এক্সপ্লোর

South 24 Parganas: ঘন কুয়াশায় পথ দুর্ঘটনা বাসন্তীতে, রাস্তার পাশে পুকুরে উল্টোল ট্যাক্সি

Road Accident At Basanti: ঘন কুয়াশার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাসন্তীতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ল হলুদ ট্যাক্সি। যাত্রীদের প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।

আবির দত্ত, দক্ষিণ ২৪ পরগনা: ঘন কুয়াশার জেরে (dense fog leads to accident) মর্মান্তিক পথ দুর্ঘটনা বাসন্তীতে (basanti accident)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ল হলুদ ট্যাক্সি (yellow taxi falls down into pond)। বরাতজোরে ট্যাক্সির মধ্যে যাঁরা ছিলেন তাঁদের প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘন কুয়াশার জেরে দিক নির্দেশ  না করতে পেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, অনুমান পুলিশের।

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা যথেষ্ট কমে যাওয়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তাও ভুল করেন তিনি। ফলে পাশের পুকুরেই পড়ে যায় ট্য়াক্সিটি। তবে অল্পের জন্য বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। যদিও এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশও ট্যাক্সি থেকে যাত্রীদের বের করে আনতে এগিয়ে আসেন। 

কুয়াশার আচ্ছাদন...
ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া রয়েছে কলকাতা। ভোর থেকে ঢেকেছিল শহর ও শহরতলি। দৃশ্যমান্যতা কম থাকায় যানবাহনের গতি কম ছিল। ফগ (Fog) লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। জেলাতেও (District) ঘন কুয়াশার দাপট। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে! কিন্তু মাঘ মাস পড়তে না পড়তেই উধাও হয়ে গেল শীত! লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ৫-৭ দিনে আরও বাড়বে দিন-রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি ওপরে। আগামী ২-৩ দিন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। অর্থাৎ, প্রজাতন্ত্র দিবসে সরস্বতী পুজোয় শীতের আমেজ পুরোপুরি গায়েব! সর্বনিম্ন তাপমাত্রা থাবে কুড়ি ডিগ্রির কাছাকাছি ও সর্বোচ্চ তামপাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহভর থাকবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট। উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন একইরকম আবহাওয়া থাকবে। পরের ২-৩ দিন, তাপমত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। , পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং কালিম্পঙের পার্বত্য় এলাকা ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজস্থান ও সংলগ্ন এললাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। শুক্রবার নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর জেরে, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উত্তর-পশ্চিম ভারতের সক্রিয় ঝঞ্ঝা ক্রমশ পূর্বদিকে সরবে এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এর টানে। বৃহস্পতিবার পর্যন্ত এর সক্রিয়তা বজায় থাকবে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। হালকা বৃষ্টি আগামী ২৪ ঘন্টায় পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি এবং উত্তর প্রদেশে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল থেকে বৃহস্পতিবার পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি ও উত্তর প্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি তুষারপাত জম্মু ও কাশ্মীর মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে মঙ্গল ও বুধবার।  বুধ ও বৃহস্পতিবার উত্তরখণ্ডে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘন কুয়াশা হবে আগামী ২৪ ঘন্টায় হিমাচল প্রদেশ বিহার এবং ওড়িশাতে। 

আরও পড়ুন:কুয়াশার থিকথিকে চাদরে ঢাকল কলকাতা, কেমন থাকবে শহরের আবহাওয়া?

সেরা শিরোনাম

Bageshwar Baba News: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, ভবানীপুর থানায় ২ কংগ্রেস নেতাকে জেরা, বাইরে স্লোগান যুদ্ধ
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, ভবানীপুর থানায় ২ কংগ্রেস নেতাকে জেরা, বাইরে স্লোগান যুদ্ধ
Sumit Roy : সুমিত রায়ের অফিসে টাকা পাঠাতেন কে ? দুর্নীতির টাকা কোথায় যেত ? জমি জালিয়াতিকাণ্ডে বড় তথ্য় CID-র হাতে
সুমিত রায়ের অফিসে টাকা পাঠাতেন কে ? দুর্নীতির টাকা কোথায় যেত ? জমি জালিয়াতিকাণ্ডে বড় তথ্য় CID-র হাতে
Mysterious Death: প্রেমিকের হাতে প্রেমিকার মর্মান্তিক পরিণতি, বাইকে করে দেহ নিয়ে পালানোর সময় গ্রেফতার অভিযুক্ত
প্রেমিকের হাতে প্রেমিকার মর্মান্তিক পরিণতি, বাইকে করে দেহ নিয়ে পালানোর সময় গ্রেফতার অভিযুক্ত
West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget