এক্সপ্লোর

Uttarakhand News: বাঘের জিভ টেনে ধরে নিজেকে বাঁচায় ১৭ বছরের অঙ্কিত, কেমন আছে উত্তরাখণ্ডের কিশোর ?

Uttarakhand Tiger Attack On Ankit: বাঘের মরণ কামড় খেয়েও জিভ টেনে ধরে অঙ্কিত। তার জেরেই নতুন প্রাণ ফিরে পায় সে।

কলকাতা: স্কুল থেকে ফিরছিলেন বন্ধুদের সঙ্গে। আর সেই ফেরার পথেই ওঁত পেতে বসে ছিল বাঘ। গাছের উপর চড়ে বসে থাকা সেই বাঘ সরাসরি ঝাঁপিয়ে পড়ে ১৭ বছরের স্কুল পড়ুয়ার উপর। প্রথম কামড় ঘাড়ে ও পরের কামড় মাথায় বসায়। কিন্তু তার পরেও কাবু করতে পারেননি সাহসী নাবালককে। একটু সুযোগ পেতেই সোজা বাঘের জিভ ধরে টান মারে ছেলেটি। আর সেই টানেই কুপোকাত হয়ে যান বাঘ বাহাদুর। লেজ তুলে চোঁচা দৌড়। 

উত্তরাখণ্ডের বাঘের সঙ্গে লড়াই

বয়স ১৭ হলেও সাহসের কমতি নেই। আর সেই সাহসে ভর করেই বাঘকে লড়াইয়ে পরাস্ত করেছিল অঙ্কিত। ঘটনাটি গত বছরের। স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ফেরার সময় বাঘের কবলে পড়েছিল সে। কিন্তু কয়েক মুহূর্তেই বাঘকে ধরাশায়ী করে ফেলে অঙ্কিত। নিজের প্রাণ বাঁচায়। একইসঙ্গে বন্ধুদেরও বাঁচায় সে। কিন্তু এর জন্য মাসুলও গুনতে হয়েছে। বাঘের মুখ থেকে ফিরে এলেও অক্ষত ছিল না সে। 

ক্ষতবিক্ষত অঙ্কিতকে হাসপাতালে নিয়ে যায় তাঁর বন্ধুরা

মাথার ত্বক উঠে গিয়েছিল অঙ্কিতের। বেরিয়ে এসেছিল খুলি। বাঘের কামড়ে ঝুলে পড়েছিল ডান কান। মুখ, গলা, ডান হাতসহ বেশ কিছু অঙ্গের ক্ষতি হয় অঙ্কিতের। তাঁকে বন্ধুরা কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় প্রথমে। এর পর সেখান থেকে গুরুগ্রামের মণিপাল হাসপাতালে ট্রান্সফার করা হয়। সেখানেই তার অঙ্গগুলিকে মেরামত করতে শুরু করেন চিকিৎসকরা। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল অঙ্কিতের। সেই অবস্থা সামাল দিয়ে কয়েক মাস ধরে চিকিৎসা চলে অঙ্কিতের। 

মাথার খুলি থেকে হাত, সব অঙ্গের চিকিৎসা

উত্তরাখণ্ডের রামনগরের বাসিন্দা অঙ্কিত। কিন্তু বেশ কিছু দিন ধরে তাকে কাটাতে হয়েছে হাসপাতালেই। মণিপাল হাসপাতালেই তাঁকে প্লাস্টিক সার্জারি করে সুস্থ করে তোলা হয়েছে কিছুটা তবে এখনও অস্ত্রোপচার বাকি রয়েছে। কারণ সবকটি অঙ্গ আগের মতো এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলেই জানাচ্ছেন চিকিৎসক।

কী জানাচ্ছেন চিকিৎসক

চিকিৎসক আশিষ ধিংড়া সংবাদমাধ্যম এএনআই-কে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মৃত্যু অবধারিত ছিল যেখানে, সেখানে উপস্থিত বুদ্ধি ও সাহসই বাঁচিয়ে দিল ছেলেটিকে। আপাতত চারটি ধাপে ছেলেটির চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসক। সাধারণ পথ দুর্ঘটনা হলে এই ধরনের রোগীর চিকিৎসাকরতে হয় বলে জানান আশিষ। তবে একই সঙ্গে তাঁর মন্তব্য, বাঘ ও পথ দুর্ঘটনার শিকার হওয়ার মধ্যে তফাত রয়েছে।

আরও পড়ুন - Offbeat News: মাইগ্রেনের প্রবল যন্ত্রণা, রোগীর সিটি-স্ক্যানের রিপোর্ট দেখে হতচকিত চিকিৎসকরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget