এক্সপ্লোর

Viral News: যুবকের পেট থেকে থার্মোমিটার বেরোল, সব দাগ মুছে গিয়েছে, দেখে স্তম্ভিত ডাক্তাররা

Thermometer Swallowed by Man: ছোটবেলায় গিলে ফেলেছিলেন। সমস্য়া হল ৩২ বছর বয়স। যুবকের পেট কেটে বের করা হল থার্মোমিটার।

নয়াদিল্লি: পেটের যন্ত্রণায় লাগাতার ছটফট করছিলেন। রোগ নির্ধারণ করতে গিয়ে চমকে উঠলেন চিকিৎসকরা। স্ক্যান করে দেখা গেল, ওই যুবকের পেটের মধ্যে একটি থার্মোমিটার আটকে রয়েছে। অস্ত্রোপচার করে ওই থার্মোমিটার বের করে আনলেন চিকিৎসকরা। ওই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Thermometer Swallowed by Man)

চিনের ঝেজিয়াং থেকে এই ঘটনা সামনে এসেছে। ৩২ বছর বয়সি ওই যুবকের পদবী ওয়াং। জানা গিয়েছে, আজ থেকে ২০ বছর আগে, পারদযুক্ত একটি থার্মোমিটার গিলে ফেলেছিলেন। ছোট্ট বয়সে ভয়ে সেকথা কাউকে বলতে পারেননি তিনি। মা-বাবার কাছেও চেপে যান গোটা বিষয়টি। (Viral News)

ঠিক কী ঘটেছে?

লাগাতার পেটের যন্ত্রণা হওয়ায় একসময় হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়াং।  সেই মতো ওয়েংঝৌ মেডিক্যাল ইউনিভার্সিটির শাখা লংগাংয়ে চিকিৎসা করাতে যান তিনি। সেখানে স্ক্যান করা হলে দেখা যায়, তাঁর পাকস্থলীর ঠিক নীচের অংশে কিছু একটা আটকে রয়েছে। গোড়াতেই সেটি থার্মোমিটার বলে সন্দেহ হয় চিকিৎসকদের। শেষ পর্যন্ত তাঁদের সন্দেহই সত্য বলে ধরা পড়ে। 

চিকিৎসকরা দেখেন, থার্মোমিটারের মাথার অংশটি অন্ত্রের প্রাচীরে একেবারে চেপে রয়েছে। এমনভাবে সেটি অবস্থান করছে যে ক্ষত তৈরি হলে, ইন্টারনাল ব্লিডিংয়ের ঝুঁকি রয়েছে। কী করে থার্মোমিটার পেটে গেল, তা জানতে চাইলে, ওয়াং জানান, ১২ বছর বয়সে থার্মোমিটার গিলে ফেলেছিলেন তিনি। ভয়ে বলতে পারেননি মা-বাবাকে। 

পেটে থার্মোমিটার এল কোত্থেকে?

ঘটনার সময়ে ওয়াংয়ের মা-বাবাও কর্মব্যস্ত ছিলেন। কোনও সমস্যা হয়নি বলে ওয়াংও বিষয়টি ঝেড়ে ফেলেন মাথা থেকে। ৩২ বছর বয়সে এসে হঠাৎই পেটের যন্ত্রণা শুরু হয়। তাতেই চিকিৎসকদের দ্বারস্থ হন তিনি। অস্ত্রোপচার করে ওয়াংয়ের পেট থেকে থার্মোমিটারটি বের করে আনেন চিকিৎসকরা। অস্ত্রোপচার বেশ জটিলই ছিল। কারণ থার্মোমিটারটি পিত্তনালীর কাছে ছিল। একটু এদিক ওদিক হলে ভয়ঙ্কর বিপদ হতে পারত। 

থার্মোমিটারটি অক্ষত অবস্থাতেই বের করে আনা হয় ওয়াংয়ের পেট থেকে। তবে তার উপরের মাপদণ্ডের দাগগুলি সব মুছে গিয়েছিল। ওই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে হতবাক নেটিজেনরাও। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিছু যদি ভুল করে গিলেও ফেলে থাকেন কেউ, সঙ্গে সঙ্গে খাওয়া এবং পান করা বন্ধ করে দেওয়া উচিত। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের দ্বারস্থ হতে হবে। এভাবে ফেলে রাখলে ভয়ঙ্কর বিপদ হতে পারে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget