এক্সপ্লোর

Viral News: খাবার চুরি করে ফ্ল্যাটের সঙ্গীরা! 'বিরক্তিকর' পরিস্থিতি থেকে রেহাই পেতে আজব পদ্ধতি অবলম্বন মহিলার

UK Woman: যাদের সঙ্গে ঘর শেয়ার করেন, তারাই 'চুরি' করে খাবার। ব্রিটেনের এক মহিলার দুর্দশা। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে আবিষ্কার করেন এক বিশেষ পদ্ধতি। যা জনসমক্ষে আসতেই হয়েছে ভাইরাল। 

নয়াদিল্লি: কখনও বাড়ির বাইরে সমবয়সী বা অন্য কারও সঙ্গে ঘর শেয়ার (roommates) করে থেকেছেন? যেমন ধরুন, হস্টেলে (Hostel) বা পেয়িং গেস্ট (paying guest) হিসেবে? এসব ক্ষেত্রে অনেকেরই নিজের জিনিস চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার কথা শোনা যায়। সবচেয়ে খারাপ বোধ হয়, না বলে বা অনুমতি না নিয়ে খাবার-দাবার নিয়ে নেওয়া, আরও খারাপ যদি ফুরিয়ে যাওয়ার পর তারা সেই খাবার এনে না রাখে। এরকম বারবার হতে থাকলে বিরক্তি আসাও অস্বাভাবিক নয়। এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এক মহিলা। এই সমস্যা থেকে রেহাই পাওয়ারও উপায়ও বের করলেন নিজেই। কী করলেন তিনি? 

ফ্ল্যাটের সঙ্গীরা চুরি করে খাবার, রেহাই পেতে বিশেষ উপায় বের করলেন মহিলা

যাদের সঙ্গে ঘর শেয়ার করেন, তারাই 'চুরি' করে খাবার। ব্রিটেনের এক মহিলার দুর্দশা। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে আবিষ্কার করেন এক বিশেষ পদ্ধতি। যা জনসমক্ষে আসতেই হয়েছে ভাইরাল। 

মহিলার নাম সারাহ্, টিকটকে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি জানান যে নিজের খাবারে বিষ মেশাতে 'বাধ্য' হয়েছেন তিনি কারণ তাঁর অবিবেচক ফ্ল্যাটমেটরা খাবার চুরি করেই যাচ্ছেন। তাঁদের থামানো প্রয়োজন। 

আঁতকে উঠতে হবে না! কারণ ওই মহিলা অবশ্যই সত্যি 'বিষ' মেশাননি খাবারে। আসলে তিনি খাবারে মেশানে বিপুল পরিমাণে নুন, তাতেই 'বিষাক্ত' করেন খাবার। অনলাইন টেক্সট যেটা দেখা যাচ্ছে তাতে অবশ্য অনেকেই ধোঁয়াশায়। ভিডিও শেয়ার করে তিনি লেখেন, '২ বছর আগের সেই সময় যখন আমাকে নিজের খাবার বাধ্য হয়ে বিষাক্ত করতে হয়েছিল কারণ আমার ফ্ল্যাটের অন্যান্যরা তা চুরি করেই যাচ্ছিল'। 

ভিডিওয় ইউনিভার্সিটির এক ছাত্রীকে দেখা যাচ্ছে অরগ্যানিক ব্রিটিশ ক্সিমড দুধের কার্টনে নুন মেশাচ্ছেন। এরপর আরও খানিক নুন ওই কার্টনে মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নেন। ভিডিওর শেষে তাঁকে বলতে শোনা যায় যে তিনি এই 'দূষিত' দুধটি ফ্রিজে রেখে দেবেন এবং সেটা 'কারও পান করার অপেক্ষা করবেন'। তিনি আরও ব্যাখ্যা করে বলেন, 'তো, লোকজন আমার ফ্রিজ থেকে দুধ বের করে খেয়ে খালি কার্টনটা ফ্রিজে ভরে রাখতে চান। এবার দেখব কত ধানে কত চাল।' 

বোঝাই যাচ্ছে দুই বছর আগে করা কীর্তি ক্যামেরাবন্দি করে রেখেছিলেন সারাহ্। এখন সেটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, 'এবং এটা করে আমার এতটুকু আক্ষেপ নেই এবং হ্যাঁ এটা একজন পান করেছিল'। 

অনেক নেটিজেনই তাঁর এই কাণ্ডে মুগ্ধ হয়েছেন। অনেকে আবার মজা করে লিখেছেন যে তাঁরা প্রথমে নুনটাকে ইঁদুর মারার বিষ ভেবেছিলেন। অনেকেই মহিলার পদ্ধতির সঙ্গে সহমত। একজন কমেন্ট  করেছেন, 'আমার এটা খুব ভাল লেগেছে কারণ যখন ওরা নিচে নামে, আমি আরও নিচে নামি।'

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget