল চোর! কেন ?

Tamil Nadu Thief Viral Note: বাড়িতে অসুস্থ মানুষ। তাই দায়ে পড়ে চুরি করা ছাড়া তার কাছে আর কোনও উপায় ছিল না। সম্প্রতি চোরের ওই নোট ভাইরাল হয়েছে।

Tamil Nadu Thief Viral Note: কথায় বলে, কেউ চোর অভাবে, কেউ চোর স্বভাবে। অর্থাৎ কেউ অভাবের তাড়নায় চৌর্যবৃত্তির পথ অনুসরণ করে। কেউ আবার স্বভাববশতই চুুরি করতে ভালবাসে। কোনও অভাব না থাকলেও তারা চুরি করে। তবে তামিলনাডুর ঘটনা এসবের থেকে একেবারে আলাদা (Viral News)। পরিস্থিতির শিকার হলে মানুষের কেমন অবস্থা হতে পারে, তার যেন নিদর্শন এই ঘটনা!

ঠিক কী ঘটেছিল ?

তামিলনাডুর তুতিকোরিন জেলার বাসিন্দা ৭০ বছর বয়সী সেলভিন। তিনি ও তাঁর স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা। তাদের চার ছেলে মেয়ে। গত ১৭ জুন সেলভিন সস্ত্রীক চেন্নাইয়ে ছেলের কাছে যান। ইতিমধ্যে বাড়ির দায়িত্ব দিয়ে যান এক পরিচারিকাকে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওই পরিচারিকা সম্প্রতি ঘরে ঢুকতে গিয়ে দেখতে পান বাড়ির দরজা ভাঙা, আলমারি ভাঙা (Viral News)। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিতেই সেখানে পৌঁছায় স্থানীয় পুলিশের দল। এর পর খুঁটিয়ে তল্লাশি করে ও সেলভিনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে ৬০ হাজার টাকা, সোনা ও রূপোর কিছু জিনিস চুরি গিয়েছে। যার মূল্য প্রায় ১ লাখের উপর তবে এই সব কিছুর মাঝেই অবাক করেছে চোরের রেখে যাওয়া একটি চিঠি

কী লেখা ছিল ওই চিঠিতে ?

চোরের রেখে যাওয়া চিঠিতে লেখা ছিল তার চুরির আসল কারণ। চোরের বয়ানমাফিক, তাঁর বাড়িতে একজন অসুস্থ। সে এই কৃতকর্মের জন্য ক্ষমাও চায় চিঠিতে। তার পর লেখে এক মাসের মধ্যে ফেরত দিয়ে যাবে এই গয়না ও টাকা।

পুলিশের কী দাবি ?

ঘটনাটি মানবিক দিক থেকে দেখার পাশাপাশি খতিয়ে তল্লাশি করতে চায় পুলিশ। আদতে এই চিঠির সত্যতা কতটা তা খতিয়ে দেখতে চায়। তাই ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্থানীয় থানার পুলিশ। চুরি যাওয়া জিনিসপত্রের মূল্যের কারণেও ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

সাংহাইয়ের অন্য আরেক ঘটনা

এক্ষেত্রে চোরকে বিনম্র হয়ে ক্ষমা চাইতে দেখা গেলেও সবক্ষেত্রে যে তা হয় না, তা বলাই বাহুল্য। তেমনটাই হয় সাংহাইতে। সাংহাইয়ে একটি অভিজাত ব্যবসায়ীর দোকানে চুরি করে একটি নোট রেখে যায় চোর। সেখানে লেখা ছিল - ‘দোকানের নিরাপত্তা আরও বাড়ান’!

আরও পড়ুন - Viral News: জন্মদিনের পার্টিতে মদের আয়োজন কম ছিল, বার্থডে বয়কেই পাঁচতলা থেকে ফেলে দিল ‘বন্ধুরা’

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget