এক্সপ্লোর

Traffic Rules: স্পিড লিমিট ভেঙে গাড়ি ছোটানোর দায়ে খোদ পরিবহনমন্ত্রীকেই ২৪ হাজার টাকা জরিমানা, চাইতে হল ক্ষমাও

Traffic Rule Break: এই ভিডিয়োটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে যার ফলে বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ২২৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে গাড়ি চালানোর জন্য পরিবহন মন্ত্রীর সমালোচনা করেছেন।

তুরস্কের পরিবহন মন্ত্রী আবদুল কাদির উরালোগলুকে একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে হাইওয়েতে উচ্চগতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা দিতে। কর্তৃপক্ষের তরফেই মন্ত্রীর উপরে জরিমানা আরোপ করা হয়েছে। সেই মন্ত্রী হাইওয়েতে ২২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালানোর একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেন, যা সেই হাইওয়েতে নির্ধারিত গতিসীমার থেকেও আইনত দ্বিগুণ বেশি। আর এই অপরাধে তাঁকে ট্রাফিক পুলিশ ২৮০ ডলার জরিমানা করেছে।

২৫ অগস্ট রবিবার আঙ্কারা নিগদে মহাসড়কে গাড়ি চালানোর ভিডিয়োটি শেয়ার করেছেন তুরস্কের পরিবহনমন্ত্রী উরালোগলু। লোকসঙ্গীত ও সরকারের ইনফ্রাস্ট্রাকচারের প্রশংসা করে রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের ভাষণের কিছু অংশে মুগ্ধ হয়ে উরালোগলু গাড়িটি দ্রুত চালাতে থাকেন এবং আর গাড়িটি দ্রুত অন্য সমস্ত গাড়িকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যায়।

তুরস্কের ট্রাফিক পুলিশ জরিমানা করেছে পরিবহনমন্ত্রীকে

এই ভিডিয়োটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে যার ফলে বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ২২৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে গাড়ি চালানোর জন্য পরিবহন মন্ত্রীর সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন যে একজন সরকারি কর্মকর্তা কি এই উদাহরণ স্থাপন করতে পারেন ? এই ভিডিয়োটি ট্রাফিক পুলিশের জন্যও সতর্কবার্তা জারি করেছে। তুরস্কের রাজধানী আঙ্কারার ঠিক বাইরেই গতিসীমা লঙ্ঘনের অপরাধে পরিবহনমন্ত্রীর উপরে ৯২৬৭ লিরা অর্থাৎ ২৮০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ হাজার টাকা) জরিমানা আরোপ করেছে।

পরে একটি বিবৃতি জারি করে পরিবহনমন্ত্রী কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন যে অজান্তেই তিনি গতিসীমা লঙ্ঘন করেছেন। আর ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। এখন থেকে গাড়ি চালানোর সময় আরও সতর্কতা অবলম্বনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘গতিসীমা মেনে চলা সকলের জন্য বাধ্যতামূলক। আমাদের হাইওয়ে জেন্ডারমেরি কর্তৃক প্রয়োজনীয় জরিমানা আরোপ করা হয়েছে। আমি সাধারণ মানুষকে জানাতে চাই যে এখন থেকে আমি আরও সতর্ক থাকব।’  

এই ঘটনায় যদিও অনেক ব্যক্তি সেই মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন কারণ তিনি নিজেই মহাসড়কের নিয়ম বানিয়েই নিজেই সেই নিয়ম লঙ্ঘন করেছেন। আবার কেউ কেউ বিদ্রুপ করেছেন যে তাঁকে কি কেউ বলে দেয়নি যে এরকম গতিসীমা লঙ্ঘনের ভিডিয়ো পোস্ট করলে জনমানসে নেতিবাচক আবহ দানা বাঁধতে পারে ! এই ঘটনাটি পরিবহনমন্ত্রীর উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে, কিন্তু তুরস্কের আইন ও স্বাধীন কর্তৃপক্ষের শক্তির উপরে আলোকপাত করেছে। এমনকী এও দেখা গিয়েছে যে দেশের শীর্ষ আধিকারিকদের আচরণও আইনের অধীনে নিয়ন্ত্রিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget