এক্সপ্লোর

Viral News: ছাত্রের সংখ্যা ১, শিক্ষকও ১ জন! দু'বছর ধরে এভাবেই পঠনপাঠন মহারাষ্ট্রের স্কুলে

Maharashtra School:এখানে ছাত্রের সংখ্যা ১, শিক্ষকও এক জন। কয়েক দিন বা কয়েক মাস নয়, মহারাষ্ট্রের ওয়াশিম জেলার গণেশপুর গ্রামের এক জেলা পরিষদ প্রাথমিক স্কুলে গত দু'বছর ধরে টানা এভাবেই লেখাপড়া চলছে।

নাগপুর: এখানে ছাত্রের সংখ্যা ১(One Student in School), শিক্ষকও (One Teacher In School)এক জন । তিনিই সব বিষয়ের ক্লাস নেন। কয়েক দিন বা কয়েক মাস নয়, মহারাষ্ট্রের (maharashtra school) ওয়াশিম জেলার গণেশপুর গ্রামের এক জেলা পরিষদ প্রাথমিক স্কুলে গত দু'বছর ধরে টানা এভাবেই লেখাপড়া চলছে। কিন্তু এমন কেন?

অদ্ভূত সে স্কুলের কথা...
শিক্ষকের নাম কিশোর মানকর। সংবাদসংস্থা এএনআই-কে তিনি বললেন, 'স্কুলে এক জন পড়ুয়া রয়েছে। আর তাকে আমি একাই পড়াই।' কিন্তু যেখানে গোটা দেশে শিক্ষক-ছাত্র সংখ্যার অনুপাত রীতিমতো উদ্বেগজনক, সেখানে এক জন ছাত্রের জন্য এক জন শিক্ষক? এমন পরিস্থিতি কেন? ব্যাখ্যাটি অদ্ভূত। শিক্ষক জানালেন, গণেশপুর গ্রাম ও লাগোয়া এলাকায় মোটে ১৫০ জনের বসবাস। এবং যে স্কুলে প্রাথমিক স্কুলে তিনি পড়ান, সেখানে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ানোর ব্যবস্থা রয়েছে। ওই এলাকায় এই শ্রেণিগুলিতে পঠনপাঠন নিতে পারে এমন বয়সী একজনই রয়েছে। তাই স্কুলের পড়ুয়ার সংখ্যা ১। মানকরের কথায়, 'সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমস্ত নিয়মনীতি মেনে পড়াই। এমনকি জাতীয় সঙ্গীতও গাওয়া হয়।' শুধু তা-ই নয়, পড়ুয়ার জন্য মিড ডে মিলের ব্যবস্থাও করা হয় সেখানে। শিক্ষকের দাবি, সরকারের তরফে মিড ডে মিলের যে সুবিধা দেওয়া হয় তারও ব্যবস্থা রয়েছে এখানে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ-সহ গোটা রাজ্যেই শিক্ষক-ছাত্র অনুপাত কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। গত ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

শিক্ষক-ছাত্র অনুপাত নিয়ে চিন্তা...
বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি মামলা প্রসঙ্গে বলেছিলেন, 'রাজ্যকে ছাত্র (Student) ও শিক্ষকের (teacher) অনুপাত (ratio) জানাতে হবে। তারপরেই আদালত বদলির (transfer) নির্দেশ (order)) দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ নয়।' সঙ্গে আরও বলেন, 'শিক্ষকদের সুযোগ-সুবিধার অধিকার থাকলে ছাত্রদেরও অধিকার আছে। আদালত পড়ুয়াদের জন্য চিন্তিত।' তাঁর মতে, শিক্ষকদের যেমন বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে তেমনই ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। পুরুলিয়ার প্রাথমিক স্কুল থেকে বদলি নিতে মামলা করেন এক শিক্ষক। সেই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'ওই স্কুলে কতজন পড়ুয়া রয়েছে ?' আদালতে জানালেন মামলাকারীর আইনজীবী জানান, ৫৬ জন পড়ুয়া রয়েছে। এর পরই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'এখন ভালো করে ছাত্রদের পড়াতে বলুন। এখন আমি কোনও বদলির নির্দেশ দেব না।' তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর কথাও। বলেন, 'বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি মামলায় রাজ্যের স্কুলগুলির ছাত্র-শিক্ষক অনুপাত জানতে চেয়েছিলেন, আমিও চাইছি।' প্রসঙ্গত সপ্তাহদুয়েক আগেই বাঁকুড়ার এক স্কুলের কথা সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে যেখানে লকডাউনের সময় থেকে শিক্ষক নেই। 

আরও পড়ুন:ঘন কুয়াশায় পথ দুর্ঘটনা বাসন্তীতে, রাস্তার পাশে পুকুরে উল্টোল ট্যাক্সি

 

সেরা শিরোনাম

Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস

ভিডিও

Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |
Anubrata Mondal News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget