এক্সপ্লোর

Lighthouse Auction: দোর ধুইয়ে দেবে ঘন নীল জল, ইতিহাসের কোলেই নিভৃতযাপন, বাতিঘর বাঁচাতে অভিনব প্রয়াস

Viral News: এ বছর দেশে বিভিন্ন প্রান্তে অবস্থিত মোট ১০টি বাতিঘর হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা সরকার।

নয়াদিল্লি: প্রযুক্তির বাড়বাড়ন্তে প্রয়োজন ফুরিয়েছে তাঁদের। দিশাহারা নাবিকরাও আজ খোঁজে না তাদের। সাগরের তীরে আজ শুধুমাত্রা কাঠামো হয়েই রয়েছে গিয়েছে তারা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়ু যাতে ক্ষয়ে না যায়, অনাদরে পড়ে থাকার চেয়ে যাতে সংরক্ষণ করা যায়, তাই এ বার বাতিঘর বাঁচাতে তৎপর হল আমেরিকা সরকার (US Government)। ইংরেজিতে লাইট হাউস নামেই পরিচিত, সাগর ঘেঁষা এমন ১০টি বাতিঘর এ বার অন্যকে হস্তান্তরে উদ্যোগী হল তারা (Lighthouse Auction)।  

এ বছর দেশে বিভিন্ন প্রান্তে অবস্থিত মোট ১০টি বাতিঘর হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা সরকার (Viral News)। এই হস্তান্তরের সময়কালকে 'বাতিঘর ঋতু' বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ছয়টি বাতিঘর নিখরচায় তুলে দেওয়া হবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠানোর অন্তর্ভুক্ত কোনও সংস্থাকেই। কোনও অলাভজনক সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় সংগঠনও সেগুলি নিতে পারে। তা যদি একান্তই সম্ভব না হয়, তাহলে ব্যক্তিগত মালিকানার জন্য় নিলামে তোলা হবে বাতিঘরগুলিকে।

এর বাইরে, বাকি চারটি বাতিঘর সাধারণ মানুষের জন্য় রাখা হয়েছে। নিলামে তুললে যে কেউ দর হেঁকে কিনতে পারেন। তার জন্য এখন থেকেই উৎসাহ চোখে পড়ছে। বাঁধাধরা সাংসারিক জীবনের বাইরে এমন বাতিঘরের মালিকানা পেতে চাইবেন না, এমন মানুষ কমই রয়েছেন। আবার বাতিঘরের মালিকানা আভিজাত্যেরও পরিচয় হিসেবে গন্য হয়। 

আরও পড়ুন: Coronmandel Train Accident: 'নিজেদের বেতন থেকে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অর্থ সাহায্য করুন', বিজেপি সাংসদের বার্তা বরুণের

আমেরিকার সরকার জানিয়েছে, আধুনিক প্রযুর দৌলতে এখন হাতে হাতে পৌঁছে গিয়েছে GPS. সাগরে নজরদারি চালাতে তাই এখন আর প্রয়োজন পড়ে না বাতিঘরগুলির। দিশাহারা নাবিকরাও আর বাতি দেখে ঘরে ফেরার রাস্তা খোঁজেন না। জলের নিচে পাথর বা বিপদ ঠাহর করতেও আর কেউ ভরসা করেন না বাতিঘরকে।
 
যে কারণে বাতিঘরগুলিকে বঁচিয়ে রাখার তেমন তাগিদ চোখে পড়ে না বলে দাবি আমেরিকার সরকারের। এর ফলে এমন অনেক বাতিঘরই জীর্ণ হয়ে ভেঙে পড়েছে। কোথাও কোথাও আবার সেগুলিকে ভেঙে নতুন নির্মাণ গড়ে তোলা হয়েছে। কিন্তু এই বাতিঘরগুলির ঐতিহসিক গুরুত্ব অপরিসীম। কিন্তু অযত্নে, অবহেলায় সেগুলির গায়ে থাবা বসাচ্ছে সময়। তাই বাতিঘরগুলিকে সংরক্ষণ করাই আমেরিকার সরকারের লক্ষ্য। 
 
আমেরিকার মতো দেশে বাতিঘর কেনার হিড়িক যদিও কম নয়। বাতিঘর নিয়ে নস্ট্যালজিয় রয়েছে সে দেশেক মানুষের। যা কারণে ঝাঁ চকচকে অট্টালিকা বানানোর পরিবর্তে, বাসস্থান হিসেবেও বাতিঘরকে বেছে নেন সাধারণ মানুষ। ঝাড়পোঁছ করে, রংয়ের প্রলেপ চাপিয়ে তার ভিতরেই গড়ে তোলেন আশিয়ানা। 
 
এর বাইরেও, প্রত্যেক বাতিঘরেরই নিজ নিজ ইতিহাস রয়েছে। বাতিঘরগুলিকে সংরক্ষণের জন্য ২০০০ সালে আমেরিকায় জাতীয় বাতিঘর সংরক্ষণ আইনও পাস হয়। তার আওতায়, উপকূলবাহিনীর প্রয়োজনে লাগে না, এমন বাতিঘরগুলির হস্তান্তরে সিলমোহর পড়ে। এখনও পর্যন্ত আমেরিকায় এমন ১৫০ বাতিঘর হস্তান্তরিত হয়েছে। এর মধ্যে ৮০টি নিখরচায় হস্তান্তরিত করা হয়েছে। বাকি ৭০টির বিক্রি হয়েছে নিলামে। তা থেকে মোট ৮২ কোটি ৪০ লক্ষ টাকা জমা পড়েছে রাজকোষে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget