এক্সপ্লোর

US Man Makes Money Rain: বাবার শেষকৃত্যে আকাশ থেকে নোট বর্ষণ ছেলেদের, হুলস্থুল পড়ে গেল চারিদিকে, ভাইরাল ভিডিও

Viral Video: আমেরিকার ডেট্রয়েটের ইস্টসাইডের বাসিন্দা ড্যারেল ‘প্লান্ট’ টমাস।

ডেট্রয়েট: বেঁচে থাকতে দানধ্যান করতেন যথেষ্ট। মৃত্যুর পরও সকলের কষ্ট নিবারণ করে গেলেন। শেষ ইচ্ছের কথা আগেই লিখে গিয়েছিলেন ব্য়বসায়ী। যে সমাজে বেড়ে উঠেছেন, সেই সমাজকে কিছু দিয়ে যেতে চান বলে জানিয়েছেন। আর সেই মতোই বাবার শেষকৃত্যে হেলিকপ্টার থেকে টাকার বৃষ্টি করালেন ছেলেরা। (US Man Makes Money Rain)

আমেরিকার ডেট্রয়েটের ইস্টসাইডের বাসিন্দা ড্যারেল ‘প্লান্ট’ টমাস। নিজের এলাকায় একটি কার ওয়াশ ছিল তাঁর, অর্থাৎ গাড়ি ধুয়ে মুছে সাফ করে গ্রাহকের হাতে তুলে দেওয়ার ব্য়বসা। বরাবরই দয়াশীল ছিলেন টমাস। কিন্তু জীবনের শেষ কয়েক বছর বেশ কষ্ট পেতে হয় তাঁকে। অ্যালজাইমার্সের কবলে একটু একটু করে ফিকে হচ্ছিল তাঁর স্মৃতি। (Viral Video)

শেষ পর্যন্ত, জুন মাসে, ৫৮ বছর বয়সে মারা যান টমাস। কিন্তু সব শেষ হয়ে যাওয়ার আগে নিজের অন্তিম ইচ্ছে জানিয়েছিলেন তিনি। নিজের সমাজ, নিজের লোকজনকে সাহায্য় করতে চান, তাঁদের উপর টাকা বৃষ্টি করতে চান বলে জানিয়েছিলেন। টমাসের দুই ছেলে, ড্যারেল এবং জন্টে বাবার সেই শেষ ইচ্ছেকে মর্যাদা দেন। 

বাবার ইচ্ছেকে সম্মান জানিয়ে টমাসের দুই ছেলে হেলিকপ্টারের ব্যবস্থা করেন।  গোলাপের পাপড়ির সঙ্গে তাতে ভরা হয় নোট। শেষকৃত্য চলাকালীনই সেই হেলিকপ্টার এলাকার আকাশে চক্কর কাটে এবং ফুলের পাপড়ি ও নোটবর্ষণ করতে থাকে উপর থেকে। 

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, গত ২৭ জুন দুপুর ১টা নাগাদ গ্র্যাটিয়ট অ্যাভেনিউয়ের উপর টাকা ও ফুল বর্ষণ করা হয় হেলিকপ্টার থেকে। সবমিলিয়ে প্রায় ৫০০০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা বর্ষণ করা হয় বলে জানা গিয়েছে।

টমাসের ভাইঝি বলেন, “উনি বরাবরই দানধ্যান করতেন। শেষ ইচ্ছেতেও সমাজের উপকারের কথা বলেন। আসলে নিজের মানুষজনকে সম্মান জানাতে চেয়েছিলেন।” জ্ঞান থাকা অবস্থায় শেষ মুহূর্তেও যে তিনি সমাজের কথা ভেবেছেন, তাতে অভিভূত এলাকাবাসী। 

স্থানীয়রা জানিয়েছেন, হেলিকপ্টার থেকে টাকা বর্ষণ করা হলে রাস্তাঘাটে গাড়িঘোড়াও থমকে যায়। নোট কুড়োতে ছুটে যান সকলে। তবে এভাবে হেলিকপ্টার থেকে টাকা ওড়ানো নিয়ে আইনি টানাপোড়েনও শুরু হয়েছে। আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত শুরু করেছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget