এক্সপ্লোর

Telangana News: ছাগল চরাতে হবে না আর, সরকারের খরচেই এবার IIT-তে পাড়ি দেবেন মধুলতা

Badevath Madhulatha: তেলেঙ্গানার রাজন্না সিরসিল্লা জেলার বাসিন্দা মধুলতা জয়েন্ট এন্ট্রান্সে ৮২৪ র‍্যাঙ্ক করেছেন। এর মাধ্যমেই আইআইটি পাটনায় বি-টেক ইঞ্জিনিয়ারিং পদার্থবিদ্যায় সুযোগ পেয়েছেন তিনি।

কলকাতা: আইআইটিতে সুযোগ পেয়েছে তেলেঙ্গানার আদিবাসী ছাত্রী মধুলতা। অথচ পরিবারের সামর্থ্য নেই কলেজের ফি দেওয়ার। বাবা অসুস্থ, ঘরে নেই উপার্জনক্ষম ব্যক্তি। তবে কি জয়েন্টে (JEE Exam) এত ভাল র‍্যাঙ্ক করেও আইআইটিতে (IIT Patna) পড়ার সুযোগ হারাবে মধুলতা ? স্বপ্নপূরণ হবে না তাঁর ? ছাত্রীর পাশে দাঁড়াল রাজ্য সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি মধুলতাকে (Badevath Madhulatha) সবরকম আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর ছাগল চরাতে হবে না তাঁকে। আইআইটি পাটনায় এবার পড়তে যাবেন মধুলতা। সরকার দেবে আর্থিক সাহায্য।

তেলেঙ্গানার রাজন্না সিরসিল্লা জেলার বাসিন্দা বড়েভথ মধুলতা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৮২৪ র‍্যাঙ্ক করেছেন তিনি। আর এই র‍্যাঙ্কের মাধ্যমেই আইআইটি পাটনায় বি-টেক ইঞ্জিনিয়ারিং পদার্থবিদ্যায় সুযোগ পেয়েছেন তিনি। তাদের পরিবারের প্রাথমিক আয়ের উৎস কৃষিকাজ। তবে বাবা অসুস্থ হওয়ায় মধুলতাই ভেবেছিলেন পড়াশোনা ছেড়ে সংসার চালানোর জন্য ছাগল চরাবেন। এদিকে কলেজে টিউশন ফি ও অন্যান্য খরচ বাবদ জোগাড় করার দরকার ২৫ লাখ টাকা।

আইআইটিতে নিজের ভর্তি হওয়ার জন্য গত মাসেই ১৭৫০০ টাকা জমা দিয়েছিলেন মধুলতা। কিন্তু তাঁর পরেও আরও টাকা জমা করা বাকি ছিল। এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে যে, মধুলতা পরিবারের অন্নসংস্থানের জন্য ছাগল চরানোকেই প্রাথমিক দায়িত্ব হিসেবে বেছে নিয়েছিলেন। মধুলতা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার জুনিয়র কলেজে। সেখানকার কর্তৃপক্ষের কাছেও সাহায্যের জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু তাতে সেভাবে কোনও উপকার হয়নি। ২৭ জুলাই ফি জমা দেওয়ার শেষ দিন।

এরই মধ্যে তেলেঙ্গানা সরকার পাশে দাঁড়ায় মধুলতার। মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি মধুলতার শিক্ষার জন্য প্রয়োজনীয় সব খরচ বহন করার কথা জানান। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে উল্লেখ করেন তাঁর কলেজের সমস্ত খরচ দেবে তেলেঙ্গানা রাজ্য সরকার। তিনি মধুলতার মেধার প্রশংসা করেছেন, জানিয়েছেন তাঁর জন্য আদিবাসী কল্যাণ বিভাগ তহবিল তৈরি করা হয়েছে। মধুলতা আইআইটিতে সুযোগ পেয়েছে তা রাজ্যের জন্য গর্বের বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: JEE Exam : ফি দেওয়ার সামর্থ্য নেই, IIT -তে সুযোগ পেয়েও পড়া হবে না মধুলতার ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget