এক্সপ্লোর

Train Ticket: টানা ১ বছর ধরে বিনা টিকিটেই ট্রেনে যাতায়াত ! বাঁচিয়েছেন ১.০৬ লক্ষ টাকা- তবু সাজা দিল না রেল কর্তৃপক্ষ ?

Travelling Without Ticket: এক যাত্রী টানা এক বছর ধরে বিনা টিকিটেই ট্রেনে যাতায়াত করেছেন এবং এর মাধ্যমে তিনি বাঁচিয়েছেন প্রায় ১.০৬ লক্ষ টাকা ! অথচ রেল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।

কলকাতা: আজকের দিনেও ট্রেনে ভ্রমণ তুলনায় অনেক সস্তা ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যমগুলির মধ্যে একটি এবং একইসঙ্গে এটি আরামদায়কও বটে। দূরের জায়গায় যাওয়ার জন্য অনেক কম সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে দেয় ট্রেন। তবে এক্ষেত্রে আমাদের মনে প্রথমেই চিন্তা আসে টিকিট পাওয়া যাবে কিনা সেই ব্যাপারে। অনেকের কাছে আবার ট্রেনের টিকিটের (Train Ticket) দামও অনেক বেশি বলে মনে হয়। কেউ কেউ বিনা টিকিটেই ট্রেনে উঠে পড়েন। আর এই টিকিট না কেটে ট্রেনে ওঠার কারণে মোটা জরিমানা দিতে হয় যাত্রীকে। তবে এক যাত্রী টানা এক বছর ধরে বিনা টিকিটেই ট্রেনে যাতায়াত করেছেন এবং এর মাধ্যমে তিনি বাঁচিয়েছেন প্রায় ১.০৬ লক্ষ টাকা ! অথচ রেল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।

এই ঘটনা ঘটিয়েছেন ব্রিটেনের এড ওয়াইজ যিনি সারা বছর ধরে বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের এক দারুণ ফন্দি বের করেছেন। আর এর জেরে ভাড়া বাবদ তিনি বাঁচিয়েছিলেন ১.০৬ লক্ষ টাকা। রেল কর্তৃপক্ষ তাঁর এই কীর্তি-কলাপ সম্পর্কে জানলেও কোনও পদক্ষেপ করেনি বা কোনও জরিমানাও করা হয়নি তাঁকে। কিন্তু কেন ?

এড ওয়াইজ এক ২৯ বছর বয়সী পার্সোনাল ফিনান্স লেখক, খুব সূক্ষ্মভাবে নজর করেছিলেন ট্রেনের সময়সূচি এবং দেরির প্যাটার্ন। তিনি লক্ষ্য করেছিলেন যে যখন কোনও ট্রেন দেরি করতে থাকে, সেই ট্রেনের ভাড়া সম্পূর্ণ ফেরত পাওয়া যায়। আর সেই ফন্দি মাথায় রেখে সেভাবেই তিনি টিকিট বুক করাতেন এবং ২০২৩ সালে সেভাবেই প্রতিটি ট্রেন যাত্রার জন্য ভাড়ার টাকা তিনি ফেরত পেয়েছেন। এভাবেই ৩ বছরে তিনি জমিয়ে ফেলেছেন প্রায় ১.০৬ লক্ষ টাকা !

ব্রিটেনের ট্রেনের দেরির নিয়ম অনুসারে ট্রেন নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরি হলে টিকিটের দামের ২৫ শতাংশ ফেরত দেওয়া হবে যাত্রীকে, ৩০ মিনিট দেরি হলে ৫০ শতাংশ ফেরত এবং ১ ঘণ্টার বেশি দেরি হলে সেই ট্রেনের টিকিটের টাকা পুরোটাই ফেরত দেওয়া হয় যাত্রীকে। এড ওয়াইজ এই নিয়মের পূর্ণ ব্যবহার করেন। তিনি লক্ষ্য করেছিলেন যে মূলত তিনটি কারণে ট্রেনের দেরি হয় – বনধ্‌ বা হরতাল, মেনটেন্যান্স এবং বাজে আবহাওয়া। আর সেভাবেই তিনি নিজের যাত্রার সময় বেছে নিতেন যাতে পুরো টাকা রিফান্ড পাওয়া যায়।

এড ওয়াইজের এই কাজ সেই সমস্ত মানুষদের জন্য অনুপ্রেরণাদায়ক যারা নিজেদের যাতায়াতের খরচ বাঁচাতে চাইছেন। তিনি বুঝিয়েছেন যে এই নিয়ম মেনে এবং সঠিক সময়ের সিদ্ধান্ত নিলে যাতায়াতের খরচ অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। অথচ তিনি কোনও অনৈতিক কাজও করেননি। ফলে রেল কর্তৃপক্ষও তাঁকে কিছু বলেনি, কোনও সাজা হয়নি, এমনকী উলটে জরিমানা না নিয়ে টিকিটের টাকা ফেরত পেয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget