এক্সপ্লোর

Cold Drink History: প্রাণ জুড়নোর পানীয় নয়, ছিল রোগের পথ্য! কোল্ড ড্রিঙ্কের ইতিকথা

The Coca Cola Story: হালফিলে যত কোল্ডড্রিঙ্ক বাজারে রয়েছে, আক্ষরিক অর্থেই সকলের অভিভাবক কোকা-কোলা। 

কলকাতা: নাম শুনলেই প্রাণ জুড়িয়ে যায় অনেকের। গলায় ঢাললে তো কথাই নেই। কিন্তু আজ যাকে কোল্ডড্রিঙ্ক বা সফ্টড্রিঙ্ক বলে চিনি আমরা, গরমে গলা ভেজানো থেকে খাবার হজম করতে ব্যবহার করি যে পানীয়, তার উৎপত্তির কারণ জানলে অবাক হবেন (Cold Drink History)।

১৮৯২ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিক ভাবে ‘দ্য কোকা-কোলা কোম্পানি’র প্রতিষ্ঠা

হালফিলে যত কোল্ডড্রিঙ্ক বাজারে রয়েছে, আক্ষরিক অর্থেই সকলের অভিভাবক কোকা-কোলা।  ১৮৯২ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিক ভাবে ‘দ্য কোকা-কোলা কোম্পানি’র প্রতিষ্ঠা হয়।  সর্বপ্রথম হ্যাংওভার কাটানোর সিরাপ হিসেবেই বিক্রি শুরু কোকা-কোলার (The Coca Cola Story)।

১৮৮৬৫ সালে অ্যাটল্যান্টায় পেশায় ফার্মাসিস্ট জন এস পেম্বার্টন নিজের কারখানায় এই সিরাপ তৈরি করেন। হ্যাংওভার-সহ পেট্র যন্ত্রণা এবং মাথার যন্ত্রণার উপশম হিসেবেও বিকোতে শুরু করে।  এমনকি ব্রেইন টনিক এবং বুদ্ধিদীপ্তদের পানীয় হিসেবেও ব্র্যান্ডিং হয়েছিল।

গোড়ার দিকে ঝোপজাতীয় গাছ কোকার পাতায় মজুত কোকেন এবং ক্য়াফিন ধারণকারী কোলা বীজের উপাদান মিশ্রিত ছিল এই পানীয়ে। ১৯০৩ সালে কোকেন বাদ দেওয়া হয়। সোডা সংস্থার পণ্যের সঙ্গে একত্রে বিক্রি শুরু করেন পেম্বার্টন। তাতে সাফল্যও আসে বিপুল।

আরও পড়ুন: Mobile Seller's Profit : ২০ হাজার টাকার একটি মোবাইল বিক্রি করে কতটা লাভ রাখেন বিক্রেতা ?

এর পর, ১৮৯১ সালে হাতবদল হয়ে ‘দ্য কোকা-কোলা কোম্পানি’র প্রতিষ্ঠা হয়। ১৮৯৩ সালে নথিভুক্ত হয় সংস্থার ট্রেডমার্ক।  এসা গ্রিগস ক্যান্ডলারের নেতৃত্বে ১৮৯০ সালের ৯ হাজার গ্যালন থেকে  কোকা-কোলার বিক্রি বেড়ে ১৯০০ সালে হয় ৩ লক্ষ ৭০ হাজার ৮৭৭ গ্য়ালন। তার পর ধীরে ধীরে গোটা বিশ্বে জনপ্রিয়তা পায় কোকা-কোলা।

স্বাদবদল করে বিপাকে, ফিরে যাওয়া গোড়াতেই

১৯৭৮ সালে চিন সরকার শুধু মাত্র কোকা-কোলাকেই প্যাকেট জাতীয় পানীয় বিক্রির অনুমোদন দেয়। ১৯৮৫ সালে এক বার স্বাদ বদল করেছিল সংস্থা। নয়া নাম 'নিউ কোক' হিসেবে বিক্রি শুরু হয়। কিন্তু তা একেবারেই পছন্দ হয়নি গ্রাহকদের। পরে ফের সাবেক রেসিপি-তেই ফিরে যায় তারা। চালু হয় নয়া নাম, 'কোকা-কোলা ক্লাসিক'।

সময়ের সঙ্গে অধুনিকীকরণও ঘটিয়েছে কোকা-কোলা। তাদের পণ্যের তালিকায় রয়েছে ডায়েট কোক, ক্যাফিন ফ্রি কোকা-কোলা, ডায়েট কোক ক্যাফিন ফ্রি, কোকা-কোলা জিরো সুগার, কোকা-কোলা চেরি, কোকা-কোলা ভ্যানিলা, এমনকি লেমন এবং লাইম সংস্করণও আনা হয়। তবে ১৯৮৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত শুধু মাত্র 'কোকা-কোলা ক্লাসিক' নামই চালু ছিল, যাতে 'নিউ কোক' নামের ধাক্কা কাটিয়ে ওঠা যায়। এ ছাড়াও সোডা ফাউন্টেন বিক্রি করে কোকা-কোলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget