এক্সপ্লোর

IIT Baba: ৬ মাস আগে শেষবার কথা, ফিরে আসার কাতর অনুরোধ; পরিবারকে কী বললেন IIT বাবা ?

Viral IIT Baba: তাঁর বাবা করণ গ্রেওয়াল হরিয়ানার ঝাঁঝরের একজন আইনজীবী, কাতর অনুরোধে জানিয়েছেন, 'আমাদের পরিবারের সকলেই চায় যেন অভয় বাড়ি ফিরে আসে। পরিবারকে কী জানিয়েছেন অভয় সিং ?

Viral News: মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে এখন তুমুল হইচই। প্রয়াগরাজ এখন বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশের কেন্দ্র হয়ে উঠেছে। আর এখানেই দেখা মিলেছে আইআইটি বাবার (IIT Baba), যার ভাল নাম অভয় সিং। আইআইটি থেকে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এখন জীবনের পরমার্থের সন্ধানে কুম্ভমেলায় এসেছেন তিনি। আর তাঁকে (Viral News) দেখার পর থেকেউ সংবাদমাধ্যম, সমাজমাধ্যম জুড়ে তুমুল চর্চা চলছে। টেলিভিশনে, সমাজমাধ্যমে তাঁকে দেখার পর থেকেই উতলা হয়ে পড়েছেন তাঁর পরিবারের লোকজন।

তাঁর বাবা করণ গ্রেওয়াল হরিয়ানার ঝাঁঝরের একজন আইনজীবী, কাতর অনুরোধে জানিয়েছেন, 'আমাদের পরিবারের সকলেই চায় যেন অভয় বাড়ি ফিরে আসে। কিন্তু এত কিছু অর্জনের পরে তাঁর পক্ষে বাড়ি ফিরে আসা সত্যিই কঠিন'। তাঁর বাবা জানিয়েছেন যে অভয় সিং বরাবরই পড়াশোনায় ব্যতিক্রমী মেধাবী ছিলেন, আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে ডিজাইনের উপরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি এবং নয়াদিল্লি, কানাডায় কাজ করেন কিছুদিন। তারপরেই কানাডা ছেড়ে ভারতে চলে আসেন অভয়, শীতের সময়টা তিনি সিমলা, মুসৌরি, ধরমশালাতে ঘুরে ঘুরে কাটান।

সংবাদমাধ্যমকে অভয় সিংয়ের বাবা জানান, 'তার পরেই অভয় সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর সবসময়ই অধ্যাত্মের প্রতি একটা ঝোঁক ছিলই।' করণ গ্রেওয়ালকে যখন জিজ্ঞেস করা হয় যে তাঁর সঙ্গে সাম্প্রতিক সময়ে ছেলের কথা হয়েছে কিনা, তিনি জানান, 'আমার সঙ্গে আজ থেকে ৬ মাস আগে শেষবার কথা হয়েছিল তাঁর। এরপরে অভয় আমাকে ব্লক করে দেয় এবং আমার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে ফেলে। আমি শুনেছিলাম ও হরিদ্বারে আছে, সেখানে তাঁর সঙ্গে দেখা করতেও চেয়েছিলাম কিন্তু পারিনি। আর এখন সমাজমাধ্যম সংবাদমাধ্যমে অভয় ভাইরাল হয়ে গিয়েছে'।

সংবাদমাধ্যমকে অভয় সিংয়ের বাবা স্পষ্টই জানান যে তিনি এবং তাঁর স্ত্রী অর্থাৎ অভয়ের মা একান্তই চান যেন তিনি ফিরে আসেন, পরিবারের দেখভাল করেন। কিন্তু অভয় জানিয়ে দিয়েছে যে সন্ন্যাসী হওয়ার পরে আর তা সম্ভব নয়। তিনি বলেন, 'প্রত্যেকেরই নিজের নিজের জীবন যাপনের অধিকার রয়েছে, আমি কাউকে জোর করতে পারি না। আমি আরও একবার চেষ্টা করব, তবে আমার এখনও মনে হয়, এই অবস্থায় পৌঁছানোর পরে সে আমার কোনো কথাই শুনবে না'।

আরও পড়ুন: IITian Baba at Mahakumbh: ইঞ্জিনিয়ার হয়ে মহাকাশ গবেষণায় পদার্পণ, শেষে মহাদেবের পায়ে সমর্পণ নিজেকে, মহাকুম্ভে নজর কাড়লেন IIT-বাবা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget